এক্সপ্লোর

পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ ঘোষণা করার দাবিতে মার্কিন কংগ্রেসে বিল পেশ, ট্রাম্পকে জবাব দিতে হবে ৯০ দিনের মধ্যে

ওয়াশিংটন: পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে ঘোষণার আর্জি জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি বিল পেশ করা হল। কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রেপ্রেজেন্টেটিভসের এক প্রভাবশালী সদস্য এই বিল পেশ করেছেন। এই বিল গ্রহণ করা না হলে তার কারণ জানিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে কংগ্রেসে ব্যাখ্যা দিতে হবে আমেরিকা সরকারকে। কংগ্রেস সদস্য টেড পো তথা সন্ত্রাসবাদ সংক্রান্ত হাউস কমিটির চেয়ারম্যান পাকিস্তান সন্ত্রাসবাদের মদতদাতা আইন (এইচআর ১৪৪৯) পেশ করেছেন। বিলে তিনি ইসলামাবাদের সঙ্গে সম্পর্ক আমূল বদলের দাবি জানিয়েছেন। বিল পেশ করে পো বলেছেন, পাকিস্তান শুধু অবিশ্বস্তই নয়, বছরের পর বছর ধরে ওই দেশ মার্কিন শত্রুদের উস্কানি দিয়েছে, সাহায্য দিয়েছে। পো বলেছেন, ওসামা বিন লাদেনকে আশ্রয়দান থেকে শুরু করে হক্কানি নেটওয়ার্কের সঙ্গে সুসম্পর্কের মতো সন্ত্রাসবাদে পাকিস্তানের মদতদানের অনেক উদাহরণ রয়েছে। এই সব প্রমাণ থেকেই স্পষ্ট সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে কোন দিকে রয়েছে পাকিস্তান। আর পাকিস্তানের সেই অবস্থান আদপেই আমেরিকার পক্ষে নয়। এরই পরিপ্রেক্ষিতে  টেক্সাসের এই কংগ্রেস সদস্য পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ হিসেবে ঘোষণার দাবিতে বিল পেশ করেছেন। এই বিল পেশ হওয়ায় এবার আন্তর্জাতিক সন্ত্রাসবাদে পাকিস্তান সাহায্য করেছে কিনা,  তা নিয়ে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ৯০ দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। এর একমাসের মধ্যে বিদেশ সচিবকে পাকিস্তানকে সন্ত্রাসবাদের মদতদাতা দেশ ঘোষণা করা হবে কিনা বা এ ধরনের তকমা দেওয়ার জন্য কেন প্রয়োজনীয় আইনি যুক্তিগ্রাহ্যতা  নেই, সে ব্যাপারে বিস্তারিত ফলো-আপ রিপোর্ট জমা দিতে হবে।

সেরা শিরোনাম

Iran on India : হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
হরমুজ প্রণালী ব্যবহারে ভারত-সহ ৪ দেশের বাণিজ্যিক জাহাজ নিয়ে বড় সিদ্ধান্ত ইরানের
US Midterm Election Results: প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
প্রথম মুসলিম সেনেটর আমেরিকায়, ইতিহাস গড়লেন আব্দুল আল সায়েদ, ‘জিহাদি’, ‘উগ্রপন্থী’ কটাক্ষ শুনতে হয়েছে লাগাতার
US Midterm Election Results: বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
বুড়ো হাড়ে ভেল্কি…আমেরিকায় নীল ঝড়, ডেমোক্র্যাটদের জয়ে ‘X ফ্যাক্টর’ বারাক ওবামা
Donald Trump: আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও
আমেরিকায় জোর ধাক্কা ট্রাম্পের, কংগ্রেস ডেমোক্র্যাটদের দখলে যাচ্ছে, ইরান-যুদ্ধই কি কাল হল? খুলতে পারে এপস্টিন ফাইলসও

ভিডিও

Cyclone Murasu | ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাব, আজ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি
Rahul On Modi |
CM Suvendu Adhikari : পঞ্চায়েত দফতরের বৈঠক, তাতেই যোগ দিতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী
Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget