এক্সপ্লোর

Plane Accident Video: হঠাৎ ছিটকে বেরিয়ে এল ইঞ্জিন, দাউদাউ করে আগুন, সজোরে আছড়ে পড়ল বিমান, শেষ মুহূর্তের ভিডিও সামনে এল

Plane Crash Video: বিমান থেকে ছিটকে বেরিয়ে গেল ইঞ্জিন। তার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা। এবার ভিডিও সামনে এল।

নয়াদিল্লি: ছুটতে ছুটতে সবে রানওয়ে ছেড়ে উড়তে শুরু করেছিল। সেই সময়ই ঘটল বিপদ। বিমান থেকে ছিটকে বেরিয়ে গেল ইঞ্জিন। এর পরই যাত্রীদের নিয়ে আছড়ে পড়ল বিমান। আগুন গ্রাস করে নিল সব কিছু। মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল সব কিছু। কেন্টাকি বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর ভিডিও সামনে এল এবার। (Plane Crash Video)

২০২৫  সালের ৪ নভেম্বর আমেরিকার কেন্টাকির মহম্মদ আলি ইন্টারন্যাশনাল বিমানবন্দরে ভেঙে পড়ে একটি কার্গো বিমান। কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়। আহত হন ২০ জনের বেশি। ঠিক কী ঘটেছিল সেই সময়, এবার সেই ভিডিও হাতে পাওয়া গেল। ১৯ সেকেন্ডের ওই ভিডিও-য় দুর্ঘটনার মুহূর্ত ধরা পড়েছে, যা দেখে শিউড়ে উঠছেন সকলে। (Plane Accident Video)

আরও পড়ুন: কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তৃণমূল সাংসদ, বেসুরো হয়ে মুখ খোলার পরই, জল্পনা তুঙ্গে

কার্গো বিমানটি কেন্টাকি থেকে হনলুলু যাচ্ছিল। ভিডিওটিতে দেখা গিয়েছে, রানওয়ে দিয়ে জোরে ছুটছে MCDonnell Doughlas MD-11F বিমানটি। সেই সময় হঠাৎই বিমানের বাঁ দিকের ইঞ্জিনটি ছিটকে বেরিয়ে আসে। দাউদাউ করে আগুন জ্বলছিল ইঞ্জিনটিতে। সেই অবস্থাতেই বিমানেরই পিছনের অংশের দিকে ধেয়ে আসে। 

আরও পড়ুন: সৌদি আরবে ৮০০০ সেনা পাঠাল পাকিস্তান, ঝাঁক ঝাঁক ড্রোন, যুদ্ধবিমানও পৌঁছল, কিন্তু কেন?

তত ক্ষণে বিমানটির পিছনের অংশটিতেও আগুন ধরে যায়। টলমল করতে করতে কিছুদূর উড়লেও, কয়েক মুহূর্তের মধ্যে সজোরে আছড়ে পড়ে মাটিতে। আগুনের কুণ্ডলী গ্রাস করে গোটা বিমানটিকে। ছিটকে এদিক ওদিক ছড়িয়ে পড়ে ধ্বংসাবশেষ। বিমানবন্দরে বসানো সার্ভেল্যান্স ক্যামেরায় গোটা ঘটনাটি ধরা পড়েছে। 

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, রানওয়ে ধরে জোরে দৌড় শুরু করলেও, মাটি থেকে বেশি উঁচুতে উড়তে পারেনি বিমানটি। সর্বোচ্চ ৩০ ফুট উঁচুতেই উঠতে পেরেছিল। কিন্তু নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি পাইলট। সজোরে মাটিতে আছড়ে পড়ে বিমানটি। বিমানবন্দরের কাছে ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিংয়ে গিয়ে শেষ পর্যন্ত ধাক্কা মারে। প্রায় আধমাইল দূরত্ব পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ধ্বংসাবশেষ। 

ওই দুর্ঘটনায় বিমানে সওয়ার তিন বিমান কর্মীরই মৃত্যু হয়। মাটিতে থাকা আরও ১২ জন মারা যান কমপক্ষে। বিমানে যে পরিমাণ জ্বালানি মজুত ছিল, তা থেকেই দুর্ঘটনাটি ভয়ঙ্কর আকার ধারণ করে বলে মত তদন্তকারীদের। ইঞ্জিন বিপর্যয়কেই দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা। কিন্তু উড়ানের আগে কেন সমস্যা ধরা পড়ল না, রক্ষমাবেক্ষণ ঠিক মতো হয়েছিল কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। 

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Advertisement

ভিডিও

Suvendu Adhikari News: 'মৃত্যুঞ্জয়ের স্ত্রীকে আমি সহকারীর চাকরি দিই', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
CJP News: অবশেষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, জয়ের উচ্ছ্বাস ককরোচ জনতা পার্টির
Mamata Banerjee: পদ্মপুকুরে 'কালীঘাট তৃণমূল'-এর মিছিলে উত্তেজনা, মিছিলে যোগ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP Government: ছাত্র বিক্ষোভের নামে ধর্মতলায় ধুন্ধুমার, ৫ অভিযুক্ত আটক | ABP Ananda Live
Neet Exam:শান্তির মধ্যে দিয়ে যে ক্ষমতা আমরা দেখিয়েছি এর বিপক্ষে অন্য কোনও হাতিয়ার নেই:সোনম ওয়াংচুক
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget