এক্সপ্লোর

Viral News: আইফোন কিনে দিতে অক্ষম, শাস্তি দিল মেয়ে, রাস্তার মাঝে হাঁটু গেড়ে ক্ষমা চাইলেন বাবা!

Father Kneels Down For Not Having Money For iPhone: বাবা উপার্জন কম। তাই আইফোন কিনে দিতে অক্ষম। বাবার এই অপারগতার জন্য তাঁকে শাস্তি দিল মেয়ে।

Viral News: মেয়ে কিশোরী। প্রাপ্তবয়স্ক নয়। কিন্তু ইচ্ছে বা চাহিদার কোনও সীমা পরিসীমা হয় না। এবার তারই নিদর্শন দেখা গেল চিনের ফুটপাতে। বাবার কাছে আইফোন কিনে দেওয়ার দাবি করেছিল কিশোরী মেয়েটি। কারণটা খুব সহজ। অন্য বন্ধুদের আইফোন রয়েছে। তাদের বাবা-মায়েরা তাদের কিনে দিয়েছে। কিন্তু মেয়েটির বাবা জানিয়ে দেয় তাঁর সেই ক্ষমতা নেই। আইফোনের মতো অত দামি একটা ফোন কিনে দেওয়া তাঁর সাধ্যের বাইরে। এই কথা বলার পর অবশ্য অপারগতার শাস্তিও পেতে হল সেই বাবাকে। তাঁকে নিল ডাউন হতে হল ফুটপাতের পর। সম্প্রতি সেই ভিডিয়ো ভাইরাল হয় চিনের সংবাদমাধ্যমে।

কী দেখা গেল ?

চলন্ত গাড়ি থেকে কোনও এক ব্যক্তিকে ভিডিয়ো করতে দেখা যায়। দেখা যায়, মেয়েটি বেশ জোরে চেঁচামেচি করছে বাবার উপর। অন্যদিকে তাঁর বাবা ফুটপাতেই বসে পড়েছেন। নিল ডাউন হয়ে। মাথা তার নিচু। কিছুটা লজ্জায় ও কিছুটা অক্ষমতার জেরে। মাথা নিচু করে তাঁকে ক্ষমা চাইতে দেখা যায় মেয়ের কাছে। এই কয়েক সেকেন্ডের দৃশ্যই রীতিমতো অবাক করেছে নেটিজেনদের। সন্তানদের চাহিদা কীভাবে দিন দিন লাগামছাড়া হয়ে যাচ্ছে, সে কথাও উঠে আসে অনেকের মন্তব্যে।

বাবাকে কী বলে মেয়েটি ?

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ওই ঘটনাটি তাইওয়ানের ঘটনা। ভিডিয়োটি গত ৪ মে তোলা হয়। কয়েক সেকেন্ডের ওই ভিডিয়োতে মেয়েটিকে দেখা যায়, বাবাকে সজোরে প্রশ্ন করতে। মেয়েটি বলে, অন্যের বাবা-মা আইফোন কিনে দিতে পারছে। তুমি কেন পারছ না ? তোমার কাছে টাকাপয়সা নেই কেন ?

স্ট্যাটাস ধরে রাখে আইফোন ?

সমাজে বা লোকজনের সামনে নিজের অবস্থান উঁচু জায়গায় ধরে রাখতে অনেকেই ইদানিং আইফোন কেনেন। আইফোনের বিশাল চড়া দাম, লুকস ও সুবিধা এই ফোনকে আরও আকর্ষণীয় করেছে। পাশাপাশি দামের জন্য কিছু নির্দিষ্ট মানুষই এই ধরনের ফোন কিনে থাকেন। আইফোন কিনতে হলে কিডনি বেচতে হবে, এমন আপাত হাস্যকর মিমও ঘোরাফেরা করে সোশ্যাল মিডিয়াতে। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কের টানাপোড়েনের কারণ হয়ে দাঁড়াচ্ছে এই বিশাল দামের গ্ল্যামারাস জিনিসটি। অন্যান্য আর পাঁচটা গ্ল্যামারাস জিনিসের মতোই। আইফোন নিয়ে মেয়ের ও বাবার এই ঘটনা সেই দিকটাই তুলে ধরে। নেটিজেনদের কমেন্টেও উঠে আসে সেই দিক।

আরও পড়ুন - Guinness World Record: চোখের পলকে রং মিলল রুবিকস কিউবের! মানুষের গিনেস রেকর্ড ভেঙে দিল এই রোবট

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Viral News: বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
বৃদ্ধাশ্রমেই শেষ বাবা, শেষকৃত্যে আসার সময় হল না তিন মেয়ের কারও, ভিডিও কলে হাজিরা দিলেন, ৫১০০ টাকা দিয়েই ক্ষান্ত
Viral Video: মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
মুখে শাহরুখ খানের ছবির গান, ভারতীয় জওয়ানদের সঙ্গে গলা মেলালেন চিনা সৈনিকরাও? ভিডিও ভাইরাল
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget