এক্সপ্লোর

স্বল্প পাল্লার পরমাণু অস্ত্র তৈরি পাকিস্তানের, ভারতকে হুমকি আব্বাসির

নিউইয়র্ক: ভারতীয় সেনাবাহিনীর ‘কোল্ড স্টার্ট ডকট্রিনে’র মোকাবিলায় তাঁদের দেশ স্বল্পপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে বলে হুমকি দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসি। তাঁর দাবি, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রসম্ভার সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত। দু পক্ষের কোনও সংঘাত হলে পাকিস্তানকে পরমাণু অস্ত্র প্রয়োগ করা থেকে বিরত রাখতেই ভারত কোল্ড স্টার্ট ডকট্রিন চালু করেছে বলে জানাচ্ছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার জঙ্গীগোষ্ঠীগুলির হাতে চলে আসতে পরে বিশ্বের নানা মহলেই আশঙ্কা রয়েছে। এ প্রসঙ্গে মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অফ ফরেন রিলেশনস-এর একটি প্রশ্নের জবাবে আব্বাসি দাবি করেছেন, সামরিক পরমাণু সরঞ্জাম সুরক্ষিত রাখতে পাকিস্তানের মজবুত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এই সুরক্ষা ব্যবস্থা যে যথেষ্ট নিরাপদ তা গত ২০ বছরে প্রমাণিত হয়েছে। তাঁর আরও দাবি, এই প্রক্রিয়ার দেখভাল করে দেশের নিউক্লিয়ার কম্যান্ড অথরিটি (এনসিএ)। তাই কোনও জঙ্গি সংগঠনের হাতে পরমাণু অস্ত্র বা সামগ্রী পৌঁছে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা অমূলক বলে দাবি করেছেন পাক প্রধানমন্ত্রী। আব্বাসি আরও বলেছেন, পাকিস্তান কোনও সামরিক কৌশলগত পরমাণু অস্ত্র মোতায়েন করেনি। তবে ভারতের কোল্ড স্টার্ট ডকট্রিনের মোকাবিলায় পাকিস্তান স্বপ্লপাল্লার পরমাণু অস্ত্র তৈরি করেছে। পরমাণু কর্মসূচী সঠিকভাবে সামলানোর ক্ষেত্রে পাকিস্তানের সক্ষমতা নিয়েও সংশয় রয়েছে। ওই সংশয় খারিজ করে আব্বাসি বলেছেন, পাকিস্তানের পারমাণবিক সক্ষমতা রয়েছে।এতে কোনও সন্দেহই নেই। তিনি বলেছেন, তাঁদের পরমাণু কর্মসূচীর সূচনা ৬০-এর দশকে। এশিয়ার যে দেশগুলি প্রথম ওই কর্মসূচী চালু করেছিল, তার মধ্যে ছিল পাকিস্তানও। তাই গত ৫০ বছরের বেশি সময় ধরে এই সুরক্ষিতভাবে কর্মসূচী চালাচ্ছে পাকিস্তান।ভবিষ্যতেও তাই হবে।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NIA Probe: ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশান্তি বাঁধানোর ছক? ধৃত ৭ বিদেশি, প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা
ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র, অশান্তি বাঁধানোর ছক? ধৃত ৭ বিদেশি, প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা
Ali Larijani Death: যুদ্ধ থামানোর পথ নেই! লারিজানি হত্যায় তীব্র পশ্চিম এশিয়ার সংঘাত
যুদ্ধ থামানোর পথ নেই! লারিজানি হত্যায় তীব্র পশ্চিম এশিয়ার সংঘাত
Science News: অগ্ন্যুৎপাতের পর লাভার স্রোত রাস্তায়, দীর্ঘ পথ পেরিয়ে এসে মিশল ভারত মহাসাগরে
অগ্ন্যুৎপাতের পর লাভার স্রোত রাস্তায়, দীর্ঘ পথ পেরিয়ে এসে মিশল ভারত মহাসাগরে
Viral Video: পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল
পাহাড়ের গায়ে গোঁত্তা খেয়ে চরকি পাক, অবতরণের মুখে ভেঙে পড়ল হেলিকপ্টার, মৃতদেহ নিয়ে উড়েছিল

ভিডিও

Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের
Chokh Bhanga Chota | তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত গিরিশ পার্ক। ইটের আঘাতে মাথা ফাটল বিজেপি কর্মীর
PM Narendra Modi | 'ক্ষমতায় এলে বেছে বেছে হিসাব', হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর | Chokh Bhanga Chota
JIS Group | JIS গ্রুপের গুরুনানক ইনস্টিটিউট অব হোটেল ম্য়ানেজমেন্টের 'দশম ওয়ার্ল্ড ফুড কম্পিটিশন'

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
India FDI Rules : আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
আমেরিকা যুদ্ধে জড়িয়ে পড়তেই বড় সিদ্ধান্ত ভারতের, চিনের জন্য খুলল এই দরজা
Embed widget