এক্সপ্লোর

মঙ্গলেও ফলতে পারে আলু! দাবি গবেষণায়

ওয়াশিংটন: মঙ্গলগ্রহেও ফলানো যেতে পারে আলু! এমনটাই জানা গেল নতুন গবেষণায়।

খবরে প্রকাশ, লালগ্রহের চূড়ান্ত প্রতিকূল আবহাওয়া ও পরিবেশে আলু ফলানো সম্ভব কি না, তা নিয়ে সম্প্রতি বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে পেরুর ইন্টারন্যাশনাল পোটাটো সেন্টার। পাশাপাশি, ওই গবেষণার এ-ও উদ্দেশ্য ছিল যে, পৃথিবীর যে জায়গায় চরম প্রতিকূল আবহাওয়া রয়েছে, সেখানেও আলুচাষের সম্ভাবনা খতিয়ে দেখা।

জানা গিয়েছে, গতবছরের ফেব্রুয়ারি মাসে পৃথিবীর বুকে কৃত্রিমভাবে মঙ্গলগ্রহের তাপমাত্রা ও আবহাওয়া তৈরি করে সেখানে পরীক্ষা চালানো হয়। সেখানে বিশেষভাবে তৈরি একটি ‘কিউবস্যাট’-এ একটি আলুর কন্দ বপন করা হয়।

‘কিউবস্যাট’-এর মধ্যে রয়েছে একটি পাত্র যাতে মাটি ও কন্দ রাখা। ওই পাত্রটি চারদিক দিয়ে বদ্ধ অবস্থায় রয়েছে। তবে, কৃত্রিমভাবে তার মধ্যে পরিপোষক জল দেওয়া হয়। একইসঙ্গে, মঙ্গলগ্রহের মতো দিবারাতের তাপমাত্রা, বায়ু চাপ ও অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের মাত্রা নিয়ন্ত্রণ করা হয়।

গোটা প্রক্রিয়াটি নিরন্তর ভিডিও রেকর্ডিং করা হয়, যাতে লক্ষ্য করা যায়, কখন কন্দ থেকে অঙ্কুর বের হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ ফর এক্সট্রা টেরেস্টিয়াল ইন্টেলিজেন্স (সেটি) ইনস্টিটিউটের গবেষক হুলিও ভালদিভিয়া-সিলভা জানান, মঙ্গলগ্রহের পরিবেশে ফসল ফলানোর প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি জানান, যদি কিউবস্যাটের মধ্যে মঙ্গলগ্রহের কৃত্রিম পরিবেশে আলু ফলানো যেতে পারে, তাহলে ভবিষ্যতে খোদ গ্রহতেই তা সম্ভব হতে পারে। ওই গবেষক জানান, আপাতত বিভিন্ন প্রজাতির আলু দিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে যে, কোনটি সবচেয়ে কঠিন পরিবেশে বেড়ে উঠতে সক্ষম।

সেরা শিরোনাম

US Russia Uranium Treaty : তেল কিনলে ভারতকে হুমকি দিচ্ছে, নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনবে আমেরিকা
তেল কিনলে ভারতকে হুমকি দিচ্ছে, নিজেই রাশিয়া থেকে ইউরেনিয়াম কিনবে আমেরিকা
Pakistan Lockdown Like Situation: লকডাউন পরিস্থিতি পাকিস্তানে, নতুন গাড়ি কেনা বন্ধ, বিয়েবাড়ির মেনুতে একটিই পদ, জারি বিধিনিষেধ
লকডাউন পরিস্থিতি পাকিস্তানে, নতুন গাড়ি কেনা বন্ধ, বিয়েবাড়ির মেনুতে একটিই পদ, জারি বিধিনিষেধ
India-China Relations: ভারত সফরে স্ট্রোক শি জিনপিংয়ের? তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হয় বেজিং? দাবি চিনা রাজনীতিকের, কমিউনিটি নোট বসাল X
ভারত সফরে স্ট্রোক শি জিনপিংয়ের? তড়িঘড়ি উড়িয়ে নিয়ে যাওয়া হয় বেজিং? দাবি চিনা রাজনীতিকের, কমিউনিটি নোট বসাল X
India-Pakistan Conflict: সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা
সাগরে ভারতীয় নৌবাহিনী ও পাকিস্তানি জাহাজের মধ্যে সংঘর্ষ, আন্তর্জাতিক জলসীমায় বেনজির ঘটনা

ভিডিও

Trinamool Congress |
Debjit Sarkar |
Samik Bhattacharya |
Madan Mitra |
Sujan Chakraborty |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sridevi: শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
শ্রীদেবীর কেনা জমির মালিকানা নিয়ে আইনি জট! নোটিস গেল পরিবারের কাছে
Healthy Eating: কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
কী খাচ্ছেন নয়, কখন খাচ্ছেন, তা বেশি জরুরি, ব্রেকফাস্ট, লাঞ্চ ও ডিনারের আদর্শ সময় জানালেন বিশেষজ্ঞরা
Daily Astrology: যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
যা চেয়েছেন এতদিন, জ্যেষ্ঠা নক্ষত্রের শুভ প্রভাবে, দীর্ঘদিনের ইচ্ছেপূরণ হয়ে যেতে পারে কাল, কারা আছেন এই তালিকায় ?
Subhasree-Mimi: একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
একদিকে দেবের সঙ্গে জুটি, অন্যদিকে মিমির নতুন সিরিজ প্রযোজনা করছেন শুভশ্রী!
Asian Games: হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
হাংঝৌয়ের সাফল্য়কে টেক্কা দেওয়ার পালা, এশিয়ান গেমসে কতটা শক্তিশালী ভারতীয় প্রতিযোগীরা?
Best Small Cap Funds : পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
পাঁচ বছরে সেরা রিটার্ন দিয়েছে এই ৫ স্মল ক্যাপ ফান্ড, কাদের নাম রয়েছে এখানে
Narendra Modi: 'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
'আপনার সাফল্য কামনা করছি..', প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছাবার্তা প্রসেনজিতের! আর কী লিখলেন?
Sourav On Modi: 'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
'দেশের একজন দুর্দান্ত নেতা', মোদির জন্মদিনে শুভেচ্ছাবার্তা সৌরভের, আর কী বললেন?
Embed widget