এক্সপ্লোর

কোনও ‘চাপ’, ‘বাধ্যবাধকতা’র মুখে ভারতীয় পাইলটকে ছাড়েনি পাকিস্তান, দাবি কুরেশির

ইসলামবাদ: ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান দেশে ফেরার পরদিনই পাকিস্তানি বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশির দাবি, কোনওরকম চাপ বা বাধ্যবাধকতার মুখে পাকিস্তান তাঁকে ছাড়েনি। ২ দিন পাকিস্তানের কব্জায় থাকার পর শুক্রবার অভিনন্দনকে রেহাই দেয় পাকিস্তান। পাক প্রধানমন্ত্রী ইমরান খান দেশের পার্লামেন্টে ঘোষণা করেছিলেন, শান্তির বার্তা দিতেই প্রথম পদক্ষেপ হিসাবে তাঁরা তাঁকে মুক্তি দেবেন। কিন্তু ভারত বলেছে, জেনেভা কনভেনশনের রীতি, নিয়ম মেনে বাধ্য হয়েই এই পদক্ষেপ করেছে পাকিস্তান। পাশাপাশি পুলওয়ামা হামলা নিয়ে ও বন্দি ভারতীয় পাইলটকে ছেড়ে দেওয়ার ব্যাপারে ভারতের সঙ্গে উত্তেজনা, সংঘাতের মাত্রা কমাতে পাকিস্তানকে প্রবল চাপ দিচ্ছিল আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহি ও সৌদি আরব। কিন্তু কুরেশির কথায় তা অস্বীকার করার প্রয়াস স্পষ্ট। তিনি বিবিসি উর্দুকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আমরা ভারতকে এই বার্তাই দিতে চেয়েছি যে, তোমাদের আর বেশি দুঃখ, কষ্ট দিতে চাই না। তোমাদের নাগরিকরা বিপদে পড়ুক, চাই না, শান্তি চাই আমরা। গতকাল রাতে দেশের মাটিতে পা রেখে বীরের সংবর্ধনা পেয়েছেন অভিনন্দন। তাঁর মিগ-২১ যুদ্ধবিমান গুলি করে নামানো হলে পাকিস্তানের মাটিতে নামার পর তিনি ধরা পড়েন। প্রায় ৬০ ঘন্টার উত্তেজনায় ভরা বন্দিদশা কাটিয়ে গতকাল ছাড়া পান তিনি। কিন্তু তাঁকে কোনও চাপ বা বাধ্যবাধ্যকতায় পড়ে রেহাই দেওয়ার তত্ত্ব মানতে নারাজ কুরেশি। তাঁকে উদ্ধৃত করে জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান রাষ্ট্রবিরোধী শক্তিগুলিকে দেশের বা আঞ্চলিক শান্তি বিপন্ন করতে দেবে না। চরমপন্থী লোকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্ল্যান করছি আমরা। রাজনৈতিক ফায়দা তুলতে পাকিস্তান আঞ্চলিক শান্তি বিপন্ন হতে দেবে না বলেও জানান তিনি। বলেন, পাকিস্তান অতীতে ফিরে যেতে চায় না। আর যদি অতীতে ফিরে তাকাতে হয়, তবে আমাদের দেখতে হবে, কীভাবে সংসদ হামলা, পঠানকোট বা উরির ঘটনা হয়েছিল, সেটা বিরাট কাহিনি। জয়েশের বিরুদ্ধে তথ্যপ্রমাণ দেওয়া হলে ব্যবস্থা নেওয়া হবে বলে ফের জানান কুরেশি।

সেরা শিরোনাম

School Roof Collapse : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলবাড়ির ছাদ, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা
Crime News: নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
নাবালিকাকে যৌন নির্যাতন রোবটের, সোশ্যাল মিডিয়ায় লাইভ স্ট্রিমও, AI-এর অপব্যবহার নিয়ে তোলপাড় গোটা বিশ্ব
Trump On Russian Oil: রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
রাশিয়ার তেল কিনলে শুল্ক বসবে অন্যদের উপর, কিনবে শুধু আমেরিকা? সমালোচনার মধ্যেও নিজের অবস্থানে অনড় ট্রাম্প
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF

ভিডিও

Durga Puja 2026 । নাট্যভাবনায় এবার সেরার সম্মান ছিনিয়ে নিল ত্রিকোণ পার্কের পুজো
Durga Puja 2026: পুজোয় কার কি প্ল্যান? প্রথম Puja Adda-তেই স্টুডিওতে উপস্থিত টিম একেন
Durga Puja 2026 | পুজোর আড্ডায় টিম এম্পরার ভার্সেস শরৎচন্দ্র । এবার পুজোয় কী প্ল্যান দিব্যানী-ঋকের ?
Durga Puja 2026: রামায়নের ছোট ছোট চরিত্র দিয়ে সেজে উঠেছে গোটা মণ্ডপ, ৮১ তম বর্ষে আলিপুর সর্বজনীন
Durga puja 2026: দমদম পার্ক তরুণ সঙ্ঘের এবারের থিম বানিয়া কথা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget