এক্সপ্লোর

Bangkok Earthquake: হাইরাইজ বিল্ডিংয়ের ছাদে সুইমিং পুলে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছিলেন দম্পতি, হঠাৎ ভূমিকম্পে যা হল...

Bangkok Earthquake Video: ২৮ মার্চ ভয়াবহ ভূমিকম্প দেখা দেয় মায়ানমারে আর তাঁর জের ছড়িয়ে পড়ে ব্যাঙ্কক, থাইল্যান্ডের দিকেও। এই সময়েই সুইমিং পুলে থাকা এক দম্পতি অল্পের জন্য প্রাণে বাঁচেন।

Viral Video: ভাবুন তো, আপনি কোনও বিলাসবহুল হোটেলের ছাদের সুইমিং পুলে আরাম করছেন, অবসর কাটাচ্ছেন, সূর্য ক্রমে ডুবে আসছে, হাল্কা ঠান্ডা হাওয়া বইছে চারপাশে, আর ঠিক সেই সময় বিপজ্জনক ভূমিকম্প হল... এক নিমেষে গোটা ঘটনাটাই (Bangkok Earthquake) বদলে যেতে পারে। মাটিটা কেঁপে উঠল যেন, সুইমিং পুলটা পুরোটা দুলে উঠল এবং সেখান থেকে গড়িয়ে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনাও ছিল। সাম্প্রতিক ব্যাঙ্ককের ভূমিকম্পে (Viral Video) এমনই ঘটনার সম্মুখীন হয়েছেন এক দম্পতি। আর তাদের সেই ভিডিয়ো এখন ভাইরাল সমাজমাধ্যমে।

২৮ মার্চ ভয়াবহ ভূমিকম্প দেখা দেয় মায়ানমারে আর তাঁর জের ছড়িয়ে পড়ে ব্যাঙ্কক, থাইল্যান্ডের দিকেও। ভূমিকম্পের কারণে মায়ানমারে (Myanmar Earthquake) প্রায় হাজার দশেক মানুষের মৃত্যু হয়েছে। এক দম্পতি সেদিন ব্যাঙ্ককের একটি বিলাসবহুল হোটেলের সুইমিং পুলে আরাম করছিলেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে তাদের দুজনেই পুলের একেবারে ধারে শুয়েছিলেন। আর তখনই ভূমিকম্পে গোটা বাড়িটা দুলে ওঠে। প্রথমে তারা ভাবেন যে এটা খুব হাল্কা কাঁপন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই পুরো হোটেল বিল্ডিং দুলে ওঠে। পুলের জল উথাল পাথাল হতে শুরু করে। আর মনে হয় তারা দুজন যেন পুল থেকে গড়িয়ে নিচে একেবারে মাটিতে পড়ে যাবেন।

আতঙ্কে চিৎকার করে ওঠে এই দম্পতি। আর এই ভিডিয়োতে দেখা যায় পুলের জল উপচে সেই ছাদ থেকে একেবারে বিল্ডিংয়ের নিচে পড়ে যাচ্ছে প্রচণ্ড তোড়ে। এই দৃশ্য দেখে বুক কেঁপে উঠবে। পুল নয়, যেন বিপজ্জনক ঝর্ণা। এই জলের তোড়ের সঙ্গে সেই দম্পতিও ভেসে পড়ে যেতে পারতেন। সামনেই ছিল সাক্ষাৎ মৃত্যু। কিন্তু অল্পের জন্য বেঁচে গেলেন তারা।

আর এই অবস্থা বেগতিক বুঝতে পেরে তড়িঘড়ি পুলের বাইরে উঠে আসার চেষ্টা করেন তারা। এদিক সেদিক ছুটোছুটি শুরু হয়ে যায়। সময়মত তারা পুলের বাইরে বেরিয়ে আসেন, নিজেদের কোনওভাবে বাঁচিয়ে নেন। এই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিভিন্ন মন্তব্য করছেন নেটিজেনরা।

ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ এই ভিডিয়ো দেখে ফেলেছেন। অনেকে ভিডিয়ো দেখে আতঙ্কে শিউরে উঠেছেন। অনেকে লেখেন যে সেই দম্পতি হয়ত অনেকটাই ভয় পেয়েছিলেন। তারা অল্পের জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। আবার একজন বিদ্রুপ করে লেখেন, 'এদিকে ভূমিকম্প হচ্ছে আর তাদের রোমান্স করতে হচ্ছে'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget