এক্সপ্লোর

Imran Khan: কমিশনে তথ্য গোপন! বহুমূল্য উপহার হস্তগত! পাক-নির্বাচনে নিষিদ্ধ ইমরান

Pakistan News: পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে ইমরান কোটি কোটি টাকার উপহার গ্রহণ করেছিলেন এবং সেই সম্পর্কে নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ।

ইসলামাবাদ: পূর্বসূরিদের থেকে আলাদা হতে পারেননি তিনি। মেয়াদ শেষের আগেই ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রীর পদ। এ বার আরও বিপাকে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। আগামী পাঁচ বছরের জন্য তাঁকে নিষিদ্ধ করল পাক নির্বাচন কমিশন (Pakistan Election Commission)। অর্থাৎ এই পাঁচ বছর তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না, প্রশাসনিক কোনও দফতরের দায়িত্ব নিতে পারবেন না। এর পাশাপাশি পাক সংসদের সদস্যপদও হারালেন ইমরান।

পাক-নির্বাচনে পাঁচ বছর নিষিদ্ধ ইমরান খান

পাকিস্তানের প্রধানমন্ত্রী থাকাকালীন দেশ-বিদেশ থেকে, এমনকি বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে ইমরান কোটি কোটি টাকার উপহার গ্রহণ করেছিলেন এবং সেই সম্পর্কে নির্বাচন কমিশনকে ভুল তথ্য দিয়েছিলেন বলে অভিযোগ। সেই দামি উপহার বিক্রি করে মোটা টাকা আয়ও করেছিলেন বলে অভিযোগ ওঠে। তা জেরেই এমন পদক্ষেপ পাক নির্বাচন কমিশনের। শুধু তাই নয়, ইমরানের বিরুদ্ধে অপরাধ আইনে মামলাও শুরু হতে চলেছে।

পাকিস্তানের আইন অনুযায়ী, পদে থাকাকালীন সব সরকারি আধিকারিককে উপহার হিসেবে পাওয়া সব সামগ্রীর উল্লেখ করতে হয়। সেগুলি বিক্রি করলে, মূল্যের কিছুটা অংশ নিজেরাও রেখে দিতে পারেন। শুধু তাই নয়, পদে থাকাকালীন চাইলে আসল মূল্যের ৫০ শতাংশ দাম দিয়ে সেই উপহার কিনে নিজেদের কাছে রেখে দিতে পারেন তাঁরা। উপহারের দাম পাক মুদ্রায় ৩০ হাজার টাকার নিচে হলে, তার জন্য কোনও টাকা দিতে হয় না।

আরও পড়ুন: Pakistan : FATF এর ধূসর তালিকার বাইরে পাকিস্তান ! জঙ্গি কার্যকলাপে অর্থ জোগানো বন্ধ হবে কি?

কিন্তু ২০১৮ সালে প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর যে বহুমূল্য উপহার পান, তা ইমরান খোলসা করেননি বলে অভিযোগ। অভিযোগ, ২০১৮-র জুলাই থেকে ২০১৯-এর জুন পর্যন্তই ৩১টি বহুমূল্য উপহার পান ইমরান। এর মধ্যে মাত্র চারটিরই দাম মেটান তিনি। এর মধ্যে রয়েছে বহুমূল্য চারটি হাতঘড়িও। সেগুলি প্রথমে বিক্রি করে, পরে সরকারি কোষাগারে ইমরান ২০ শতাংশ টাকা জমা করেন বলে অভিযোগ।

পাক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী থাকাকালীন কয়েক কোটি টাকা মূল্যের একটি নেকলেস উপহার পেয়েছিলেন ইমরান, যার মূল্য প্রায় ১৮ কোটি টাকা। নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রী হিসেবে প্রাপ্ত সমস্ত উপহার রাষ্ট্রের ভাঁড়ারে জমা দিতে হয়। কিন্তু ইমরান তা করেননি বলে অভিযোগ। অভিযোগ, তোষা-খানা অর্থাৎ সরকারি উপহারের ভাঁড়ারে ওই নেকলেসটি জমা দেওয়ার বদলে, সেটি নিজের প্রাক্তন বিশেষ সহকারী জুলফিকর বুখারিকে দিয়ে দেন তিনি। জুলফিকর সেটি লহৌরে ১৮ কোটি টাকার বিনিময়ে বিক্রি করেন। সেই টাকা ইমরানের পকেটে ঢোকে।

নওয়াজ শরিফের মতোই নিষিদ্ধ হলেন ইমরান খান

এ বছর ১০ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হন ইমরান। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। কিন্তু গত কয়েক মাসে সমর্থকদের একজোট করতে উদ্যত হয়েছিলেন ইমরান। সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে। পঞ্জাব প্রদেশের উপনির্বাচনে জয়ের পর জুলাই মাসে নতুন করে নির্বাচনের দাবিও তোলেন ইমরান। এর আগে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকেও নিষিদ্ধ কের পাক নির্বাচন কমিশন।

সেরা শিরোনাম

Bangladesh News : ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
ফের ঢাকার রাস্তায় ফিরল ভারত-বিরোধী স্লোগান, নিশানায় তারেক রহমানের সরকার
Israel Election: ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
ইজরায়েলে রাজনৈতিক অস্থিরতা, ভারতের চিন্তা কোথায়? প্রতিরক্ষা থেকে তেল, প্রভাব পড়তে পারে একাধিক ক্ষেত্রে
High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি

ভিডিও

Election in Tollywood :
Indranil Sen Arrested : গ্রেফতার ইন্দ্রনীল সেন, এবার লালবাজারের স্ক্যানারে তাঁর স্ত্রী
Suchetan Bhattacharya:
Indranil Sen Arrested |
Firhad Hakim : গদ্দার পোস্টারের পর এবার ফিরহাদ হাকিমের বিরুদ্ধে পড়ল নিখোঁজ পোস্টার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Helicopter Crashed: ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
ওড়ার ৬৬ মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বদ্রীনাথ থেকে দেরাদুনগামী হেলিকপ্টার, পাইলট-সহ মৃত্যু ৬ জনের
Amit Shah : জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 'গণ-ইমপিচমেন্ট'-এর আগে বিরোধী শিবিরকে 'বিশেষ' অফার শাহ-র
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Hero Scooty: দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
দুরন্ত মাইলেজ, দাম Honda Activa-র থেকেও কম, সঙ্গে ইন্টেলিজেন্ট ফিচার, বাজার কাঁপাতে এল Hero-এর এই স্কুটি
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Embed widget