এক্সপ্লোর

Pushpa Kamal Dahal: সশস্ত্র বিপ্লবে নেতৃত্বদান থেকে মূলস্রোতের রাজনীতিতে, নেপালে ফের ক্ষমতায় ফিরলেন ‘প্রচণ্ড’

Nepal Prime Minister: রবিবার বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিদ্যাদেবী। তার আগেই এ দিন সমর্থন জোগাড় করে সরকার গড়ার দাবি জানান প্রচণ্ড।

কাঠমান্ডু: মাঝে পাঁচ বছরের বিরতি। নেপালে ফের প্রত্যাবর্তন বাম সরকারের। রবিবার, বড়দিনে ফের নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন পুষ্পকমল দহল 'প্রচণ্ড' (Pushpa Kamal Dahal)। দেশের তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল কমিউনিস্ট পার্টি অফ নেপাল (মাওয়িস্ট সেন্টার)-এর (Communist Party of Nepal (Maoist Centre)) চেয়ারম্যান তিনি। ২০১৭ সালে ক্ষমতা হারানোর পর ২০২২ শেষে হতে হতে তাঁর হাত ধরেই নেপালে ফের ক্ষমতায় ফিরল CPN-Maoist Centre। এর আগে, ২০০৮ থেকে ২০০৯ এবং ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত দু'বার নেপালের প্রধানমন্ত্রী ছিলেন প্রচণ্ড (Nepal Prime Minister)।

নেপালে ফের প্রত্যাবর্তন বাম সরকারের

রবিবার প্রচণ্ডকে দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করলেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। প্রেসিডেন্টের দফতর থেকে বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, দেশের সংবিধানের ৭৬ নম্বর অনুচ্ছেদের ২ ধারায় প্রচণ্ডকে প্রধানমন্ত্রী নিয়োগ করা হয়েছে। হাউজ অফ রিপ্রেজেন্টেটিভস-এর যে সদস্য দুই বা ততোধিক দলের সমর্থন জোগাড় করতে পারবেন, তিনিই প্রধানমন্ত্রী পদের দাবিদার হতে পারবেন বলে জানিয়েছিলেন বিদ্যাদেবী। 

রবিবার বিকেল ৫টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিলেন বিদ্যাদেবী। তার আগেই এ দিন সমর্থন জোগাড় করে সরকার গড়ার দাবি জানান প্রচণ্ড। CPN-UML দলের চেয়ারম্যান কেপি শর্মা ওলি, রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির সভাপতি রবি লামিছানে, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির প্রধান রাজেন্দ্র লিংদেন এবং অন্যদের সঙ্গে এ দিন প্রেসিডেন্টের কাছে পৌঁছন প্রচণ্ড। তাতে তাঁকেই দেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন বিদ্যাদেবী। সোমবার বিকেল ৪টেয় আনুষ্ঠানিক ভাবে শপথগ্রহণ করবেন তিনি। 

আরও পড়ুন: Jammu And Kashmir : "যুদ্ধকালীন পরিস্থিতির" মতো আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার উরির LOC বরাবর !

নেপালের সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ২৭৫ জন সদস্য়ের মধ্যে ১৬৫ জনের সমর্থন জোগাড় করতে সফল হয়েছেন প্রচণ্ড। তাতেই তৃতীয় বারের জন্য নেপালের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন তিনি। 

হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসের ১৬৫ জনের সমর্থন রয়েছে প্রচণ্ডর সঙ্গে

১৯৫৪ সালের ১১ ডিসেম্বর কস্কি জেলার ধিকুরপোখারিতে জন্ম প্রচণ্ডর। দরিদ্র পরিবারের ছেলে প্রচণ্ড, গৃহযুদ্ধের আবহে ১৯৮১ সালে আন্ডারগ্রাউন্ড থাকা কমিউনিস্ট পার্টি অফ নেপাল (ফোর্থ কনভেনশন)-এ যোগ দেন। দীর্ঘ ১৩ বছর নিজেও আন্ডারগ্রাউন্ড ছিলেন প্রচণ্ড। সিপিএন-মাওয়িস্ট মূলস্রোতের, শান্তিপূর্ণ রাজনীতিতে উঠে এলে তিনিও আড়াল সরিয়ে বেরিয়ে আসেন। সশস্ত্র বিপ্লবের রাস্তা থেকে সরে আসেন চিরতরে। কিন্তু সশস্ত্র বিপ্লবী নেতার ভাবমূর্তি থেকেই নামের সঙ্গে জুড়ে যায় 'প্রচণ্ড' শব্দটি, সেই নামেই আজ পরিচিত তিনি গোটা দুনিয়ার কাছে। ১৯৯৬ থেকে ২০০৬ সাল পর্যন্ত সশস্ত্র বিপ্লবে নেতৃত্ব দিয়েছিলেন প্রচণ্ড। ২০০৬ সালের নভেম্বর মাসে শান্তিচুক্তিতে স্বাক্ষর করেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
Donald Trump : হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
হরমুজ সঙ্কট অব্যাহত, আমেরিকানদের 'পেট্রোলের জন্য একটু বেশি টাকা খরচ করার' আহ্বান ট্রাম্পের
NASA News: মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য
মহাকাশে মেডিক্যাল এমার্জেন্সি, উদ্ধার করা হয়েছিল তড়িঘড়ি, এবার NASA ছাড়লেন মহাকাশচারী, ঠিক কী হয়েছিল, তা নিয়ে রহস্য

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget