এক্সপ্লোর

X Down: আচমকাই ভারতে বন্ধ হল এই সোশাল মিডিয়া! লক্ষ লক্ষ ইউজার চরম সমস্যায়

Social Media Down: ভারত-সহ আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো দেশের গ্রাহকরাও ব্যবহার করতে পারছেন না পরিষেবা।

কলকাতা: চার দিনের মধ্যে ফের বিপর্যস্ত এই সোশাল মিডিয়ার পরিষেবা। শুক্রবার হঠাৎই কাজ করছেনা এক্স। এর ফলে বিপাকে পড়েছেন লক্ষ লক্ষ গ্রাহক। চরম ভোগান্তির শিকার হয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন লক্ষ লক্ষ ইউজার। 

ভারত-সহ আমেরিকা, ব্রিটেন এবং কানাডার মতো দেশের গ্রাহকরাও ব্যবহার করতে পারছেন না পরিষেবা। কী কারণে এমন ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ভারত এবং অন্যান্য বেশ কয়েকটি দেশের হাজার হাজার ব্যবহারকারীর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X আবারও বন্ধ হয়ে গেল।

রাত ৮টা নাগাদ ডাউনডিটেক্টর- এ ওয়েবসাইটের সমস্যার রিপোর্ট আসতে শুরু করে। রাত ৮.৫০ নাগাদ এই সংখ্যা বিরাট জায়গায় পৌঁছে যায়। রবিবার, বিশ্বের অন্যতম বিলিয়নিয়র তথা X-এর কর্ণধার ইলন মাস্ক স্বচ্ছতা বৃদ্ধির লক্ষ্যে সাইটের নিউজ ফিড এবং বিজ্ঞাপন ব্যবস্থার জন্য অ্যালগরিদমিক কোড প্রকাশের পরিকল্পনা ঘোষণা করেছিলেন।

মাস্ক বলেন যে কোডটি ওপেন সোর্স করা হবে এবং ইউজারদের কাছে কীভাবে পোস্ট সুপারিশ করা হয় তা ব্যাখ্যা করার জন্য নিয়মিত আপডেট করা হবে সেই বিষয়টি। 

এদিকে এলন মাস্কের ঘোষণার দু’দিন কাটতে না কাটতেই বিশ্বজুড়ে বিপর্যস্ত হল এক্স। একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, গ্রাহকরা টাইমলাইন লোডিং, পোস্টিং এবং ডিরেক্ট মেসেজিংয়ের মতো ফিচারগুলি ব্যবহার করতে গেলে সমস্যার সম্মুখীন হন। 

কোনও যান্ত্রিক ত্রুটি না কি সার্ভারের সমস্যা, তা-ও এখনও জানা যায়নি। 

একাধিক ইউজাররা এক্স- এর ফিড, ওয়েবসাইট, লগ ইন এবং সার্ভার সংযোগ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। বেশিরভাগ ব্যবহারকারী "ক্লাউডফ্লেয়ারের নেটওয়ার্কে অভ্যন্তরীণ সার্ভার ত্রুটি" দেখতে পেয়েছেন, যা তাদের পরে আবার চেষ্টা করতে বলেছে। 

ক্লাউডফ্লেয়ার এও বলেছেন, কেন এমনটা হল তা বোঝার চেষ্টা করা হচ্ছে। শীঘ্রই আরও আপডে.ট আসবে। আশা করা হচ্ছে খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে।  

এর আগে মে মাসের শুরুতে, X বড় ধরনের বিভ্রাটের সম্মুখীন হয়, যেখানে হাজার হাজার ব্যবহারকারী ঘন্টার পর ঘন্টা প্ল্যাটফর্মটি অ্যাক্সেস করতে না পারার কথা জানায়। সেই সময়, ইলন মাস্ক অভিযোগ করেন যে এর পিছনে একটি শক্তিশালী সাইবার আক্রমণ রয়েছে। মাস্ক বলেছিলেন যে এই আক্রমণের নেপথ্যে "প্রচুর সম্পদ" জড়িত। যা ইঙ্গিত দেয় যে এর পিছনে একটি বৃহৎ গোষ্ঠী বা এমনকি কোনও রাষ্ট্রীয় নেতাও থাকতে পারে। 

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
নন্দীগ্রামে জয়ের পথে বিজেপি, উৎসবে মাতলেন বিজেপি কর্মী-সমর্থকরা
SIR Row: জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা
জ্ঞানেশ কুমারের নিরাপত্তা বাড়ল আরও, আগে থেকেই জেড প্লাস সিকিওরিটি পেতেন, রাত পোহালেই রাস্তায় ককরোচরা
Abhijeet Dipke : আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে
আন্দোলন হবেই, দেশকে বাঁচাতে আমরা অবশ্যই প্রতিবাদ করব : অভিজিৎ দীপকে
INDIA Bloc President Meet: জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে
জ্ঞানেশ কুমারের বিষয়ে বিরোধীদের সঙ্গে দেখা করার সময় দিলেন রাষ্ট্রপতি, ১০ নেতা যাবেন সাক্ষাতে

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget