এক্সপ্লোর

পাক সেনাপ্রধানের ‘অবমাননা’! ব্লক ভারতীয় ম্যাগাজিনের ওয়েবসাইট

লাহৌর: পাকিস্তানে নিষেধাজ্ঞার খাড়া ভারতীয় সংবাদ ম্যাগাজিনের ওপর। পাক সেনাপ্রধান জেনারেল রাহিল শরিফের ‘অবমাননাকর’ ছবি ছাপার অভিযোগে ব্লক করা হল জনপ্রিয় ভারতীয় সংবাদ ম্যাগাজিন ‘ইন্ডিয়া টুডে’-র ওয়েবসাইট। 'ইন্ডিয়া টুডে'-র ওয়েবসাইট খুললেই এই বার্তা ভেসে ওঠে-আপনি যে সাইটটি দেখতে চাইছেন, তাতে নিষিদ্ধ বিষয়বস্তু রয়েছে। এই ওয়েবসাইটে ঢোকা যাবে না। ঈদের ছুটি থাকায় এ ব্যাপারে পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষ (পিটিএ)-এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাচক্রে সে দেশে ইন্টারনেটে আপত্তিকর বিষয়বস্তু ব্লক করা অর্থাত্ আটকে দেওয়ার এক্তিয়ার আছে তাদেরই। তবে এ নিয়ে  ব্যাপক শোরগোল হওয়ায় শেষ পর্যন্ত নিষেধাজ্ঞা তুলে নিয়েছে পাক কর্তৃপক্ষ। এ মাসের গোড়ায় আবদুল হামিদ নামে জনৈক ব্যক্তি এক পিটিশনে অভিযোগ করেন, ‘ইন্ডিয়া টুডে’ পাকিস্তান-বিরোধী বিষয় ছাপছে, সম্প্রতি ওই ম্যাগাজিনের একটি সংস্করণের প্রচ্ছদে পাক সেনাপ্রধানের আপত্তিকর ছবি দেওয়া হয়েছে। তাঁর গালে থাপ্পড়ের দাগ রয়েছে ছবিতে। আবেদনকারী বলেন, নওয়াজ শরিফ সরকারকে বিষয়টি ভারত সরকারের কাছে তুলে ধরে প্রতিবাদ জানাতে নির্দেশ দিক আদালত। পাকিস্তানে ওই ম্যাগাজিনের ওয়েবসাইট, ছাপা সংস্করণ অবিলম্বে নিষিদ্ধ করতেও নির্দেশ দেওয়া হোক পিটিএ-কে। কিন্তু পিটিশনটি খারিজ হয়ে যায়। লাহৌর হাইকোর্টের প্রধান বিচারপতি সৈয়দ মনসুর আলি শাহ বলেন, কোনও ওয়েবসাইট ব্লক করার সিদ্ধান্ত নেওয়া পার্লামেন্টের ব্যাপার। এসব ব্যাপারে সাধারণ মানুষের নির্বাচিত সরকারের কাছে যাওয়া উচিত। কিন্তু আদালতের এহেন অবস্থানের পরও ম্যাগাজিনের ওয়েবসাইট ব্লক হওয়ায় বিস্ময় ছড়ায়। সূত্রের খবর, পিটিএ-কে ভারতীয় ওয়েবসাইটটি ব্লক করে দেওয়ার নির্দেশ দিয়েছিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষই।

সেরা শিরোনাম

Dalai Lama Successor: দিল্লিতে বাংলো পেলেন দলাই লামা, উত্তরাধিকারী নির্বাচনে জোর খাটিয়ে চলেছে চিন, রিপোর্ট জমা পড়ল আমেরিকায়
দিল্লিতে বাংলো পেলেন দলাই লামা, উত্তরাধিকারী নির্বাচনে জোর খাটিয়ে চলেছে চিন, রিপোর্ট জমা পড়ল আমেরিকায়
Sheikh Hasina Bangladesh Return: বাংলাদেশ ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা, কোন বিমানে চেপে যাবেন? পছন্দ জানালেন
বাংলাদেশ ফেরার দিনক্ষণ জানিয়ে দিলেন শেখ হাসিনা, কোন বিমানে চেপে যাবেন? পছন্দ জানালেন
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
PM Modi : নেপালকে বিপুল আর্থিক সহায়তার ঘোষণা ভারতের, 'কয়েক ঘণ্টার আলোচনায়...', প্রধানমন্ত্রী শা-কে নিয়ে মোদি বললেন...
নেপালকে বিপুল আর্থিক সহায়তার ঘোষণা ভারতের, 'কয়েক ঘণ্টার আলোচনায়...', প্রধানমন্ত্রী শা-কে নিয়ে মোদি বললেন...

ভিডিও

BJP Government in Bengal | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্য়বসায়ীর উপর 'হামলা', খুনের 'হুমকি'
Kolkata Municipal Corporation | কলকাতা পুরসভার কাউন্সিলরস ক্লাব রুমে বসল সাভারকারের ছবি
Sadhak Bamakhyapa | 'সাধক বামাক্ষ্যাপা' সিনেমাকে দ্রুত ফেরাতে হবে হলে', বড় নির্দেশ মুখ্যমন্ত্রীর
Kolkata News | 'গুন্ডা ট্যাক্স' না দেওয়ায় ব্যবসায়ীর উপর 'হামলা', ৩জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের
NCPI News | অধ্যক্ষ Om Birla-এর কাছে উত্তর জমা ২০ NCPI সাংসদের | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget