এক্সপ্লোর
পূর্ব সিরিয়ায় আইএস-এর শেল ফেটে নিহত রুশ সেনা অফিসার
মস্কো: পূর্ব সিরিয়ার ডের এজরের কাছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে নিহত হলেন রাশিয়ার সেনাকর্তা। নিহত সেনা অফিসার জেনারেল ভালেরি আসাপভ সিরিয়ার সরকারি সেনাবাহিনীর উপদেষ্টা হিসাবে কাজ করছিলেন। রুশ প্রতিরক্ষামন্ত্রককে উদ্ধৃত করে স্থানীয় মিডিয়া জানিয়েছে, আইএস জঙ্গিদের গুলিবৃষ্টি, শেলিংয়ের মধ্যে একটি শেল বিস্ফোরণে ফেটে তিনি নিহত হন। তাঁকে মরণোত্তর খেতাব দিয়ে সম্মানিত করা হবে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষামন্ত্রক। ইরাক সীমান্তের নিকটবর্তী ডের এজর তেল, প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ হওয়ার ফলে সেখান থেকে নিজেদের চূড়ান্ত আধিপত্য যখন ছিল, তখন প্রচুর অর্থ কামিয়েছে আইএস। ২০১৫-র সেপ্টেম্বর দামাস্কাস সরকারের সমর্থনে হস্তক্ষেপ করে রাশিয়া। সেই থেকে তারা ডের এজরের ওপর অভিযানে সিরিয়ার সরকারি বাহিনীকে সাহায্য করেছে।
Before You Go
Hamidul Rahman News | 'গুন্ডা, মাফিয়া, বিধায়কের বিরুদ্ধে কেস রিওপেন করবেন', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
সেরা শিরোনাম
শিক্ষা
খবর
খবর
লাইফস্টাইল-এর





















