আর্থিক সংস্কারে মোদী সরকারের গতির প্রশংসায় মার্কিন বিশেষজ্ঞ

ওয়াশিংটন: আর্থিক সংস্কারে নেওয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করলেন শীর্ষ মার্কিন বিশেষজ্ঞ।
সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ-এর অন্তর্গত ইউএস-ইন্ডিয়া পলিসি স্টাডিজের শীর্ষ উপদেষ্টা রিচার্ড এম রসো জানান, অভ্যন্তরীণ সংস্কারের পাশাপাশি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে মোদী সরকারের উন্মুক্ত ভাবনাচিন্তার ফলে ভারতে বিদেশি বিনিয়োগের জোয়ার প্রত্যক্ষ করা গিয়েছে।
তিনি বলেন, ক্ষমতায় আসার পর থেকে মোদী সরকারের পারফরম্যান্স বলছে, আগের যে কোনও সরকারের চেয়ে বর্তমান সরকার প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগকে মুক্ত করতে অনেক বেশি সচেষ্ট। তিনি যোগ করেন, নয়ের দশকে ভারতের নীতি যা ছিল, এখন তার থেকে অনেক বেশি মুক্ত।
পরিসংখ্যান দিয়ে রসো জানান, ৬ বছরে দেশের বিদেশ বিনিয়োগের ক্ষেত্রে ২৯টি পরিবর্তন এনেছিল অটলবিহারী বাজপেয়ী প্রশাসন। মনমোহন সিংহ সরকার তার প্রথম দফায় ১৯টি এবং দ্বিতীয় দফায় ১৮টি পরিবর্তন এনেছিল। সেখানে প্রথম তিন বছরেই মোদী সরকার ৩৭টি পরিবর্তন এনেছে।
Before You Go
TMC - Paresh Pal News | ব্যাঙ্কশাল কোর্ট থেকে বেরোতেই বিক্ষোভের মুখে পরেশ পাল | ABP ANANDA LIVE
সেরা শিরোনাম






















