এক্সপ্লোর

Viral News:মোবাইল চুরি করতে এসে যাত্রীদের হাতে আটকে 'চোর', চলন্ত ট্রেনের জানলায় ঝুলে পার ১ কিলোমিটার

Thief Dragged For 1 Kilometer:চলন্ত ট্রেনের জানলার বাইরে চোরকে ঝুলিয়ে নিয়ে ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া? অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি ভিডিও হালে প্রকাশ্যে এসেছে।

নয়াদিল্লি: 'চুরি বিদ্য়া মহাবিদ্যা, যদি না পড়ো ধরা', এই প্রবাদ বহু পুরনো। কিন্তু ধরা পড়ে গেলে কী হয়? কোথাও সোজা জেল, কোথাও আবার বেধড়ক পিটুনি। তা বলে চলন্ত ট্রেনের জানলার বাইরে চোরকে ঝুলিয়ে নিয়ে ১ কিলোমিটার টেনে নিয়ে যাওয়া? অবিশ্বাস্য মনে হলেও এমনই একটি ভিডিও (Thief Dangling Outside Train Window) হালে প্রকাশ্যে এসেছে। সেটি সম্ভবত বিহারের। তবে এর সত্যতা এবিপি আনন্দ আলাদা করে যাচাই করতে পারেনি। 

যা জানা গেল...
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, চলন্ত ট্রেন থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করেছিল ওই ব্যক্তি। কিন্তু কামরার ভিতরের যাত্রীরা সতর্ক থাকায় তাকে হাতেনাতে ধরে ফেলেন। এর পরই সেই দৃশ্য। ভিডিওয় দেখা যাচ্ছে, তার হাত ভিতর থেকে শক্ত করে ধরে রেখেছেন যাত্রীরা। জানলার বাইরে ওই অবস্থায় ঝুলছে অভিযুক্ত। ট্রেন চলছে। টানা ১ কিলোমিটার ওই ভাবে ঝুলন্ত অবস্থায় আসে সে। মাঝে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করতে দেখা যায় তাকে। কিন্তু যাত্রীরা শক্ত করে ধরেছিলেন তার হাত। ট্রেন এই ভাবে ১ কিলোমিটার ছোটার পর অভিযুক্তের সাঙ্গপাঙ্গরা তাকে উদ্ধার করে নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ। বাকি যাত্রীরা গোটা পর্বের ভিডিও করেন। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, যা দেখে শিউরে উঠেছেন অনেকে।

খুঁটিনাটি...
বিহারের ভাগলপুরের কাছে ঘটনাটি ঘটেছে বলে ভিডিওর ক্যাপশনে লেখা ছিল। ভিডিও দেখে শিউরে ওঠেন নেটিজেনদের একাংশ। অনেকে আবার ২০২২ সালের একটি এক ধরনের ঘটনার কথা মনে করান। সে বারও বিহারেই ঘটনাটি ঘটেছিল। নির্দিষ্ট করে বললে সাহেবপুর কামাল স্টেশনে ঘটনাটি ঘটে। ট্রেন তখন সদ্য সেখানে থেমেছে। একটি ছিনতাইকারী ট্রেনের জানলা দিয়ে হাত গলিয়ে মোবাইল হাতানোর চেষ্টা করেছিল। কিন্তু যাত্রীরা সতর্ক থাকায় পারেনি। বরং বিপত্তিতে পড়ে সে। ওই কামরার যাত্রীদের অনেকে তার হাত ধরে নেয়। এর মধ্যেই ট্রেন স্টেশন থেকে বেরিয়ে গেলে জানলায় ঝুলতে থাকে ওই ব্যক্তি। প্রায় ১০ কিলোমিটার এই ভাবেই ঝুলেছিল সে। ট্রেন যখন খাগারিয়ার কাছে, তখন তাকে ছেড়ে দেন যাত্রীরা। কোনও মতে প্রাণ হাতে করে পালায় ছিনতাইবাজ। হালের এই ভিডিও দেখে সেই ঘটনার কথা মনে পড়ে গিয়েছে অনেকের। কেউ কেউ আবার মনে করছেন, যেমন কর্ম তেমনই ফল। খুব শিক্ষা হয়েছে চোরবাবাজির।

আরও পড়ুন:ছোঁ মেরে আইফোন তুলে নিল হনুমান, ফেরত দিল কোন শর্তে ! দেখুন ভিডিয়ো

সেরা শিরোনাম

Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget