এক্সপ্লোর

Mithun Chakrabarti: 'তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রাখছেন ', ফের বিস্ফোরক মিঠুন

21 TMC MLA And MP:'তৃণমূলের বিধায়ক, সাংসদরা আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ২১ জন নয়, সংখ্যাটা বেড়েছে', কলকাতায় পা দিয়ে ফের বিস্ফোরক দাবি মিঠুন চক্রবর্তীর।

ব্রতদীপ ভট্টাচার্য, আশাবুল হোসেন ও দীপক ঘোষ, কলকাতা: 'তৃণমূলের (TMC) বিধায়ক (MLA), সাংসদরা (MP) আমার সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। ২১ জন নয়, সংখ্যাটা বেড়েছে', কলকাতায় পা দিয়ে ফের বিস্ফোরক দাবি (claim) মিঠুন চক্রবর্তীর (Mithun Chakrabarti)। সঙ্গে আরও কিছু ইঙ্গিত। কী বোঝাতে চাইলেন বঙ্গে বিজেপির কোর কমিটির এই সদস্য?

যা বললেন...
বলি তারকার বক্তব্য, ‘তৃণমূলে সকলে দুর্নীতিগ্রস্ত নন। অনেকে আছেন যাঁরা দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তৃণমূলে যাঁরা ভালো, তাঁরা শান্ত। যাঁরা শান্ত, তাঁদের দিকে নজর রাখুন।’ এর পরই বলেন, 
‘যাঁরা শান্ত, তাঁদের শরীরী ভাষা সব কিছু বলে দেবে।’ কাদের কথা বললেন মিঠুন? গত বারের মতো এবারও সেই বিষয়টি উহ্য রেখেছেন। 

আগেও এক দাবি...
সেপ্টেম্বরে বিজেপির হেস্টিংস দফতরের একটি সাংবাদিক বৈঠকে 'মহাগুরু' বলেছিলেন, 'তৃণমূলের ২১ জন বিধায়ক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন।' কারা তাঁরা? সাংবাদিকদের উদ্দেশে বার্তা একটাই, 'ক্যামেরা প্যান করুন, একটু জুম ইন, জুম আউট করুন। নিজেরাই বুঝে যাবেন।' তিনি যে কথার কথা বলছেন না সেটা বোঝাতে বলেন, ' ’আই স্ট্যান্ড বাই,আই স্ট্যান্ড বাই,আই স্ট্যান্ড বাই।' কার্যত সেই কথারই অনুরণন শোনা গেল এদিনও। গত বার অবশ্য় আরও একটি বিষয় জানিয়েছিলেন তিনি। প্রচারের ক্ষেত্রে তিনি যে সরকার ও শাসকদলের নীতিগত সমালোচনার উপরই ফোকাস করবেন, কাউকে ব্যক্তিগত আক্রমণ করবেন না, সেটা স্পষ্ট করে জানিয়ে দেন মিঠুন। 

বিজেপির কৌশল...
পঞ্চায়েত ভোটের আগে জনসংযোগে জোর দিতে মিঠুন চক্রবর্তীকে ময়দানে নামাল বিজেপি। সে সূত্রেই এদিন রাজ্য়ে আসেন বলি-তারকা। ২৭ নভেম্বর পর্যন্ত জেলায় জেলায় ঘোরার কর্মসূচি রয়েছে তাঁর। করবেন সাংগঠনিক সভা। মিঠুন চক্রবর্তীর সঙ্গী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মীদের মনোবল চাঙ্গা করতেই জেলায় জেলায় সাংগঠনিক সভা করবেন তিনি। বুধবার থেকে শুরুর হবে মহাগুরুর সফর। ওইদিন সাংগঠনিক সভা করবেন পুরুলিয়ায়। বৃহস্পতিবার বাঁকুড়া, শুক্রবার বিষ্ণুপুর, শনিবার আসানসোলে সভা করার কথা রয়েছে তাঁর। আর রবিবার 'মহাগুরু'-র সভা করার কথা অনুব্রত-গড় বীরভূমে। সব মিলিয়ে ঠাসা কর্মসূচি। উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনেও মিঠুন চক্রবর্তীকে রাজ্যের নানা প্রান্তে সভা করতে দেখা গিয়েছিল। তাঁকে দিয়ে দলীয় প্রচার করানো হয় বিজেপির তরফে। এবারও সেই কৌশলই নিতে চায় বঙ্গ বিজেপি। এর মধ্যেই সাংগঠনিক তোড়জোড় শুরু করেছে তারা। 'শক্তি মণ্ডল' তৈরি হয়েছে। আগামীদিনে তারা বুথ কমিটিও তৈরি করবে। দলীয় সূত্রে বলা হচ্ছে, পঞ্চায়েত ভোটে সর্বশক্তি নিয়ে ঝাঁপাবে রাজ্য গেরুয়া শিবির। সেই জন্য প্রচারের কাজে লাগানো হবে মিঠুন চক্রবর্তীকে। 

আরও পড়ুন:প্রথম ম্যাচেই বিরাট ধাক্কা মেসিদের, আর্জেন্তিনাকে ২-১ গোলে হারিয়ে দিল সৌদি আরব

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ
Kolkata News: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা কলকাতায়, ভেঙে চুরমার উইন্ডস্ক্রিনের কাচ, দুমড়ে মুচড়ে খুলে এল নাম্বার প্লেট, আহত একাধিক, নেওয়া হল ESI হাসপাতালে
Madan Mitra: 'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
'এখন যাই, বুঝতে পারি, মুখে বলছে না, চোখে বলছে, আরেকটা চোর যাচ্ছে', কী বলছেন মদন মিত্র ?
Fertilizer Problem: তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার
তৃণমূল নেতার পারিবারিক সারের দোকানে কৃষি মন্ত্রীর সারপ্রাইজ ভিজিট, হাতেনাতে পাকড়াও বেআইনি কারবার

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget