এক্সপ্লোর

সিঁদুরে মাত্রাতিরিক্ত সীসা থাকতে পারে, আশঙ্কা মার্কিন গবেষণায়

ওয়াশিংটন: সিঁদুরের মধ্যে থাকতে পারে মাত্রাতিরিক্ত সীসা। যে সীসা শিশুদের শারীরিক ও মানসিক গঠনের পথে অন্তরায় হতে পারে। এমনই আশঙ্কার কথা উঠে এল একটি মার্কিন গবেষণায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের রুটগার্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, এই পরীক্ষায় ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সিঁদুরের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

গবেষক দলের দাবি, আমেরিকা থেকে প্রাপ্ত ৮৩ শতাংশ এবং ভারত থেকে প্রাপ্ত ৭৮ শতাংশ নমুনার প্রতি এক গ্রাম সিঁদুরে অন্ততপক্ষে ০.১ মাইক্রোগ্রাম সীসা পাওয়া গিয়েছে।

অন্যদিকে, নিউজার্সি থেকে প্রাপ্ত ১৯ শতাংশ নমুনা এবং ভারত থেকে প্রাপ্ত ৪৩ শতাংশ নমুনার প্রতি এক গ্রাম সিঁদুরে মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) নির্ধারিত ২০ মাইক্রোগ্রামের ঊর্ধ্বসীমার বেশি সীসা পাওয়া গিয়েছে।

এই দলের অন্যতম সদস্য ডেরেক শেনডেল বলেন, এমনিতে সীসার কোনও নিরাপদ সীমা হয় না। তাই আমাদের মতে, যতক্ষণ না সিঁদুর একেবারে সীসা-মুক্ত হচ্ছে, ততদিন মার্কিন মুলুকে তার বিক্রি বন্ধ হওয়া উচিত।

গবেষকরা সিঁদুরের মোট ১১৮টি নমুনা পরীক্ষা করেছেন। এর মধ্যে, ৯৫টি নমুনা নিউজার্সির দক্ষিণ এশিয়া স্টোর থেকে প্রাপ্ত। ২৩টি নমুনা মুম্বই ও নয়াদিল্লি থেকে প্রাপ্ত।

গবেষকরা জানান, এখনও পর্যন্ত যে ফলাফল মিলেছে, তা নমুনার এক-তৃতীয়াংশ পরীক্ষা করেই পাওয়া গিয়েছে। প্রসঙ্গত, সিঁদুর নিয়ে সাধারণ সতর্কবাণী জারি করেছে মার্কিন এফডিএ। তবে, এখনও তা নিষিদ্ধ করা হয়নি। যেমনটা করা হয়েছে কাজলের ক্ষেত্রে।

গবেষকদের দাবি, সিঁদুরের কু-প্রভাব বুঝতে দক্ষিণ এশীয় সম্প্রদায়ভুক্ত পরিবারগুলির শিশুদের পরীক্ষা করে দেখা প্রয়োজন যে, তাদের শরীরের মধ্যে অতিরিক্ত সীসা মিলছে কি না।

তাঁরা আরও জানান, সিঁদুরে সীসার পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য ন্যূনতম নজরদারি প্রয়োজন। সিঁদুরের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে জনমানসে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

সেরা শিরোনাম

High Speed Traisn Collide: মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
মুখোমুখি ধাক্কা দু'টি হাইস্পিড ট্রেনের, ভয়ঙ্কর দুর্ঘটনা স্পেনে, হতাহতের সংখ্যা বাড়ছে
Brazil Elections: নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
নির্বাচনে পরাজিত হয়ে পালিয়ে গেলেন বলসোনারো? ব্রাজিলের বাইরে যাওয়া নিষিদ্ধ করেছিল আদালত, দেশ ছাড়লেন রাতারাতি
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Benjamin Netanyahu: ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক
ইজ়রায়েলে কঠিন পরীক্ষার মুখে বেঞ্জামিন নেতানিয়াহু, সংখ্যাগরিষ্ঠতা নাও পেতে পারেন, একজিট পোলে চমক

ভিডিও

DA Hike News | উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র। আরও ৩% DA বাড়াল কেন্দ্রীয় সরকার
DA Hike News | ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্র
Rahul Gandhi | টাটা গোষ্ঠীকে অন্যায় ভাবে ধ্বংস করার চেষ্টা চলছে, অভিযোগ রাহুলের
Kajal Sheikh : হামিদুল, সন্দীপন, শিউলির পরে এবার জল্পনা বাড়ালেন কাজল শেখ | TMC | ABP Ananda
DA Hike News: ৬০% থেকে DA বেড়ে হল ৬৩% , উৎসবের মরশুমে ফের DA বাড়াল কেন্দ্রAnanda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget