এক্সপ্লোর

সরকার, সেনাবাহিনীর দাবি মিথ্যা, জঙ্গিরা বহাল তবিয়তেই আছে, বলছে পাকিস্তানের সংবাদমাধ্যম

ইসলামাবাদ: পাকিস্তানের সরকার ও সেনাবাহিনী যতই জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করুক না কেন, সেদেশের সংবাদমাধ্যমই বলছে, সন্ত্রাসবাদীরা বহাল তবিয়েত আছে। সন্ত্রাসবাদ বিন্দুমাত্র কমেনি। গতকাল পাকিস্তানের বালুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে তিনটি নির্বাচনী জনসভায় জঙ্গি হামলায় দু’জন প্রথমসারির রাজনৈতিক নেতা সহ অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে। ২৫ তারিখ সাধারণ নির্বাচনের আগে দেশজুড়ে হিংসা ছড়িয়ে পড়ায় ভোট অবাধ ও শান্তিপূর্ণ হবে কি না, সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। গতকালের সন্ত্রাসবাদী হামলার পর আজ পাকিস্তানে জাতীয় শোক পালন করা হচ্ছে। এই পরিস্থিতিতে আজ পাক সরকার ও সেনার বিরুদ্ধে সর বিভিন্ন সংবাদপত্র। এক্সপ্রেস ট্রিবিউনের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘পাকিস্তানে সন্ত্রাসবাদীদের পিছু হঠতে বাধ্য করা হয়েছে বলে যে দাবি করছে সরকার, তাতে রক্তাক্ত ছিদ্র রয়েছে। পুলিশ, আধাসেনা ও সেনাবাহিনীর নিরন্তর চেষ্টায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান নিষ্ক্রিয় হয়ে গিয়েছে বলে দাবি করা হয়েছে। কিন্তু তারপরেও প্রাণঘাতী বিস্ফোরণ বন্ধ হয়নি। নির্বাচনী প্রচার যখন তুঙ্গে, তখন এই ধরনের হামলা তেহরিক-ই-তালিবান পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। তদারকি সরকারকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, যে রাজনীতিবিদরা নির্বাচনী প্রচারে যাচ্ছেন, তাঁদের প্রাণের ঝুঁকি আছে। সব দলের প্রার্থীর জন্য নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না।’ ডন সংবাদপত্রের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘হঠাৎ সন্ত্রাসবাদী হামলা বেড়ে যাওয়ায় জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। যে প্রার্থীরা নিরাপত্তা চাইছেন, তাঁদের দ্রুত সাহায্য করতে হবে সরকারকে। যে তিন প্রার্থীর উপর হামলা হয়েছে, এর আগেও তাঁদের খুনের চেষ্টা হয়েছিল। মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যদি প্রচারই জোর করে বন্ধ করে দেওয়া হয়, তাহলে সেটা নির্বাচনের আগে ভাল লক্ষণ না। সন্ত্রাসবাদী হামলায় এত মানুষের মৃত্যু বুঝিয়ে দিয়েছে, গোয়েন্দারা তথ্য সংগ্রহে ব্যর্থ। শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে হলে প্রশাসনকে নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। গোয়েন্দাদেরও নিজেদের কাজ করতে দিতে হবে। নির্বাচন বানচাল করার লক্ষ্যেই হামলা চালানো হচ্ছে। গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে ব্যাহত না হয়, সেটা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে হবে।’ দ্য নিউজের সম্পাদকীয়তে লেখা হয়েছে, ‘আমাদের বারবার বলা হয়েছে, জঙ্গিদের শিরদাঁড়া ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও অল্প সময়ের মধ্যে একাধিক সন্ত্রাসবাদী হামলা দেখিয়ে দিয়েছে, জঙ্গিরা আগের মতোই সক্রিয়। যে প্রার্থীদের উপর হামলার আশঙ্কা রয়েছে, তাঁদের জন্য পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে নির্বাচনের বিশুদ্ধতা কেন বজায় রাখা সম্ভব হয়নি, তার ব্যাখ্যা দিতে হবে সরকারকে। যখন নির্দিষ্ট কয়েকটি রাজনৈতিক দলের উপর হামলা চালাচ্ছে জঙ্গিরা, তখন স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দলগুলি লড়াইয়ে পিছিয়ে পড়ছে। পরিস্থিতি দেখে মনে হচ্ছে, জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে জয়ের ঘোষণা অপরিণত ছিল। এখন গণতন্ত্র রক্ষার জন্য লড়াই চালাতে হবে।’

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP
Ayushman Bharat : আয়ুষ্মান না হলে তবেই স্বাস্থ্যসাথীতে চিকিৎসা, নতুন SOP স্বাস্থ্য দফতরের
Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget