এক্সপ্লোর

Viral News: ছোঁ মেরে আইফোন তুলে নিল হনুমান, ফেরত দিল কোন শর্তে ! দেখুন ভিডিয়ো

Viral Video: আইফোন ছোঁ মেরে তুলে নিল হনুমান। বৃন্দাবনে হনুমানদের এই কাণ্ড দেখে শোরগোল নেটপাড়ায়। কীভাবে ফেরত পাওয়া গেল সেই দামী আইফোন জানেন ? দেখে নিন ভিডিয়োতে।

কলকাতা: মথুরা এবং বৃন্দাবনে গেলে অনেক পর্যটকই বানর-হনুমানের উৎপাত লক্ষ করেছেন। হনুমানে (Vrindavan Temple) অনেকের হাত থেকে ছোঁ মেরে জিনিসপত্র, খাবার-দাবার তুলে নেয়, একথাও অনেক সময় শোনা যায়। এমনই একটি ঘটনা ঘটল (Viral News) বৃন্দাবনের মন্দির চত্বরে। খাবার তুলে নেওয়া এক জিনিস, কিন্তু তা বলে আইফোন ! এক ভক্তের হাত থেকে ছোঁ মেরে আইফোন তুলে নিয়েছিল একটি হনুমান। আইফোন বলে কথা ! স্বাভাবিকভাবেই সেই ভক্ত খুব বিব্রত হয়ে পড়েছিলেন। কিন্তু শেষমেশ কীভাবে উদ্ধার হল সেই ফোন ?

৬ জানুয়ারি বৃন্দাবনের (Vrindavan) শ্রী রঙ্গনাথ মন্দিরের চত্বরেই ঘটে এই ঘটনা। ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায় একটি বড় মন্দিরের পাঁচিলের উপর দুটো হনুমান বসে আছে আর তাদের মধ্যে একটি হনুমানের হাতে দামি সেই আইফোন ধরা আছে। আশেপাশে তাই দেখে স্বাভাবিকভাবেই লোকজন জমে যায়। যার ফোন ছিনিয়ে নিয়েছে হনুমানটি, তাকে সাহায্য করার জন্য অনেকেই চেষ্টা করতে থাকে। তারপর তাদের মাথায় একটা বুদ্ধি আসে। কিছু উপহার বা খাবার না দিলে হনুমানটি সেই ফোন হাতছাড়া করবে না, একথা বুঝতে পেরে একটা গোটা ফ্রুটির প্যাকেট উপরে হনুমানের দিকে ছুঁড়ে দেন জনৈক ব্যক্তি। যেই না হনুমানটি হাতে করে ঐ ফ্রুটি ধরতে যায়, তখনই তার হাত থেকে পড়ে যায় আইফোন। আর নিচেই দাঁড়িয়ে থাকা আরেক ব্যক্তি সেই ফোন টুক করে লুফে নেন।

এর কিছুদিন আগেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছিল একটি ব্যাঙ্কের ভিডিয়ো যেখানে একটি ষাঁড় হঠাৎ করেই ঢুকে পড়েছিল ব্র্যাঞ্চের মধ্যে। সেই ভিডিয়োকে ঘিরেও কম চর্চা হয়নি তখন। ইনস্টাগ্রামে যিনি এই হনুমানের ভিডিয়োটি (Viral Video) শেয়ার করেছেন, ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন, 'বৃন্দাবনের হনুমানেরা। একটা ফ্রুটির বিনিময়েই বিক্রি হল আইফোন'। নেটমাধ্যমে ভাইরাল হতেই এই ভিডিয়োকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে নেটিজেনদের মধ্যে। অনেকে সেই ভিডিয়ো দেখে লিখেছেন যে হনুমানেরাও আজকাল অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছে, আইফোন, দামী সানগ্লাস নিয়ে তাঁর বিনিময়ে খাবার চাইছে। জনৈক ব্যক্তি লিখেছেন, 'একেই বলে বিনিময় প্রথা'। কেউ কেউ আবার লেখেন যে এই 'ডিল'-এর মাধ্যমে এটাই বোঝা যায় হনুমানের যা যা পছন্দ তাঁর বিনিময়েই কীভাবে নিজের জিনিস ফিরে পেতে হয়।

আরও পড়ুন: Viral News: প্রেমিকার হয়ে চাকরির পরীক্ষা দিতে আসা ! মহিলা সেজেও ধরা পড়লেন প্রেমিক

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget