এক্সপ্লোর

হাতিয়ার অরুন্ধতী রায়, রাষ্ট্রসঙ্ঘে সুষমার ভাষণের জবাব দিল পাকিস্তান

নিউ ইয়র্ক: ভারতের বাতাসে আজ যা আছে, তার বেশিরভাগটাই নির্ভেজাল আতঙ্ক, কাশ্মীরে, অন্যত্র। রাষ্ট্রসঙ্ঘে অরুন্ধতী রায়ের মন্তব্য কোট করে সুষমা স্বরাজের ভাষণের জবাব দেওয়ার চেষ্টা করল পাকিস্তান। সাধারণত এ ধরনের প্রত্যুত্তর দেন কনিষ্ঠ বা মধ্য পর্যায়ের কূটনীতিক। কিন্তু বিদেশমন্ত্রীর চাঁচাছোলা আক্রমণের জবাবে কার্যত ছত্রভঙ্গ পাকিস্তানের হয়ে জবাব দিতে আসরে নামেন রাষ্ট্রসঙ্ঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি মালিহা লোধি। তিনি আবার ব্যক্তি আক্রমণ শানিয়ে নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারকে দাবি করেছেন ফ্যাসিস্ট আর উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে ফ্যানাটিক। তাঁর অভিযোগ, মোদী সরকার জাতিবিদ্বেষী ও ফ্যাসিস্ট মতাদর্শ মেনে চলেছে, এই সরকারের নেতারা সকলে আরএসএস সদস্য, যাদের বিরুদ্ধে গাঁধী হত্যার অভিযোগ। দেশের সবথেকে বড় রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে একজন ফ্যানাটিককে নিয়োগ করেছে তারা। এই সরকার মুসলমানের গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে। ফের অরুন্ধতী রায়ের ২০১৫, নভেম্বরের একটি বিবৃতি উদ্ধৃত করে লোধির মন্তব্য, এ ধরনের ভয়ানক খুন স্রেফ একটা লক্ষণ। যাঁরা বেঁচে রয়েছেন, তাঁদের জীবনও ভারতে নরক। দলিত, আদিবাসী, মুসলিম ও খ্রিস্টানদের আতঙ্কের মধ্যে থাকতে বাধ্য করা হচ্ছে, তাঁরা জানেন না, কখন কোথা থেকে আক্রমণ আসবে। লোধির দাবি, পাকিস্তান ভারতের সঙ্গে অর্থপূর্ণ আলোচনায় তৈরি কিন্তু তাতে কাশ্মীর প্রসঙ্গ রাখতে হবে আর সন্ত্রাস ও দমননীতি বন্ধ করতে হবে সেখানে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
Strait of Hormuz: হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে
হরমুজ় আমেরিকার এলাকা? বড় দাবি ট্রাম্পের, জানালেন, শীঘ্রই ঘোষণা হবে

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget