এক্সপ্লোর

শিকাগোর ডিটেনশন সেন্টারে বন্দিদের মারে জখম, আশঙ্কাজনক মুম্বই সন্ত্রাসবাদী হানা মামলায় দোষী লস্কর জঙ্গি হেডলি?

ওয়াশিংটন: ডিটেনশন সেন্টারে বন্দিদের হাতে মার খেয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে ২০০৮ এর মুম্বই সন্ত্রাসবাদী হানা মামলায় দোষী সাব্যস্ত লস্কর-ই-তৈবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি? পাকিস্তানি-মার্কিন হেডলির ওপর সহ বন্দিদের হামলার খবর বেরিয়েছে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে। এমনকি অসমর্থিত কয়েকটি সূত্রে সে মারা গিয়েছে বলেও দাবি করা হচ্ছে। পিটিআইয়ের খবর, গত ৮ জুলাই শিকাগোর এক ডিটেনশন সেন্টারের ২ জন বন্দি ব্যাপক মারধর করে হেডলিকে। পাকস্থলী, মাথায় প্রচণ্ড আঘাত পায় সে। মারাত্মক জখম অবস্থায় তাকে নর্থ ইভানস্টন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রেখে তার চিকিত্সা করা হচ্ছে। হামলাকারীরা পুলিশের ওপর হামলা সংক্রান্ত এক মামলায় দশ বছরের সাজা খাটছে। যদিও এ ব্যাপারে প্রতিক্রিয়া দিতে নারাজ মার্কিন কর্তৃপক্ষ। শিকাগোর মেট্রপলিটান সংশোধন কেন্দ্রের প্রতিনিধি এক সংক্ষিপ্ত ই মেল বার্তায় পিটিআইকে বলেছে, এই লোকটি সম্পর্কে সুনির্দিষ্ট খবর জোগাড় করতে পারছি না আমরা। হেডলির মুম্বই জঙ্গি হামলায় মার্কিন আদালতে ৩৫ বছরের কারাদণ্ড হয়েছে। ১৬০ জনের বেশি নিহত হয়েছিলেন সেই নজিরবিহীন নাশকতায়। ২০০৯ সালে ধরা পড়ে হেডলি। ২৬/১১-র হামলার আগে মু্ম্বই সহ ভারতের বেশ কয়েকটি শহরে রেকি করে গিয়েছিল সে।

সেরা শিরোনাম

Strait of Hormuz : 'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
'হরমুজ প্রণালী দিয়ে এক ফোঁটা তেলও রফতানি করা হবে না, যদি...', এবার চরম সতর্কবার্তা ইরানের
Pizza Delivery Boy Death: পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
পিৎজা ডেলিভারির সময়েই মৃত্যু ২৮ বছরের তরুণের, আচমকা বন্দুকবাজের হামলা, চোখের নিমেষে সব শেষ
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Suvendu Adhikari: নিউটাউনে ২ হাজার বেডের হাসপাতাল করতে চায় আদানি গোষ্ঠী: মুখ্যমন্ত্রী
Mahua Moitra: ২৭ অগাস্ট পর্যন্ত মহুয়া মৈত্রের উপরে গ্রেফতারি পরোয়ানায় স্থগিতাদেশ
TMC News: 'ঋতব্রত-তৃণমূল' ছেড়ে ফের 'কালীঘাট তৃণমূল'-এ বিধায়ক
Arabul Islam: তৃণমূল-ISF হয়ে এবার 'ঋত তৃণমূল'-এ আরাবুল?
Falakata CPM News: ফালাকাটায় সিপিএমের পথসভায় হামলার অভিযোগ | BJP | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Brydon Carse : নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
নাইটক্লাবের বাইরে ইংরেজ ক্রিকেটারকে হাতকড়া পরাল পুলিশ, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
মিত্র ইনস্টিটিউশনে সাপের কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে, ছড়াল আতঙ্ক
Embed widget