এক্সপ্লোর

আগামী বছর সূর্য-অভিযান নাসার, যাচ্ছে 'সোলার প্রোব'

ওয়াশিংটন: চাঁদ, মঙ্গল, শনি.... এখন অতীত। এবার সূর্যের দিকে হাত বাড়াল নাসা।

খবরে প্রকাশ, আগামী বছরই বিশ্বের প্রথম সূর্য-অভিযানে নামতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থাটি। জানা গিয়েছে, ওই দুঃসাহসিক অভিযানে সূর্যের বায়ুমণ্ডলের পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

নাসা জানিয়েছে, গত ছ’দশক ধরে সোলার ফিজিক্স বা সূর্যের নিজস্ব কার্যপদ্ধতির বিজ্ঞান নিয়ে ধন্দে রয়েছেন বিশ্বের তাবড় তাবড় বিজ্ঞানীরা। এই অভিযানের মধ্য দিয়ে সেই রহস্য সমাধানের চেষ্টা চালানো হবে।

জানা গিয়েছে, সূর্যের কাছে যে ‘প্রোব’(তদন্তকারী মহাকাশযান) পাঠানো হবে, তার নাম রাখা হয়েছে পার্কার সোলার প্রোব। বিখ্যাত মহাকাশবিজ্ঞানী ইউজিন পার্কারের নামে নামাঙ্কিত করা হয়েছে। ৬০ বছর আগে ইউজিন প্রথম সৌর-ঝড়ের পূর্বাভাস করেছিলেন।

এদিন নাসার সায়েন্স মিশন ডিরেক্টরেটের সহযোগী অধিকর্তা টমাস জুরবাচেন জানান, এই প্রথম কোনও জীবিত বিজ্ঞানীর নামে কোনও অভিযানের নামকরণ করা হল।

নাসার তরফে জানানো হয়েছে, সূর্যের কাছে যে মহাকাশযানটি পাঠানো হবে, সেই পার্কার সোলার প্রোবটির আয়তন একটি ছোট গাড়ির মতো। কিন্তু, তাতে এমন সব সর্বাধুনিক যন্ত্রপাতি থাকবে, যা সূর্যের বহু রহস্যের উন্মোচন করতে সক্ষম হবে বলে আশাপ্রকাশ করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা।

কেন করোনা বা সৌরমুকুটের তাপ সূর্যের পৃষ্ঠের থেকে বেশি? দীর্ঘদিন ধরে এই প্রশ্ন ধন্দে রেখেছে বিজ্ঞানীদের। পার্কার সোলার প্রোব সূর্যের বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করে সৌরপৃষ্ঠের অনেকটা কাছাকাছি থেকে প্রদক্ষিণ করে পরীক্ষা-নিরীক্ষা চালাবে। কোনও সন্দেহ নেই, এর জন্য তাকে প্রচণ্ড তাপ ও তেজস্ক্রিয় বিকিরণ সহ্য করতে হবে। বলা বাহুল্য, এর আগে, কোনও মহাকাশযান সূর্যের এতটা কাছে যেতে সক্ষম হয়নি, যতটা যাবে পার্কার সোলার প্রোব।

কিন্তু, কী করে সূর্যের কয়েক হাজার ডিগ্রি তাপ সহ্য করবে মহাকাশযানটি? নাসার তরফে জানানো হয়েছে, প্রোব ও তার যন্ত্রাংশগুলি প্রায় সাড়ে চার ইঞ্জি পুরু কার্বন কম্পোজিট দিয়ে তৈরি বর্মের দ্বারা সুরক্ষিত থাকবে। জানা গিয়েছে, ২০১৮ সালের ৩১ জুলাই মহাকাশযানটি ফ্লোরিডার কেপ কেনেডি স্পেস সেন্টার থেকে রওনা দেবে।

সেরা শিরোনাম

Emmanuel Macron in Syria: হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
হোটেলের কাছে পর পর বিস্ফোরণ, সিরিয়া সফরে গিয়ে অল্পের জন্য রক্ষা পেলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল মাকরঁ
US-Iran Conflict : 'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
'ওরা কারা মনে রাখা উচিত', ইরান-দ্বন্দ্বে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে প্রশ্ন মার্কিন সাংসদের
China News : প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
প্রেসিডেন্টের দুর্নীতিবিরোধী অভিযান, দুর্নীতির দায়ে প্রাক্তন সরকারি আধিকারিককে প্রাণদণ্ড আদালতের
Strait Of Hormuz : হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?
হরমুজ প্রণালী অতিক্রম করার পথে একাধিক বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, কী ক্ষয়ক্ষতি ?

ভিডিও

Baruipur News: 'নাবালিকাকে তুলে আনতে ধৃত প্রভাসকে ১০ হাজার টাকার টোপ', প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য
Baruipur News: বারুইপুরের SP অফিসে নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা মুখ্যমন্ত্রীর
Baruipur News | বারুইপুরে কিশোরীকে খুন, ধর্ষণের অভিযোগ, রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের
Abhishek Banerjee | অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে নতুন অভিযোগ দায়ের | ABP ANANDA LIVE
Abhishek Banerjee | অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় নিয়ে অভিযোগের পাহাড় | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Narendra Modi: মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
মণ্ডপে মা দুর্গা, প্রদীপ হাতে আরতি করছেন নরেন্দ্র মোদি! অভিনব থিম চোরবাগানের পুজোয়
Amitabh Bachchan Bought Ayodhya Land: ‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
‘অযোধ্যায় জমি কিনতে চাই’, গভীর রাতে ফোন অমিতাভ বচ্চনের, টাকাও পাঠিয়ে দেন রাতারাতিই, সামনে এল নয়া তথ্য
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Baruipur Incident: নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আজ বারুইপুরে যাবে ঋতব্রত-তৃণমূলের নেতারা
US News: আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
আমেরিকার পাসপোর্টে এবার ট্রাম্পের ছবি, সোনার কয়েনেও থাকবে মুখ, প্রেসিডেন্টের নামে নামকরণ হচ্ছে বিমানবন্দরেরও, বিতর্ক চরমে
Portugal vs Spain: জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্য়াচে খেলতে নামছে ছেলে, রোনাল্ডোকে কী বার্তা দিলেন তাঁর মা?
Bangladesh Blast News : ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
ঢাকায় ভরা সভায় বিকট শব্দে বিস্ফোরণ, আর্ত চিৎকার, রক্তারক্তি, ভয়াবহ ঘটনা
Baruipur Case: বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
বারুইপুরের ঘটনায় অনেকে অভিযোগ করছেন বিজেপি নেতার বিরুদ্ধে, কিন্তু আসল ঘটনা কী?
Embed widget