এক্সপ্লোর

Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

Year Ender 2025: নতুন বছরে পদার্পণের আগে স্মৃতিচারণের পালা এখন। 

নতুন বছরের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। কিন্তু বিদায়ী বছরে যা হারিয়েছি আমরা, তা নিয়ে মন এখনও ভারাক্রান্ত। শুধুমাত্র বিনোদন জগতের জনপ্রিয় তারকারাই নন, বিভিন্ন ক্ষেত্রের গুণী ব্যক্তিরা চলে গিয়েছেন আমাদের ছেড়ে। নতুন বছরে পদার্পণের আগে স্মৃতিচারণের পালা এখন। 

ধর্মেন্দ্র


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

নতুন প্রজন্মের সকলে পর্যন্ত আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু সকলকে নিরাশ করে ইহলোকের মায়া ত্যাগ করেন চিত্রতারকা ধর্মেন্দ্র। গত ২৪ নভেম্বর ৮৯ বছর বয়সে মারা যান বলিউডের ‘হি-ম্যান’। তাঁর চলে যাওয়া ব্যক্তিগত ক্ষতি বলে মনে হয়েছিল অনেকেরই। 

জ়ুবিন গর্গ


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

বিদেশে অনুষ্ঠান করতে গিয়ে মারা যান জ়ুবিন গর্গ। সরকারি সিলমোহর পড়ার আগে প্রিয় গায়কের মৃত্যুর খবর বিশ্বাসই হয়নি কারও। গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে মারা যান জ়ুবিন। তাঁর মৃত্যুতে অসম-সহ গোটা দেশে শোকের ছায়া নেমে আসে। কম টানাপোড়েনও হয়নি তাঁর মৃত্যু নিয়ে। তাঁর মৃত্যুর নেপথ্যে কোনও চক্রান্ত ছিল কি না, তা নিয়ে এখনও তদন্ত চলছে। 

আসরানি


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

পার্শ্বচরিত্রে অভিনয় করেও যে দর্শকের মনে জায়গা করে নেওয়া যায়, তা প্রমাণ করেছিলেন গোবর্ধন আসরানি। গত ২০ অক্টোবর, ৮৪ বছর বয়সে মারা যান তিনি। বিশেষ করে কৌতুকাভিনেতা হিসেবে তাঁর বিকল্প খুঁজে নেই আজও। 

মনোজ কুমার


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

দেশপ্রেম নির্ভর ছবিতে অভিনয়ের জন্য তাঁর নামই হয়ে গিয়েছিল ‘ভারত কুমার’। গত ২৪ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনোজ কুমার। বয়স হয়েছিল ৮৭ বছর। 

পঙ্কজ ধীর


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

‘মহাভারত’ সিরিয়ালে কর্ণের চরিত্রে অভিনয় করে ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠেন পঙ্কজ ধীর। জনপ্রিয়তা এমন ছিল যে কর্ণ হিসেবে ঘরে ঘরে পূজিতও হতেন তিনি। পাঠ্যবইতেও কর্ণ হিসেবে জায়গা করে নিয়েছিল তাঁর ছবি। গত ১৫ অক্টোবর মারা যান পঙ্কজ। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে যুঝছিলেন তিনি। 

সুলক্ষণা পণ্ডিত


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

গত ৬ নভেম্বর মারা যান সুলক্ষণা পণ্ডিত। সুমধুর কণ্ঠ যেমন পরিচিতি দিয়েছিল তাঁকে, তেমনই বড়পর্দায় তাঁর উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। 

শেফালি জ়রিওয়ালা


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

‘কাঁটা লাগা’ খ্যাত শেফালি জ়রিওয়ালার মৃত্যুর খবরে স্তম্ভিত হয়ে যান সকলে। গত ২৭ জুন ৪২ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন শেফালি। হৃদরোগে আক্রান্ত হয়েই শেফালি মারা যান বলে জানা যায়। 

পোপ ফ্রান্সিস


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

ক্যাথলিক চার্চের প্রধান হিসেবে ১২ বছর দায়িত্ব সামলানোর পর, ২০২৫ সালের ২১ এপ্রিল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ ফ্রান্সিস। উদারমনস্কতা, হাসিখুশি উপস্থিতির জন্য সকলের মনে আলাদা ভাবে জায়গা করে নিতে পেরেছিলেন তিনি।

রবার্ট রেডফোর্ড


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

গত ১৬ সেপ্টেম্বর মারা যান প্রখ্যাত হলিউড অভিনেতা রবার্ট রেডফোর্ড। অস্কার জয়ী অভিনেতা একসময় হলিউডের অন্যতম সুদর্শন পুরুষ হিসেবেও নজর কাড়েন। 

ডায়ান কিটন


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

বছরের শেষ দিকে মারা যান হলিউডের কিংবদন্তি অভিনেত্রা ডায়ান কিটন। গত ১১ অক্টোবর মারা যান তিনি। অস্কারজয়ী অভিনেত্রী সদাহাস্য উপস্থিতির জন্য যেমন পরিচিত ছিলেন, তেমনই স্ক্রিনে তিনি থাকলে, অন্য কারও দিকে নজরই যেত না। 

রব রাইনার ও মিশেল রাইনার


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

গত ১৪ ডিসেম্বর মর্মান্তিক পরিণতি হয় হলিউডের কিংবদন্তি পরিচালক তথা প্রযোজত রব রাইনার এবং তাঁর স্ত্রী মিশেল রাইনারের। লস অ্যাঞ্জেলসের প্রাসাদোপম বাড়িতে গলার নলি কাটা অবস্থায় তাঁদের দেহ মেলে। মাদকাসক্ত, মানসিক রোগী ছেলে নিক রাইনারই রব এবং তাঁর স্ত্রীকে হত্যা করেন বলে পরে জানা যায়। 

অজ়ি অসবর্ন


Look Back 2025: না থেকেও রয়ে গিয়েছেন হৃদমাঝারে, ২০২৫ হারানোর বছরও

‘Black Sabbath’ ব্যান্ডের ফ্রন্টম্যান তথা টেলিভিশন ব্যক্তিত্ব অজ়ি অসবর্ন মারা যান গত ২২ জুলাই।  পরিবারের উপস্থিতিতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Supreme Court: ‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
‘যাঁরা মানুষকে পিঁপড়ের সঙ্গে তুলনা করেন…’ মুখ খুললেন সুপ্রিম কোর্টেরই বিচারপতি, বললেন, ‘এমন সব লোকজন…’
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Badrinath Theft: বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট
বদ্রীনাথ মন্দিরে চুরির কথা স্বীকার ধৃতের, উদ্ধার হল নারায়ণের রত্নখচিত সোনার মুকুট

ভিডিও

South 24 Parganas News: কেরলে বাংলার পরিযায়ী শ্রমিকের রহস্য মৃত্যু, কী জানাচ্ছে মৃতের পরিবার?
Chok Bhanga 6ta: হ্যান্ডলার অর্পিতা, মন্ত্রীর ছেলে হানিট্র্যাপে ফেলার ছকের সূত্র ধরেই জালে হামিম
Terrorist Arrest:'প্রথমে সাহেবগঞ্জে হ্যান্ডলার অর্পিতার খোঁজ, তারপর হামিমের হদিশ: বেঙ্গল STF
Samik Bhattacharya: ডিম কিন্তু অন্য দিকে ঘুরে পড়তেও পারে। আমাদের দলকে মনে রাখতে হবে: শমীক
Census News: শুরু জাতিভিত্তিক জনগণনা, সল্টলেকে কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী |ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget