এক্সপ্লোর

সার্জিক্যাল স্ট্রাইকের আতঙ্কে পাকিস্তানে নিরাপত্তা বেড়েছে দাউদের, বদল ঠিকানাও

নয়াদিল্লি: নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে ঢুকে ভারতীয় সেনা যেভাবে জঙ্গিদের নিকেশ করেছে তাতে ত্রস্ত পাকিস্তান। তাদের ভয়, আমেরিকা যেভাবে ওসামা বিন লাদেনকে মেরেছিল ভারতও সেভাবেই পাকিস্তানে ঢুকে হাফিজ সইদ, আজহার মাসুদ এবং দাউদ ইব্রাহিমের মতো সন্ত্রাসবাদীদের খতম করতে পারে। এই আশঙ্কা থেকে জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রধান মাসুদ এবং জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজকে সেনা-সুরক্ষায় রেখেছে পাকিস্তান। এরপর মুম্বই বিস্ফোরণের মূল চক্রী আন্ডারওয়ার্ল্ডের দন দাউদেরও নিরাপত্তা ব্যবস্থা আরও বাড়ানো হয়েছে। তার ঠিকানাও বদলে ফেলা হয়েছে। গোয়েন্দা সূত্রে খবর, সার্জিক্যাল স্ট্রাইকের পর দাউদকে করাচিরই অন্য একটি ঠিকানায় নিয়ে যাওয়া হয়েছে। দাউদ করাচির অভিজাত ক্লিফটন এলাকায় একটি বড় বাড়িতে থাকে। তার ঠিকানা, ডি-১৩, ব্লক-৪, করাচি ডেভেলাপমেন্ট অথরিটি, ক্লিফটন। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের পর আর এই ঠিকানায় নেই দাউদ। গোয়েন্দা সূত্রে জানা গেছে, তাকে করাচির আরও সুরক্ষিত ডিফেন্স এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। এমনিতে পাকিস্তানে জেড প্লাস নিরাপত্তা পায় দাউদ। কিন্তু সার্জিক্যাল স্ট্রাইকের ভয়ে এখন আর কোনও ঝুঁকি নিতে চাইছে না পাক নিরাপত্তা সংস্থাগুলি। পাক নিরাপত্তা সংস্থাগুলির আশঙ্কা, কোনও গোপন অভিযানে নিশানা করা হতে পারে দাউদকে। করাচি ছাড়াও ইসলামাবাদেও দাউদের বাসস্থান রয়েছে। তবে সে বেশিরভাগই করাচিতেই থাকে। সম্প্রতি পাকিস্তানে দাউদের ঠিকানা সম্পর্কে ভারত যে তথ্য জানিয়েছিল তাকে সিলমোহর দিয়েছে রাষ্ট্রপুঞ্জ। এই ঠিকানা ছাড়াও আরও বেশ কিছু  জায়গায় তার যাতায়াত রয়েছে। তবে তাকে এখন সুরক্ষার জালে ঘিরে ফেলা হয়েছে। গত ১০ মাসে বাড়ির বাইরে খুবই কম বেরোত দাউদ। শারীরিক অসুস্থতার জন্যই সে বাড়ির বাইরে বেরোনো কমিয়ে দিয়েছে বলে জানা গেছে। ডায়েবেটিসের জন্য তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গেছে। কিন্তু এখন ভারতীয় সেনার ভয়ে পাক গোয়েন্দা সংস্থাগুলি দাউদের ঠিকানাই বদলে ফেলেছে।

সেরা শিরোনাম

Indus Water Treaty: জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
জল না পেয়ে দিশাহারা পাকিস্তান, ভারতের প্রধানমন্ত্রীকে আক্রমণ, পাক-মন্ত্রী বললেন, ‘হাত কেটে নেব’
Lightning Bolt Strikes Eiffel Tower: আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
আইফেল টাওয়ারের মাথায় বজ্রপাত, শিউরে ওঠার মতো দৃশ্য, ভিডিও ভাইরাল
Sheikh Hasina Returning to Bangladesh: বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
বাংলাদেশ ফিরে যাচ্ছেন শেখ হাসিনা, কবে, কী পরিকল্পনা, সব জানালেন
US-Iran War: ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’
ইরানকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের, বললেন, ‘অস্তিত্বই থাকবে না’

ভিডিও

Sange Suman পর্ব ১(২৯.০৬.২৬): উস্কানিমূলক বক্তৃতার জেরে বিধানসভায় হুমায়ুনকে 'আল্টিমেটাম' মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari: 'সরকারি বেসরকারি যাই ভাঙুক, এক ইঞ্চি এগোতে দেব না', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
SBI Protest | LCPC ও CCPC-ও কলকাতা থেকে সরানোর চক্রান্ত, প্রতিবাদ ব্যাঙ্ক বাঁচাও দেশ বাঁচাও মঞ্চের
Sange Suman পর্ব ২(২৯.০৬.২৬): গুন্ডাদমন বিল এনে বিধানসভায় তৃণমূলকে চাঁচাছোলা আক্রমণ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
Firhad Hakim | গ্রেফতারির ৮ ঘণ্টার মধ্যেই জামিন পেয়ে গেলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর শামস ইকবাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Alert: সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
সপ্তাহের শুরুতেই দুর্যোগ, আরও বাড়বে ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা হাওয়া অফিসের
North Bengal Weather: টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
টানা বৃষ্টি, বিপজ্জনকভাবে বেড়ে যাচ্ছে তিস্তার জলস্তর! রাস্তায় ধস, প্লাবিত গ্রাম
Dev Tollywood: 'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
'অবশেষে শুরু হল সফর', সোশ্যাল মিডিয়ায় কিসের ইঙ্গিত দেবের?
Netherlands vs Morocco: বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
বিশ্বকাপ থেকে ছিটকে গেল নেদারল্য়ান্ডস, রুদ্ধশ্বাস ম্যাচে টাইব্রেকারে জয় মরক্কোর
Manuel Neuer Retirement: বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
বিশ্বকাপ থেকে জার্মানি ছিটকে যেতেই পাকাপাকি ফুটবলকে বিদায় জানালেন ন্যয়ার
Bengal Cricket: টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
টাকা নিয়ে ক্রিকেটার খেলানোর অভিযোগ তুলে ক্রীড়ামন্ত্রীকে চিঠি, অভিযুক্ত বললেন 'ভোট এলেই...'
CM Suvendu Adhikari:
"পেন ফিরহাদ হলে, দোয়াত মমতা", তারাতলা বিপর্যয়ে কল্যাণ-কটাক্ষের পর হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Virat Kohli: '১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
'১২, ১৩ বছরের ছেলেদের কাছে ইয়ো ইয়ো টেস্টে হারবেন বিরাট', চ্যালেঞ্জ জানালেন রঞ্জিত বাজাজ
Embed widget