এক্সপ্লোর

বাংলাদেশে এবার কুপিয়ে খুন বৃদ্ধ বৌদ্ধ সন্ন্যাসীকে

ঢাকা: রাজশাহির ৬৫ বছর বয়সি সুফি ধর্মপ্রচারকের নৃশংস হত্যাকাণ্ডের সপ্তাহখানেক বাদে বাংলাদেশে ফের নিশানা সংখ্যালঘু ধর্মীয় নেতাকে। এবার মঠের ভিতরে কুপিয়ে খুন করা হল বৌদ্ধ সন্ন্যাসীকে। ৭০ বছর বয়সি সন্ন্যাসীর নাম মওং শোউ উ। তিনি প্রতিবেশী দেশের দক্ষিণ পূর্ব প্রান্তের বাঁদারবন পার্বত্য এলাকার দুর্গম, পার্বত্য এলাকা নইক্কানগাছারির বৌদ্ধ মঠের প্রধান।   পুলিস জানিয়েছে, আজ তাঁকে সকালের খাবার দিতে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান তাঁর এক ভক্ত। স্থানীয় থানার ওসি কাজি আহসান ফোনে পিটিআইকে বলেছেন, হামলাকারীরা তাঁর গলা কেটে দিয়েছে। সম্ভবত গতকাল মধ্যরাতের পর তাঁকে খুন করা হয়। তিনি তখন মঠে একাই ছিলেন। স্থানীয় মানুষজন জানিয়েছেন, ওই এলাকায় লোকালয় থেকে অনেকটা দূরে প্রত্যন্ত অঞ্চলে ওই মঠ। মওং উ সেখানে একাই থাকতেন।   বাংলাদেশে কট্টর মৌলবাদীদের হাতে একের পর এক খুন হচ্ছেন ধর্মনিরপেক্ষ ব্লগার থেকে শুরু করে সংখ্যালঘুরা। বাদ যাচ্ছেন না বুদ্ধিজীবীরাও। আতঙ্ক, ত্রাসের আবহাওয়া তৈরি হয়েছে। মৃত্যুভয় তাড়া করছে তাঁদের। আতঙ্কের ছায়াতেই কেড়ে নেওয়া হল এক সন্ন্যাসীর প্রাণ। আগের হত্যাকাণ্ডগুলির ছায়া রয়েছে বৌদ্ধ সন্ন্যাসীর খুনে। রাজশাহিতে সুফি ধর্মগুরুকে খুন করেছিল ম্যাশেটধারী অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। তার আগে রাজশাহিতে উদারমনস্ক অধ্যাপককেও খুন করা হয়েছিল একই কায়দায়। শনিবার দুপুর পর্যন্ত কোনও সন্ত্রাসবাদী গোষ্ঠী সন্ন্যাসী হত্যার দায় স্বীকার করেনি।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News : 'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
'রাজনীতি করতে চাইলে ইউনিফর্ম খুলে ভোটে নামুন', পাকিস্তানেই চ্যালেঞ্জের মুখে মুনির
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
Earthquake News: তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড, এক মিনিট ধরে কাঁপল মাটি, জারি হল সুনামি সতর্কতাও
Bangladesh News: হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…
হাসিনাকে দেশে ফিরতে আহ্বান বাংলাদেশের, মৃত্যুদণ্ডের রায় কি বদলাবে? তারেক রহমানের উপদেষ্টা বললেন…

ভিডিও

Abhishek Banerjee:
BJP Government: আচমকা আর জি কর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় | RG Kar News
Abhishek Banerjee:
Blood Bank Scam: অন্ধকারে সরকার, কোটি কোটি টাকায় রক্ত-প্লাজমা পাচার!
Agnimitra Paul: এবার রাজীব বন্দ্যোপাধ্যায়কে 'সুযোগসন্ধানী' কটাক্ষ অগ্নিমিত্রার | Rajib Banerjee

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
Weather Update: ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
ফিরল লাল সতর্কতা, ঝোড়ো হাওয়ার সঙ্গেই ভারী বর্ষণের পূর্বাভাস আজ রাজ্যের এই জেলাগুলিতে
Sonam Wangchuk: পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
পরীক্ষা হলে এত কড়াকড়ি, তারপরেও কীভাবে প্রশ্ন ফাঁস? সোনম ওয়াংচুকের ঘটনায় কী বলছেন ছাত্রছাত্রীরা?
BJP government in West Bengal: আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
আচমকা RG Kar হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
'সোনম ওয়াংচুক যদি না পারেন, তাহলে আমিই...', বড় ইঙ্গিত করলেন স্ত্রী গীতাঞ্জলি
Abhishek Banerjee: অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
অভিষেকের কার্যালয়ে বুলডোজার অ্যাকশন, 'হাইকোর্ট, সুপ্রিম কোর্ট যতদূর যাওয়ার যাব, এঁদের ব্যবস্থা করব', পাল্টা চ্যালেঞ্জ
Sonam Wangchuk: 'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
'সোনম ওয়াংচুকের পাশে আছি', সোশ্যাল মিডিয়ায় আবেগঘন পোস্ট ভারতীয় ক্রিকেটারের বোনের
West Bengal Weather Update: তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
তুমুল ঝড়বৃষ্টির আশঙ্কা, ভয়ঙ্কর দুর্যোগের লাল সতর্কতা জারি, ভাসবে কোন কোন জেলা?
Embed widget