এক্সপ্লোর

জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান কী করে, তার উপর নজর রাখা হচ্ছে, জানালেন মার্কিন কূটনীতিক

ওয়াশিংটন: আগামীদিনে পাকিস্তান জঙ্গিদের বিরুদ্ধে বাস্তবে কী ব্যবস্থা নেয়, সেটা দেখার জন্য অপেক্ষা করছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনই জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ কূটনীতিবিদ অ্যালিস জি ওয়েলশ। তিনি সম্প্রতি মার্কিন বিদেশ সচিব রেক্স টিলারসনের সঙ্গে পাকিস্তান সফরে গিয়েছিলেন। ওয়েলশ বুঝিয়ে দিয়েছেন, পাকিস্তান যদি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রই সেই ব্যবস্থা করবে। তিনি বলেছেন, ‘সন্ত্রাসবাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি না, সেটা পাকিস্তানের সার্বভৌম বিষয়। এটা আমেরিকার নির্দেশের বিষয় নয়। আমরা আমাদের কৌশলের কথা জানিয়েছি। আমরা পাকিস্তানকে দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ দেশ হিসেবে দেখছি। তবে ওরা আমাদের সঙ্গে একযোগে কাজ করবে কি না, সেটা ওদের ব্যাপার। ওরা যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করে, তাহলে বিদেশ সচিব বলেই দিয়েছেন, আমরাই ব্যবস্থা করে নেব।’ পাকিস্তান সফরে গিয়ে টিলারসন বলেন, তালিবানকে আলোচনায় বসানোর জন্য উদ্যোগ নিতে হবে পাকিস্তানকে। এরপর ওয়েলশ বলেছেন, আগামী কয়েক সপ্তাহ বা কয়েক মাসে পাকিস্তান নিজেদের স্বার্থেই জঙ্গিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নিচ্ছে, তার উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে কতদিন সময় দেওয়া হবে, সেটা এখনই বলা যাচ্ছে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র তালিবানের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে দ্রুত প্রস্তুত করছে। একইভাবে কূটনৈতিক স্তরেও উদ্যোগ নেওয়া হচ্ছে। তালিবানের বিরুদ্ধে যুদ্ধে জয় পাওয়াই মার্কিন যুক্তরাষ্ট্রের একমাত্র লক্ষ্য। ওয়েলশ আরও বলেছেন, ২০১৪ সালে পাকিস্তান সরকার তালিবান, হাক্কানি নেটওয়ার্কের মতো জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল। তালিবানের বিরুদ্ধে সেই লড়াইয়ে সাফল্য পেয়েছে পাকিস্তান। মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে, এবার অন্যান্য জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধেও একই ব্যবস্থা নিক পাকিস্তান। ওই জঙ্গি সংগঠনগুলি পাকিস্তানের মাটি ব্যবহার করছে কি না এবং ভারত ও আফগানিস্তানের বিরুদ্ধে তাদের কাজে লাগানো হচ্ছে কি না, তার উপর নজর রাখছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pakistan News: হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
হোটেলে খেয়ে নমাজ পড়তে যাচ্ছিল, মসজিদে পা রেখেই লুটিয়ে পড়ল, পাকিস্তানে রহস্যমৃত্যু লস্কর জঙ্গির
Mojtaba Khamenei Health: মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
মোজতবা খামেনেইয়ের ভিডিও প্রকাশ করল ইরান, স্বাস্থ্য নিয়ে জল্পনা-কল্পনার মধ্যেই
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Joe Biden Health Updates: অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন
অনেকটাই ছড়িয়েছে ক্য়ান্সার, কুরে কুরে খাচ্ছে ভিতর থেকে, সঙ্কটজনক আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেন

ভিডিও

BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা
Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget