এক্সপ্লোর

Viral News: অফিসের কূটকাচালি থেকে দূরে শান্তির খোঁজে 'কবরের প্রহরী'-র চাকরি চিনা তরুণীর

Chinese Woman Joins Cemetery:'কবরের প্রহরী'! নতুন চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এভাবেই নিজের পরিচয় দিচ্ছেন তিনি। কেন? আসলে চাকরির জায়গাটি কোনও কর্পোরেট সংস্থা বা সরকারি দফতর নয়। কবরস্থান।

বেজিং: 'কবরের প্রহরী' (grave keeper)! নতুন চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এভাবেই নিজের পরিচয় দিচ্ছেন তিনি। কেন? আসলে চাকরির জায়গাটি কোনও কর্পোরেট সংস্থা বা সরকারি দফতর নয়। কবরস্থান। 'ওয়ার্ক-লাইফ' ভারসাম্য (balance) খুঁজে পেতে কবরস্থানেই (cemetery) চাকরি (job) নিয়েছেন চিনের (chinese) এক তরুণী (woman)। তার ছবি ও ভিডিও শেয়ার করতেই হইচই সোশ্যাল মিডিয়ায়। এমন জায়গায় কেউ ভালোবেসে চাকরি করতে যান?

'শান্তির জায়গা'...
চিনের এক সংবাদপত্র ওই তরুণীকে নিয়ে খবর করার পর বিষয়টি আলোচনার কেন্দ্রে চলে আসে। তাঁর পদবীটুকুই ব্যবহার করা হয়েছিল প্রতিবেদনে। আপাতত সেই পদবী ধরেই বিখ্যাত 'মিস ট্য়ান'। ২২ বছরের তরুণী নিজের নিরিবিলি কর্মস্থলের ছবি পোস্ট করেছিলেন চিনের সোশ্যাল মিডিয়ায়। পশ্চিম চিনের চঙ্গকিং মিউনিসিপালিটির ওই কবরস্থানটি পাহাড়ি এলাকায়। তার ভিডিও ও ছবির সঙ্গে তরুণী লেখেন, 'জেন জেডের এক কবরের প্রহরীর কর্মস্থল দেখাই আপনাদের। সহজ ও সাদামাটা কাজ।' কেউ তড়িঘড়ি অবসর নেওয়ার পর যে জীবন 'উপভোগ' করেন, তাঁর কাজের সঙ্গে সেই জীবনের মিল পান 'মিস ট্য়ান'। তাঁর মতে, এই কাজে অনেকটা অবসর কাটানোর ফুরসত রয়েছে, প্রাকৃতিক-সৌন্দর্যও উপভোগকরা যায়। সবচেয়ে বড় কথা, অফিসের চিরন্তন কূটকাচালি এখানে নেই। যাওয়া-আসার ধকল নিতে লাগে না। এটাও উপরি পাওনা তরুণীর কাছে। তাঁর কথায়, 'যেহেতু আমি এখানে কাজ করি, তাই নিজেকে মজা করে কবরের প্রহরী বলি।' সপ্তাহে ছদিন কাজ করেন তিনি। সকাল সাড়ে আটটা থেকে ৫টা পর্যন্ত কাজের সময়। মাঝখানে ঘণ্টাদুয়েক বিরতি। মাসে ৪ হাজার ইউয়ান রোজগার তাঁর। ভারতীয় মুদ্রায় সাড়ে ৪৫ হাজার টাকার বেশি। 

চিন্তিত নেটিজেনরা...
মিস ট্যানের ভাবনায় চিন্তিত নেটিজেনদের অনেকে। একজন লেখেন, 'আগেকার দিনে এই ধরনের চাকরিকে অশুভ বলে মনে করা হত। কিন্তু এখনকার মানুষের কাছে এটাই শান্তির জায়গা।' আর এক জন আবার লেখেন, 'আমিও এই কাজটা পছন্দ করতাম। কোনও মানুষের সঙ্গে কথাবার্তা বলার ব্যাপার নেই। অফিসের কূটকাচালি নেই।' তরুণীর অবশ্য স্পষ্ট যুক্তি, 'এটি একেবারে সাধারণ চাকরি। সাধারণ বলেই এই কাজটি করছি। এই মুহূর্তে আমি সন্তুষ্ট। আপাতত এই চাকরিই করব।' 
তিনি যতই সন্তুষ্ট হোন, নেটিজেনদের মধ্য়ে বিতর্ক শুরু হয়ে গিয়েছে এর মধ্যে। শান্তির খোঁজে কবরস্থানে চাকরি? ২২ বছরের তরুণীর হল কী? বিষয়টি আদৌ কতটা বাস্তবসম্মত? আলোচনা-পর্যালোচনা শুরু হয়ে গিয়েছে দুরন্ত গতিতে। ভাইরাল মিস ট্য়ানের গল্পও।

আরও পড়ুন:'তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ', ফের বিস্ফোরক মিঠুন

   

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget