এক্সপ্লোর

পাকিস্তানেরও ক্ষমতা আছে পাল্টা সার্জিক্যাল স্ট্রাইকের, হুমকি শরিফের

ইসলামাবাদ: ‘ভারতের আগ্রাসন’ গোটা উপমহাদেশকে বিপন্ন করে তুলেছে। পাকিস্তানেরও ক্ষমতা আছে পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক চালানোর। পাকিস্তানকে কেউ খারাপ চোখে দেখলে, তা একেবারেই সহ্য করা হবে না, এমনই হুঁশিয়ারি শোনা গেল পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের গলায়। একইসঙ্গে কাশ্মীরে তথ্যানুসন্ধানী দল পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছেন রাষ্ট্রপুঞ্জের হাইকমিশনার, তাকে স্বাগত জানিয়েছে পাকিস্তান। nawaaz-rahil দেশের বর্তমান নিরাপত্তা সংক্রান্ত পরিস্থিতি নিয়ে আজ মন্ত্রিসভার বৈঠক ডাকেন শরিফ। এরপরই শরিফ বলেন, এদেশের মানুষদের রক্ষার্থে এবং পাকিস্তানের অখণ্ডতা ধরে রাখতে সবরকম প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার। সীমান্তে যে কোনওরকম আগ্রাসনের মোকাবিলায় তৈরি তারা। তিনি বলেন, ভারতীয় আগ্রাসন গোটা উপমহাদেশকে বিপন্ন করে তুলেছে। ভৌগলিক অখণ্ডতা অক্ষুন্ন রাখতে সমস্তরকম ব্যবস্থা নেবে পাকিস্তান।পাকিস্তানও সার্জিক্যাল স্ট্রাইকের জন্য প্রস্তুত। আমাদের মাতৃভূমি রক্ষা করার জন্য এদেশের সেনারাও কাঁধে কাঁধ দিয়ে লড়বে। প্রসঙ্গত, বুধবার গভীর রাতে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি লঞ্চ প্যাডে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা বাহিনী। একের পর এক জঙ্গি শিবির ধ্বংস করে তারা। এর ঠিক একদিন বাদেই হুমকির সুর শোনা গেল শরিফের গলায়। শরিফ বলেন, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে একজোট হয়েছে পাকিস্তানবাসী। পাকিস্তান শান্তি চায়, কিন্তু এটাকে যেন দুর্বলতা ভেবে ভুল করবেন না। কাশ্মীর ইস্যুও তোলেন শরিফ। বলেন, এটা দেশভাগের এক অসমাপ্ত অ্যাজেন্ডা। ভারতের নৃশংসতা কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার চূর্ণ করতে পারবে না। nawaaz উল্লেখ্য, উরি হামলায় ফের নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেন শরিফ। এই ঘটনায় তাঁদের ‘দোষারোপ’ করা হচ্ছে, এরও নিন্দা করেন শরিফ। শুধু শরিফই নন, ভারতের সার্জিক্যাল স্ট্রাইকের দাবি উড়িয়ে দিয়েছে শরিফের মন্ত্রিসভাও। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ বলেন, পাকিস্তান উত্তেজনা চায় না, কিন্তু যে কোনওরকম সম্ভাবনার জন্য তারা তৈরি। বাণিজ্যমন্ত্রী খুররম দাস্তগির বলেন, ভারত কৃত্রিম উত্তেজনা তৈরির চেষ্টা করছে। তাঁরা কাশ্মীরিদের অধিকার খর্বের চেষ্টা করছে। আমরা সর্বদা কাশ্মীরিদের পক্ষেই সরব হব।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Balochistan Blast: ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি, ভয়ঙ্কর বিস্ফোরণ বালুচিস্তানে, বহু মানুষের মৃত্যু, ইদে বাড়ি যাচ্ছিলেন সেনাকর্মীরা
White House Shooting: হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
হোয়াইট হাউসের সামনে এলোপাথাড়ি গুলি, পাল্টা প্রত্যাঘাত, ঘটনাস্থলেই মৃত্যু বন্দুকবাজের
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Cockroach Awami Party : ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 
ভারতের পর এবার পাকিস্তানে ‘ককরোচ আওয়ামি পার্টি’ ! সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, না পিছনে... 

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ২:কলকাতা পুরসভায় নজিরবিহীন ঘটনা।সচিবের নির্দেশে অধিবেশন কক্ষে তালা
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২২.৫.২৬) পর্ব ১:মমতার ঘনিষ্ঠ পুলিশকর্তার প্রাসাদের তালা ভাঙল ED। ভাঙা হল দরজা
যুক্তি তক্কো পর্ব ২: ফাইল খুলল RG Kar এর| বঙ্গ-বাগানে পদ্মফুল/ মুছবে যত পুরনো ভুল?দেখুন যুক্তি-তক্কো
যুক্তি তক্কো পর্ব১:ফাইল খুলল RGকরে,ঘরছাড়ারা ফিরবে ঘরে।দুর্নীতি নয় চাকরি হোক,শিল্প-শিক্ষা চাইছে লোক
South City Mall | সাউথ সিটি মলে গেলেই দেখা মিলবে ডায়নোসরের ! | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
SpaceX Starship Explodes: ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
ভারত মহাসাগরে তীব্র বিস্ফোরণ, বিধ্বংসী আগুন গিলে খেল চারপাশ, ছিন্নভিন্ন প্রকাণ্ড রকেট
Parambrata-Swastika: পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় FIR দায়ের!
Santanu Sinha Biswas ED Raid : শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
শান্তনুর 'রাজপ্রাসাদে' ED, কী কী আছে বাড়ির মধ্যে ? কারা কারা আসতেন রাতের অন্ধকারে ?
North Dumdum Municipality: বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
বিক্ষোভে উত্তাল উত্তর দমদম পুরসভা,পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী, কী অভিযোগ ?
TMC MLA : হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
হুমকিকাণ্ডে এখনও অধরা, রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল
Guru Gochar 2026 : জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
জুনের শুরুতেই খেলা শুরু বৃহস্পতির, ৪ রাশিতে ঢুকবে অঢেল টাকা; মানসিক চাপ কমে সুখের সময়
SBI Customer Alert : স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
স্টেট ব্যাঙ্ক আজ থেকে টানা ৬ দিন বন্ধ থাকতে পারে ! জেনে নিন, ছুটির তালিকা
TMC News : 'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
'পুলিশকে দেখেই ছুটে পালিয়ে যাচ্ছিলেন', আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার কালনার তৃণমূল কাউন্সিলর
Embed widget