এক্সপ্লোর

ট্রাম্পকে বিঁধলেন মেরিল স্ট্রিপ, পাল্টা কটাক্ষ আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্টের

লস অ্যাঞ্জেলেস:  বিভেদমূলক বক্তব্যের অভিযোগ তুলে আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করলেন বলিউডের বিশিষ্ট অভিনেত্রী মেরিল স্ট্রিপ। ট্রাম্পকে নিশানা করার জন্য রবিবার গোল্ডেন গ্লোবের মঞ্চকেই বেছে নিলেন মেরিল স্ট্রিপ। লাইফ টাইম অ্যাচিভমেন্ট খেতাব গ্রহণ করে ৬৭ বছরের অভিনেত্রী নাম না করে ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনবারের অস্কারজয়ী অভিনেত্রী ক্ষমতাশালীদের তাঁদের পদ অন্যদের হেয় করার কাজে ব্যবহার নিয়েও সতর্ক করে দিয়েছেন। তাঁর ভাষণে মেরিল স্ট্রিপ হলিউডের বৈচিত্রের প্রসঙ্গও উল্লেখ করেছেন। তিনি বলেছেন, হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন এখন মার্কিন সমাজের অঙ্গ হয়ে গিয়েছে। তিনি বলেছেন, হলিউড, বিদেশী এবং সংবাদমাধ্যমের সমন্বয়ে ওই অ্যাসোসিয়েশন গড়ে উঠেছে। তিনি বলেছেন, বিশ্বের বিভিন্ন স্থানের ব্যক্তিরা এখানে এসে হলিউডকে সম্বৃদ্ধ করেছেন। এখন সবাইকে বাইরে বের করে দেওয়ার কথা বলা হচ্ছে। এ রকম হলে তো কোনও শিল্প থাকবে না। ট্রাম্পকে কটাক্ষ করে হলিউডের সর্বজনশ্রদ্ধেয় অভিনেত্রী বলেছেন, “চলতি বছরে একটা পারফরম্যান্সই দেখা গিয়েছে। এটা কোনও অভিনেতার নয়, ট্রাম্পের পারফরম্যান্স। একজন শারীরিকভাবে প্রতিবন্ধী সাংবাদিককে ট্রাম্প যেভাবে ট্রাম্প ব্যঙ্গ করেছেন, তার প্রতিবাদেই এ কথা বলেছেন মেরিল স্ট্রিপ। মেরিল বলেন, যখন এমন এক ব্যক্তি ওই সাংবাদিককে ব্যঙ্গ করেছিলেন তখন তিনি আমাদের দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসনে বসার দাবি করছেন। যিনি সুযোগসুবিধা, ক্ষমতার দিক থেকে ওই সাংবাদিকের থেকে অনেক বেশি উঁচুতে ছিলেন। ওই ছবি দেখে আমার মন ভেঙে গিয়েছিল। এখনও পর্যন্ত তা কিছুতেই ভুলে যেতে পারছি না। কারণ, সেটি কোনও সিনেমা ছিল না, ঘোর বাস্তব! মেরিলের মতে, অসম্মান অসম্মানকেই ডেকে আনে। হিংসার বদলে হিংসাই আসে। আর যখন কোনও ক্ষমতাবান ব্যক্তি তাঁর ক্ষমতার অপব্যবহার করে অন্যদের হেয় করেন তখন আমাদের সকলেরই হার হয়। মেরিল স্ট্রিপের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় ট্রাম্প তাঁকে অহঙ্কারি অভিনেত্রী আখ্যা দিয়ে বলেছেন, এই আক্রমণ নিয়ে তিনি আদৌ বিস্মিত নন। মেরিল স্ট্রিপকে তিনি হিলারিপ্রেমী বলেও বিঁধেছেন ট্রাম্প।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
BRICS Summit 2026 : বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
বড় আপডেট, ভারতে আসছেন ইরানের প্রেসিডেন্ট; লক্ষ্য এই...
Pakistan News: পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
পাকিস্তানের জেলে মৃত্যু ইমরান খানের? দাবি ঘিরে শোরগোল, ২০ লক্ষ লোক নিয়ে পথে নামার হুঁশিয়ারি দিল PTI
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget