এক্সপ্লোর

Guinness World Record: চোখের পলকে রং মিলল রুবিকস কিউবের! মানুষের গিনেস রেকর্ড ভেঙে দিল এই রোবট

Japanese Robot Solve Rubik’s Cube: চোখের পলকে রুবিকস কিউবের রং মিলে গেল। মিলিয়ে দিল জাপানের মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশনের একটি রোবট।

Japanese Robot Solve Rubik’s Cube: এক সেকেন্ডেরও কম সময়। বলা ভাল, চোখের পলক ফেলতে না ফেলতেই। রুবিকস কিউব সমাধান করে দেখাল একজন (Rubik's Cube Solving)। কিন্তু সে কোনও মানুষ নয়। বরং একটি যন্ত্র থুড়ি রোবট। রুবিকস কিউব সমাধান করেই গিনেস বুকে (Guinness World Record) নাম উঠল ওই রোবটের। সাধারণত যেই বুকে নাম থাকে মানুষের, সেখানেই অবলীলায় স্থান করে নিল একটি রোবট। 

রুবিকস কিউব (Viral Rubik's Cube Solving) সমাধান করা বেশ কঠিন। অনেকে সহজেই পেরে যান। অনেকে আবার দিনের পর দিন চেষ্টা করেও ওটি  সমাধান করতে পারেন না। যারা সমাধান করতে পারেন, তাদের আবার দুটো ভাগ। কেউ দ্রুত সমাধান করেন। কেউ আবার কিছুটা সময় নিয়ে সমাধান করতে পারেন। রুবিকস কিউব সমাধানে (Rubik's Cube Solving By Robot) অনেকে বিশ্বসেরার শিরোপা পেয়েছেন। তারা এক মিনিটের মধ্যে এটি সমাধান করে দেখিয়েছেন। কিন্তু সম্প্রতি জাপানের একটি রোবট রীতিমতো চমকে দিল।

জাপানি রোবটের ভিডিয়ো ভাইরাল

জাপানের সংস্থা মিৎসুবিশি ইলেকট্রিক কর্পোরেশন (Mitsubishi Electric Corporation) এই বিশেষ রোবটটি তৈরি করেছে। গিনেসের ইনস্টাগ্রাম পেজ থেকে রোবটটির ভিডিয়ো শেয়ার করা হয়। তাতে দেখা যায় চারটে আর্মের মধ্যে রুবিকস কিউবটি বসিয়ে দেওয়া হল। এর পর সেটি এক সেকেন্ডেরও কম সময়ের মধ্যে সমাধান করে দেখাল। পলক ফেলতে না ফেলতেই সমাধান হয়ে যাচ্ছে রুবিকস কিউবের। কী করে সমাধান করল রোবট, তা দেখার জন্য ভিডিয়োটি (Viral Video) স্লো অর্থাৎ ধীরগতির করা হয়েছিল। তাতে দেখা যায়, রোবটটি মানুষের মতোই কিউবের নানা দিক ঘুরিয়ে ঘুরিয়ে সেটির সমাধান করল। এই রুবিকস কিউবটি ছিল ৩×৩×৩ গড়নের।

 

ঠিক কতক্ষণ সময় লাগল রোবটের ?

গিনেসের সূক্ষ সময় মাপার ঘড়ি বলছে ০.৩০৫ সেকেন্ড সময় লেগেছে রোবটের। মিৎসুবিশির কম্পোনেন্ট প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং সেন্টারে এই রোবটটি তৈরি করা হয়। 

কী বলছে গিনেস কর্তৃপক্ষ ?

গিনেস কর্তৃপক্ষের এই ভিডিয়োটি শেয়ার করার পাশাপাশি একটি ফান ফ্যাক্টও শেয়ার করে। কমেন্টে লেখা ওই ফান ফ্য়াক্ট অনুযায়ী, ৩×৩×৩ গড়নের রুবিকস কিউব মাত্র ৪.৪৮ সেকেন্ডে সমাধান করে চিনের ইয়েহেং ওয়াং। তবে রোবট নিঃসন্দেহে মানুষের থেকে এগিয়ে গিয়েছে এই ব্যাপারে।

আরও পড়ুন - Dog Kabosu Death: এই কুকুরটির মুখ তো আপনার পরিচিতই, এ কাবোসু ; একটা খারাপ খবর

আপনার পছন্দের খবর এবার হোয়াটসঅ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটসঅ্যাপ চ্যানেলে।

সেরা শিরোনাম

Viral Video: ৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
৩০০ কেজি গুটখা নিয়ে পালাচ্ছিল পাচারকারীরা, লাফিয়ে গাড়ির ছাদে চড়ে সন্দেহভাজনদের ধরল পুলিশ
Viral News: রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
রিলস-ভিডিওতে টাকাপয়সা-গয়না নিয়ে দেখনদারি, ইউটিউবারের বাড়ি থেকে চুরি গেল প্রায় ১ কোটি টাকার জিনিস
Russia-Ukraine War: রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ লড়বে যন্ত্রমানব! রোবট আর্মি আনছে ইউক্রেন, একঝলক দেখেই তাজ্জব গোটা দুনিয়া
Viral News: বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল
বোতল সাফ! মদ খেয়ে 'নেশায় কাবু' বাঁদর, দোকানে ঢুকে এ কী করল ? বাঁদরামির ভিডিও ভাইরাল

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬) পর্ব ২: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কংগ্রেসের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৮.৯.২৬)পর্ব ১ : ১০বিদ্রোহী TMC বিধায়কের পদ খারিজ নিয়ে ৮ অক্টোবরের মধ্যে সিদ্ধান্ত
Central Force | ৬ অক্টোবর রেজিনগরে উপনির্বাচন, তার আগে রেজিনগরে রুটমার্চ করল কেন্দ্রীয় বাহিনী
Haridevpur News | Mamata Banerjee-এর TMC-এর নেতাকে বেধড়ক মার, কাঠগড়ায় BJP
Kunal Ghosh | রাজ্য মানবাধিকার কমিশনে গিয়ে অভিযোগ বেলেঘাটার তৃণমূল বিধায়কের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pradhan Mantri MUDRA Yojana: সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
সহজে মিলবে লোন, দেশের ব্যবসায়ীদের স্বনির্ভর করছে প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা
IndiGo Tail Strike: রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
রানওয়েতে ঘষে গেল ইন্ডিগো বিমানের লেজ, যাত্রী নিয়ে অবতরণের সময় বিপত্তি
Morbi Father Son Bone Marrow Mismatch: ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
ক্যান্সার আক্রান্ত বাবা ও ছেলের বোনম্যারো ম্যাচ করল না, সামনে এল ভয়ঙ্কর অপরাধ, মাকে ধর্ষণ করেছিল বিজেপি নেত্রীর স্বামী? গুজরাতের ঘটনা
Asian Games 2026: ২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
২৪ ঘণ্টায় খেলতে হয়েছে ৩ ম্যাচ! এশিয়ান গেমসে ব্যর্থতার পর বোমা ফাটালেন সিন্ধু
Small Savings Schemes : PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
PPF, সুকন্যা সমৃদ্ধি, স্বল্প সঞ্চয় স্কিমে বাড়বে সুদের হার ? ৩০ সেপ্টেম্বর হবে সিদ্ধান্ত
Gyanesh Kumar Resignation Demands: জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
জ্ঞানেশ কুমারের পদত্যাগ চেয়ে রাস্তায় নামবেন সোনম ওয়াংচুক? আগের মতো ককরোচদের পাশে দেখা যাবে তাঁকে? মুখ খুললেন
Bank Strike: আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
আগামীকাল থেকে টানা ৩দিন বন্ধ ব্যাঙ্ক, পুজোর মাসে ফের হতে পারে ধর্মঘট?
AI Risks: ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
ইন্টারনেট ছাড়াই অতিসক্রিয় AI, নজর এড়িয়ে আঁতাত অন্য চ্য়াটবটের সঙ্গে, চাঞ্চল্যকর তথ্য সামনে এল
Embed widget