এক্সপ্লোর

নীল জলরাশি, কালো সৈকত- এ যেন অন্য গ্রহের সমুদ্রতট

সবুজ মাঠের পাশে হলুদাভ সমুদ্র, কালো রঙের সমুদ্রসৈকত আর নীল সাগর—কী ভাবছেন, এ আবার কোন জায়গা?

কলকাতা: পৃথিবীতে এমন কিছু জায়গা আছে, যা দেখলে আপনি দ্বিধায় পড়ে যাবেন, এটা হলিউড মুভির সেট নাকি বাস্তবের পৃথিবী। হাল ফ্যাশনের ভ্রমণে আজ থাকছে পৃথিবীর বিস্ময়কর দেশ আইসল্যান্ডের তিনটি সমুদ্রসৈকতের গল্প, যা আপনাকে মুগ্ধ করবেই, আর ভাবাবে সৌন্দর্যের গভীরতা সম্পর্কে। আর মনে করিয়ে দেবে বিখ্যাত সেই প্রবাদ, ‘সত্য কল্পনার চেয়ে অদ্ভুত’।

৬০ মিলিয়ন বছর আগে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের অবশেষ থেকে এই দ্বীপের সৃষ্টি। এখানে বসবাসকারী মানুষ জাতিতে নর্স ও কেল্টীয়। শুরুর দিকে মূলত নরওয়েজীয় নাবিক ও অভিযানকারীরা এখানে বসবাস করত। এখনকার প্রাকৃতিক সৌন্দর্য এতটাই বিস্ময়কর যে মনে হবে আপনি আসলে অন্য কোনো গ্রহে চলে এসেছেন।

সবুজ মাঠের পাশে হলুদাভ সমুদ্র, কালো রঙের সমুদ্রসৈকত আর নীল সাগর—কী ভাবছেন, এ আবার কোন জায়গা? অথচ এর অবস্থান কিন্তু ভিনগ্রহে নয়, আমাদের পৃথিবীতেই। এই জায়গার নাম ‘আইসল্যান্ড’। এখানে এমন সব বৈচিত্র্যপূর্ণ সমুদ্রসৈকত আছে, যা ধারণাকেই বদলে দেবে।

আইসল্যান্ডের ‘ভাটনাজোকুল জাতীয় উদ্যানে’ অবস্থিত এই সমুদ্রসৈকতের নাম ‘স্কেফটফেল’। মূলত এখানে এখনো জীবন্ত আগ্নেয়গিরি থাকায় এমন অপার্থিব রঙের সমন্বয় দেখা যায়। এখানে রয়েছে সবুজ ভূমি, কালো সৈকত, হলুদ নদী আর নীল সাগর।

এ এক বিস্ময়কর সমুদ্রসৈকত, যেখান গেলে বড় বড় হিরার টুকরাসদৃশ স্ফটিক দেখা যায়। ‘ইউকুলসারলোন গ্লাসিয়ার লেগুন’, যেখানে আটলান্টিক মহাসাগরের বরফের স্ফটিক পাথরগুলো ঢেউয়ের সঙ্গে বালুতটে আছড়ে পড়ে এক অপূর্ব দৃশ্যপটের সৃষ্টি করে।

আরও পড়ুন, বিমানের আসনে নেই 'আস্ত সিট'টাই! কয়েক হাজারের টিকিট কেটেও হেনস্থা যাত্রীর!

এগুলো যখন আবার ঢেউয়ের তোড়ে সাগরে ফিরে যায়, আবার জলে পরিণত হয়। এমনকি গ্রীষ্মের সময় যখন ঝকঝকে সূর্যের আলোয় কালো সমুদ্রসৈকতে বরফের এই স্ফটিকে আলোর ছটা পড়ে, রংধনুর সাত রং ছড়িয়ে পড়ে।

এক অদ্ভুত সুন্দর সমুদ্রসৈকত, যার বালুতট কালো রঙের। আছে রহস্যময় পাথর, যা আপনাকে মুহূর্তে আদিম কোনো সভ্যতায় হারিয়ে যাওয়ার অনুভূতি দেবে। সৈকতজুড়ে আছে কালো পাথর। এখানে এক একটা ঢেউ মানুষের সমান উচ্চতায় আছড়ে পড়ে বালুতটে। এই জন্য খুব গভীরে যাওয়া নিষেধ। এর অবস্থান আইসল্যান্ডের পশ্চিমে।

ভ্রমণ কেবল অনুভবের নয়, অনুধাবনেরও। একটা সময় হয়তো ইচ্ছা হবে, কিন্তু শরীর টানবে না। তাই একটু অর্থ সঞ্চয় করে চলে যেতে পারেন এমন কোনো গন্তব্যে অন্য রকম অভিজ্ঞতা অর্জনের জন্য।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget