News
News
টিভিabp shortsABP শর্টসভিডিও পডকাস্ট
X

নিউ ইয়র্কে বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করে প্লেন থেকে লাফ দিল যাত্রী

FOLLOW US: 
Share:
নিউ ইয়র্ক: বিমান কর্মীকে কামড়ানোর চেষ্টা করেই ক্ষান্ত হননি। আচমকা লাফ মেরেছেন বিমান থেকে। এই অপরাধে আমেরিকার নর্থ ক্যারোলিনার ফেডারেল লকআপে বন্দি করা হয়েছে এক যাত্রীকে। অভিযুক্ত যাত্রীর নাম টুন লন সেইন, বয়স ২২। আমেরিকান এয়ারলাইন্সের একটি বিমানে বৃহস্পতিবার উঠেছিলেন তিনি। বিমান যখন ছাড়ো ছাড়ো, টুন তখন নিজের আসন থেকে লাফ দিয়ে উঠে পড়েন, চেষ্টা করেন মূল দরজা খুলে ফেলতে। এক বিমান কর্মী ও দুই যাত্রী তাঁকে ঠেকাতে গেলে টুন ওই কর্মীকে কামড়ানোর চেষ্টা করেন। তারপর আর একটি দরজা খুলে প্লেন থেকে লাফিয়ে পড়েন তিনি। ভাগ্যিস, তখনও প্লেনটি ছাড়েনি! কেন টুন এমন কাণ্ড করলেন তা পরিষ্কার নয়। তারপর তিনি ছুটে ট্যাক্সিওয়েতে যাওয়ার চেষ্টা করেন, যেখান থেকে জেট প্লেন ওঠা নামা করে। সেখানে ঢোকার আগেই তাঁকে পাকড়াও করে ফেলেন বন্দর কর্মীরা, তারপরেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আমেরিকান এয়ারলাইন্স সংস্থায় অবশ্য আজব কাণ্ড নতুন কিছু নয়। আসন ছাড়তে রাজি না হওয়ায় এক যাত্রীকে বিমান থেকে রক্তাক্ত অবস্থায় হিঁচড়ে টেনে নামান কর্মীরা। এক যাত্রীকে আবার বিমানেই কামড়ায় বিছে।
Published at : 28 May 2017 09:28 AM (IST) Tags: Passenger

সম্পর্কিত ঘটনা

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

West Asia War: পর পর বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, ২০ মিনিটে ৭টি, ভিডিও ভাইরাল

US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

US-India Relations: ‘খ্রিস্টানদের উপর আক্রমণ…’, ভারতের সমালোচনা, দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে হুঁশিয়ারি আমেরিকার কংগ্রেস সদস্যের

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র

Nostradamus Predictions: ফের যুদ্ধ ঘনিয়ে আসছে? এবার উত্তর মেরুতে? ২০২৬ নিয়ে ভবিষ্যদ্বাণী একালের ‘নস্ত্রাদামুসে’র

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল

Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ

Abhijeet Dipke : 'আমরা আলাদা', ছাত্র আন্দোলন নিয়ে তসলিমার মন্তব্যের পরিপ্রেক্ষিতে বললেন অভিজিৎ

বড় খবর

Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ

Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

Assam Flood:   অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা