এক্সপ্লোর
অস্ত্রোপচারের সময় রোগীদের লিভারে নামের অদ্যাক্ষর লিখলেন ব্রিটিশ চিকিৎসক

ফাইল ছবি
লন্ডন: লিভার প্রতিস্থাপনের মতো জটিল অস্ত্রোপচার করার সময় দুই রোগীর লিভারে নিজের নামের অদ্যাক্ষর লিখে দিলেন ব্রিটেনের এক শল্য চিকিৎসক। সাইমন ব্রামহল নামে এই চিকিৎসক নিজের অপরাধের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁর বিরুদ্ধে রোগীদের শারীরিক ক্ষতি করার অভিযোগ আনা না হলেও, রোগীদের শরীরে বেআইনিভাবে আঘাত করার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি আপাতত জামিনে মুক্ত। ১২ জানুয়ারি সাজা ঘোষণা করবে আদালত। আইনজীবী টনি ব্যাডনখ জানিয়েছেন, বার্মিংহ্যামের কুইন এলিজাবেথ হাসপাতালে এই কাণ্ড ঘটিয়েছেন ওই চিকিৎসক। এটা অত্যন্ত জটিল ও অস্বাভাবিক মামলা। সহকর্মীদের সামনেই রোগীদের লিভারে নিজের নামের অদ্যাক্ষর লিখেছেন সাইমন। তিনি একাধিকবার এই কাজ করেছেন। তিনি নামী চিকিৎসক। যে কাজ করেছেন, সেটা করার জন্য মনঃসংযোগ ও দক্ষতা প্রয়োজন। কিন্তু সংজ্ঞাহীন অবস্থায় রোগীদের উপর অন্যায়ভাবে বলপ্রয়োগ করা হয়েছে। এটা আইনত অপরাধ নয়, কিন্তু নীতিগতভাবে অনুচিত। সাইমন রোগীদের বিশ্বাসভঙ্গ করেছেন।
Before You Go
CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
সেরা শিরোনাম
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক
আন্তর্জাতিক





















