এক্সপ্লোর

YouTube Down Globally : ভিডিও খুলছে না, আপলোডেও সমস্যা; বিশ্বজুড়ে ব্যাহত ইউটিউব পরিষেবা !

YouTube News : দ্রুত এই সংক্রান্ত অভিযোগ বাড়তে থাকে বলে জানায় ডাউনডিটেক্টর।

নয়াদিল্লি : বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউটিউব পরিষেবা। বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীরা ভিডিও খুলতে এবং কনটেন্ট আপলোড করতে সমস্যায় পড়ছেন বলে রিপোর্ট করেন। YouTube Studio ব্যবহারেও সমস্যা হচ্ছে বলে জানান তাঁরা। সোশাল মিডিয়ায় ইউটিউব বিভ্রাটের খবর ছড়িয়ে পড়ে। যেখানে ব্যবহারকারীরা বলেন যে, ভিডিও প্ল্যাটফর্মটি স্বাভাবিকভাবে কাজ করছে না। দ্রুত এই সংক্রান্ত অভিযোগ বাড়তে থাকে বলে জানায় ডাউনডিটেক্টর। বিভিন্ন দেশের ব্যবহারকারীরা দুর্ভোগের মুখে পড়েন বলে মনে করা হচ্ছে। যদিও এই বিভ্রাট নিয়ে প্রাথমিকভাবে ইউটিউব বা তার পেরেন্ট কোম্পানি গুগলের তরফে কোনও বিবৃতি সামনে আসেনি।

বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গত ফেব্রুয়ারি মাসেও একদিন ডাউন হয়েছিল। সেইসময় বিশ্বজুড়ে একটা বড় অংশে কাজ করেনি YouTube। ডাউনডিটেক্টর অনুসারে বিশ্বজুড়ে প্রায় ২ লাখ ৮০ হাজার ব্যবহারকারী ইউটিউবের এই সমস্যার সম্মুখীন হন।

সূত্রে জানা যায়, বেশিরভাগ সমস্যা মোবাইল অ্যাপেই ছিল। তবে কেউ কেউ ওয়েবসাইটেও সমস্যার সম্মুখীন হন। কারও কারও কাছে খোলেনি হোম পেজটিই। অনেক ব্যবহারকারী ইউটিউব টিভিতেও সমস্যার কথা জানান। পরে অবশ্য ইউটিউব তড়িঘড়ি ব্যবস্থা নেয়। তাদের বিশেষজ্ঞ দল সমস্যাগুলি ঠিক করার চেষ্টা করে। ডাউনডিটেক্টরে ৭০০০ এরও বেশি অভিযোগ নথিবদ্ধ হয়।

এবার সমস্যার কথা অনেকে তাঁদের এক্স হ্যান্ডেলে জানান। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেন, বিশ্বজুড়ে এই প্ল্যাটফর্ম কোনও সমস্যার মুখে পড়েছে কি না। এক ইউজার লেখেন, "ইউটিউব স্টুডিও ইজ ডাউন।" অপর একজন TeamYouTube-কে ট্যাগ করে লেখেন, মোবাইল বা ওয়েবসাইট দুই জায়গাতেই কাজ করছে না YouTube Studio। তাঁরা সাম্প্রতিক পরিসংখ্যান দেখতে পাচ্ছেন না এবং এডিট আপলোড করতে পারছেন বলেও জানান। অপর এক ক্রিয়েটর বলেন, ইউটিউবে ভিডিও আপলোড করতে সমস্যা হচ্ছে। অপর একজন সাধারণ প্রশ্ন করেন, “@YouTube are you down???”

প্রসঙ্গত, আজকাল সোশ্যাল মিডিয়া কেবল বিনোদনের উৎস নয়, এটি একটি প্রধান আয়ের প্ল্যাটফর্মও হয়ে উঠেছে। বিশেষ করে তরুণদের অনেকের মধ্যে, ইনস্টাগ্রাম এবং ইউটিউব দু'টি জনপ্রিয় প্ল্যাটফর্ম যা হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটরকে পরিচিতি ও আয় করতে সাহায্য করছে। ইউটিউবে আয়ের সবচেয়ে বড় উৎস হল বিজ্ঞাপন থেকে আয়। যখন কেউ ভিডিও দেখেন, তখন ক্রিয়েটর এতে চলমান বিজ্ঞাপন থেকে অর্থ উপার্জন করেন। সুপার চ্যাট, চ্যানেল সদস্যপদ, ব্র্যান্ড স্পনসরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমেও আয় করা যেতে পারে।

সেরা শিরোনাম

বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Breaking : বিমানবন্দরে মিসাইল হানায় ছিন্নভিন্ন একের পর এক দেহ, আতঙ্কে তীর্থযাত্রীদের ছোটাছুটি, হাড়হিম করা ছবি সামনে
Airport Missile Attack: সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
সৌদি আরবে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় মৃত্যু ভারতীয়ের, আহত একাধিক
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
পুজোর আগেই দাম বাড়ল পেট্রোল - ডিজেলের, এক লাফে অনেকটা বৃদ্ধি এই সংস্থার জ্বালানীর দামে
Man in Tiger Cage: চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?
চিড়িয়াখানায় বাঘের খাঁচায় ঢুকে পড়লেন ব্যক্তি! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য, কী জানাল কর্তৃপক্ষ?

ভিডিও

Suvendu Adhikari: শেখ সুফিয়ানের জাহাজবাড়ির প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
ED Raid: আর্থিক প্রতারণার মামলায় ফের অভিযানে ED
Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget