এক্সপ্লোর
সাংহাই কোঅপারেশন সম্মেলনে পাক প্রেসিডেন্টের সঙ্গে করমর্দন মোদীর

কুইংডাও: দু’দেশের কূটনৈতিক সম্পর্কে যতই শৈত্য এবং সীমান্তে উত্তেজনা থাকুক না কেন, সাংহাই কোঅপারেশন সম্মেলনে পাকিস্তানের প্রেসিডেন্ট মামনুন হুসেনের সঙ্গে উষ্ণ করমর্দন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিক বৈঠকের পরেই তাঁরা শুভেচ্ছা বিনিময় করেন। ২০১৬ সালে জম্মু ও কাশ্মীরের উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার পর থেকেই ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক তলানিতে ঠেকেছে। গত বছরের এপ্রিলে পাকিস্তানের সামরিক আদালত কুলভূষণ যাদবকে চর সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার পর দু’দেশের সম্পর্কের আরও অবনতি হয়েছে। উরি হামলার পর ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা ১৯-তম সার্ক সম্মেলন বয়কট করে ভারত। বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তানও এই সম্মেলনে যোগ দিতে অস্বীকার করে। ফলে সার্ক সম্মেলন বাতিল হয়ে যায়। এরপর জম্মু ও কাশ্মীর সীমান্তে পাকিস্তানের তরফ থেকে নিয়মিত অস্ত্রবিরতি চুক্তি লঙ্ঘন চলছে। পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদত দেওয়ার অভিযোগ করে আসছে ভারত। এই পরিস্থিতিতে দুই রাষ্ট্রপ্রধান হাত মেলালেও, তাঁদের দ্বিপাক্ষিক বৈঠক হবে না বলেই জানা গিয়েছে।
Before You Go
West Bengal Budget News | সরকার গঠনের পর প্রথম বাজেটে শিক্ষাক্ষেত্রে জোরালো নজর দিল শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















