এক্সপ্লোর

Shinzo Abe News: বিশেষ ধর্মীয় সংগঠনের পৃষ্ঠপোষক ছিলেন শিনজো আবে, খুনের যুক্তি অভিযুক্তের

Accused Gives Reason For Attack On Abe: যে ধর্মীয় সংগঠনের জন্য তাঁর মাকে আর্থিক দিক থেকে সর্বস্বান্ত হতে হয়েছিল তার সঙ্গে যোগাযোগ রাখতেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী, ধারণা হামলায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামির।

টোকিও: কেন এমন করলেন? শিনজো আবে (shinzo abe) হত্যায় অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে (tetsuya yamagami) বার বার একই প্রশ্ন করছিলেন তদন্তকারীরা। কারণটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে সম্ভবত শনিবার তার কিছুটা আঁচ মিলল। তেতসুয়ার বিশ্বাস, যে ধর্মীয় সংগঠনের (religious organization) জন্য তাঁর মাকে (mother) আর্থিক দিক থেকে সর্বস্বান্ত (bankrupt) হতে হয়েছিল তার সঙ্গে যোগাযোগ রাখতেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী। 

খুনের কারণ কি ব্যক্তিগত আক্রোশ?

তবে কি ব্যক্তিগত আক্রোশের জেরে খুন? সংবাদসংস্থা রয়টার্সের দেওয়া এই তথ্য মানলে অন্তত সেরকমই মনে হয়। তেতসুয়ার পড়শিদের সঙ্গে কথা বলে রয়টার্সের দাবি, একাচোরা স্বভাবের ওই যুবক খুব একটা মেশামেশি করতেন না। কেউ যেচে কথা বলতে গেলেও উত্তর দিতেন না।  তবে তিনি যে এমন কিছুর ছক কষছেন সেটা কল্পনাও করতে পারেননি কেউ। 
সূত্রের খবর, আবে-কে শেষ করতে প্রথমে বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিলেন তেতসুয়া। পরে বন্দুক ব্যবহারের সিদ্ধান্ত নেন। যে ভাবে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে শিনজো আবের উপর তিনি গুলি চালিয়েছেন, তাতে অনেকেই স্তম্ভিত। সবচেয়ে বড় কথা, হামলার পর সে ভাবে পালানোরও চেষ্টা করেননি তিনি। সবটা মিলিয়ে ধাঁধা অনেকটা জুড়েই। 

খুনের পরিকল্পনা আগে থেকেই

তবে অভিযুক্তের যুক্তি, তাঁর মা যে সংগঠনটিকে অনুদান দিতে গিয়ে কার্যত দেউলিয়া হয়ে গিয়েছিলেন সেটিরই পৃষ্ঠপোষক ছিলেন আবে। রাজনৈতিক মতাদর্শের বিরোধিতা নয়, এই কারণেই হামলা। ধারণা জাপানের একাংশের। সূত্রের খবর, হামলার জন্য কয়েক মাস ধরে ছক কষেছিলেন তেতসুয়া। যে আগ্নেয়াস্ত্র দিয়ে হামলা, সেটির বিভিন্ন অংশ আলাদা করে অনলাইনে কেনেন। তার পর অস্ত্রটি নিজের হাতে বানান। এমনকী ঘটনার আগে আবের অন্য একটি প্রচার অনুষ্ঠানেও যান। প্রাক্তন প্রধানমন্ত্রীর চলাফেরার খুঁটিনাটি বুঝে নিতেই কি এত পর্যবেক্ষণ?
বুঝতে চাইছেন তদন্তকারীরা। 

আরও পড়ুন:ভাঙড়ের বাসিন্দার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ! শিউরে উঠল রাজারহাটবাসী

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল
US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের
Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget