এক্সপ্লোর

হামলাকারীকে জখম করে আরও প্রাণহানি ঠেকান নিউ ইয়র্কের পুলিশ অফিসার

নিউ ইয়র্ক: গুলি চালিয়ে উজবেক জঙ্গি সইফুল্লো হবিবুল্লাইভিচ সাইপভকে জখম করে তার তাণ্ডব থামিয়েছেন নিউ ইয়র্কের পুলিশ অফিসার রায়ান ন্যাশ। তাঁর উপস্থিতবুদ্ধির প্রশংসা করছেন সবাই। সাইপভকে জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অস্ত্রোপচার করা হয়েছে। সাংবাদিক বৈঠকে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেমস পি ও’নিল বলেছেন, ‘সন্দেহভাজন জঙ্গি সইফুল্লো হবিবুল্লাইভিচ সাইপভ (২৯) পিকআপ ভ্যান নিয়ে একটি স্কুলবাসে ধাক্কা মারে। সে এক সাইকেল আরোহী ও এক পদযাত্রীকেও ধাক্কা মারে। তার হামলায় আটজনের মৃত্যু হয়েছে এবং ১১ জন জখম হয়েছেন। পিকআপ ভ্যান থেকে নামার পর সাইপভ হাতে দু’টি বন্দুক নিয়ে পুলিশকর্মীদের মোকাবিলা করার চেষ্টা করছিল। তাকে বন্দুক ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও, সে নির্দেশ মানেনি। এরপরেই তার পেটে গুলি করেন পুলিশ অফিসার রায়ান ন্যাশ। তিনিই লোয়ার ম্যানহাটনে তাণ্ডব থামিয়েছেন। তাঁর প্রশংসা করতেই হবে। দমকল বিভাগের কর্মীদেরও প্রশংসা করতে হবে।’ নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও-ও ন্যাশ সহ পুলিশ বিভাগের প্রশংসা করেছেন। ২৮ বছর বয়সি ন্যাশ ২০১২ সালে পুলিশ বিভাগে যোগ দেন। তিনি এখন নিউ ইয়র্ক পুলিশ বিভাগ ও এফবিআই-এর যৌথ তদন্তকারী দলের সদস্য।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia Conflict : '৬০ দিনের তেল ও ৮ লক্ষ টন LPG মজুত আছে', দেশজুড়ে আতঙ্কের মধ্যে আশ্বস্ত করল কেন্দ্র
'৬০ দিনের তেল ও ৮ লক্ষ টন LPG মজুত আছে', দেশজুড়ে আতঙ্কের মধ্যে আশ্বস্ত করল কেন্দ্র
US-Iran Conflict : 'তেলভর্তি ১০টি বড় জাহাজ', ইরানের 'রহস্য-উপহার' নিয়ে যে দাবি করলেন ট্রাম্প...
'তেলভর্তি ১০টি বড় জাহাজ', ইরানের 'রহস্য-উপহার' নিয়ে যে দাবি করলেন ট্রাম্প...
Donald Trump Claims On Iran : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Russian Crude Oil: কৃষ্ণসাগরে ট্যাঙ্কারে হামলা, রাশিয়া থেকে ১০ লক্ষ ব্যারেল তেল নিয়ে ফিরছিল, ‘ড্রোন বোট’ দিয়েই কি বিস্ফোরণ ঘটানো হল?
কৃষ্ণসাগরে ট্যাঙ্কারে হামলা, রাশিয়া থেকে ১০ লক্ষ ব্যারেল তেল নিয়ে ফিরছিল, ‘ড্রোন বোট’ দিয়েই কি বিস্ফোরণ ঘটানো হল?

ভিডিও

Chok Bhanga Chota | খাস কলকাতায় খুন হয়ে গেলেন এক ব্যক্তি ! ফের প্রশ্নে রাজ্যের আইনশৃঙ্খলা | ABP Ananda LIVE
Baghajatin News | বাঘাযতীনে শ্যুটআউট, গুলিতে এক তৃণমূলকর্মীর মৃত্যু | ABP Ananda LIVE
West Bengal Election 2026 | ভোটের বিজ্ঞপ্তি জারির আগেই দিকে দিকে অশান্তি | ABP Ananda LIVE
Mamata Banerjee | দুর্যোগ কাটিয়ে কলকাতা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর বিমান | ABP Ananda LIVE
West Bengal Assembly Election 2026: 'হিংসামুক্ত, ছাপ্পামুক্ত, বুথ জ্যামিংহীন ভোট করাতে হবে', ভোটের আগে নবান্ন থেকে মুখ্যসচিবের বার্তা

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget