এক্সপ্লোর
৪০০ কর্মী ছাঁটাই, লন্ডনের স্কাইপ অফিস বন্ধের সিদ্ধান্ত:মাইক্রোসফট

লন্ডন: তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট লন্ডনের স্কাইপ অফিস বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। শীঘ্রই ওই অফিসের ৪০০ কর্মীকে ছাঁটাইয়েরও সিদ্ধান্ত নিয়েছে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। মাইক্রোসফট সম্প্রতি জানিয়েছে, তারা তাদের বেশ কিছু দফতরকে এক ছাতার তলায় আনার কথা ভাবছে। এরফলে স্কাইপ ও ইয়েমার-এর আকাশে সিঁদুরে মেঘ দেখা দিয়েছে। যদিও স্কাইপ-এর বিশ্বব্যাপী বিভিন্ন অফিস আপাতত তাদের কাজকর্ম আগের মতোই চালাবে। ইওরোপের বিভিন্ন শহরে স্কাইপের অফিস রয়েছে। এছাড়াও রেডমন্ড, পালো অল্টো, ভ্যানকুভের-এও রয়েছে স্কাইপের দফতর। এখনই সেখানে কোনওরকম পরিবর্তনের খবর নেই। তবে স্কাইপের লন্ডন অফিস বন্ধ করে কর্মী ছাঁটাইয়ের মাধ্যমে একটি বার্তা দিতে চেয়েছে এই তথ্যপ্রযুক্তি জায়েন্ট। ধীরে ধীরে স্কাইপের ওপর নিজেদের নিয়ন্ত্রণ আরও বেশি করে বাড়াবে মাইক্রোসফট। এরসঙ্গে সঙ্গে স্কাইপের কর্মী সরিয়ে বিভিন্ন অফিসে নিজেদের কর্মী নিয়োগ করবে এই তথ্যপ্রযুক্তি সংস্থা। প্রসঙ্গত, স্কাইপ মানুষকে বিশ্বের প্রথম বৃহৎ সফলতম ভয়েস চ্যাটিং অ্যাপস উপহার দিয়েছিল। কিন্তু ধীরে ধীরে ফেসবুক, ওয়াটসঅ্যাপ মেসেঞ্জার বাজার ধরে ফেলায়, স্কাইপ ব্যবহারকারীর সংখ্যা কমতে থাকে। এছাড়াও স্ল্যাক ভিডিও চ্যাটিংয়ের নয়া বৈশিষ্ট্য যোগ করতে চলেছে তাদের অ্যাপসে। বিশেষজ্ঞদের ধারণা, স্ল্যাকের আগমণে স্কাইপের ব্যবসা আরও একটু ধাক্কা খাবে। এই অবস্থায় এই ছাঁটাই যথেষ্ট চিন্তায় ফেলেছে স্কাইপ কর্মীদের।
Before You Go
Baruipur Incident | যাঁরা দোষী তাঁদের শান্তি পেতে দেখতে চাই : Locket Chatterjee
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















