এক্সপ্লোর

Viral Video: জলকেলিতে মেতেছে হাতির দল, ভাইরাল ভিডিও দেখে খুশি নেটিজেনরাও

Viral: সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে হাতিদের বিভিন্ন মজার ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়।

Viral Video: গরমের দিনে ঠান্ডা জলে স্নান করে আরাম পান সকলেই। সেই দলে কিন্তু রয়েছে পশুপাখিরাও। সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল (Viral Video) হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে, দল বেঁধে স্নান করতে গিয়েছে জীবজন্তুরা। বাঘেদের সাঁতার কাটার ভিডিও দেখেও বেশ ভাল লাগে। দলবেঁধে জলাশয়ে স্নান করতে যায় হাতিরাও। এবার তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে ট্যুইটারে। দেখা গিয়েছে, চারটি হাতি একটি কৃত্রিম জলাশয়ে স্নান করতে গিয়েছে। দলের মধ্যে দু'জন অবশ্য জলে নামেনি। পাড়েই দাঁড়িয়ে থেকেছে। তবে সবচেয়ে ছোট সদস্য জলকেলি করে দারুণ মজা পেয়েছে। তার সঙ্গেই জলাশয়ে নেমেছে আরও একজন। ছোট্ট হাতিটি শুঁড় দিয়ে নিজের গা ভেজানোর সঙ্গে সঙ্গে বন্ধুকেও স্নান করিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে বন্ধুর সঙ্গে জলকেলি করে বেজায় আনন্দ পেয়েছে ওই হস্তি শাবক। ট্যুইটারে ভাইরাল হওয়া এই ভিডিও দেখে আনন্দ পেয়েছেন নেটিজেনরাও। সোশ্যাল মিডিয়ার অন্যান্য মাধ্যমেও এই ভিডিও ছড়িয়ে পড়ছে আস্তে আস্তে। অন্যদিকে ট্যুইটারের ভিডিওর ভিউ,লাইক, কমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। আইএফএস অফিসার অর্থাৎ ভারতীয় বনবিভাগের আধিকারিক প্রবীণ কাসওয়ান এই ভিডিও ট্যুইটারে শেয়ার করেছেন। ট্যুইটারে মাঝে মাঝেই পশুপাখিদের নানা মজার মুহূর্তের ভিডিও তিনি শেয়ার করেন। এবারও তেমনটাই করেছেন। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে হাতিদের বিভিন্ন মজার ভিডিও মাঝে মাঝেই ভাইরাল হয়। কিছুদিন আগে ভাইরাল হয়েছিল এক ছোট্ট হাতির কাণ্ড। ইনস্টাগ্রামে ভাইরাল হয়েছিল এই ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, দৌড়তে গিয়ে ওই হস্তি শাবক আচমকাই নিজের শুঁড়ের উপর পা দিয়ে ফেলেছে। পরক্ষণেই মাথা নিচু করে কান দুলিয়ে নিজের ভুল বুঝে ফেলেছিল সে। ভাইরাল ভিডিওর শুরুতে দেখা গিয়েছিল, হাতিটি এক ব্যক্তির হাত থেকে জল জাতীয় কিছু একটা খেয়েছে। তারপরেই শুরু করেছে দৌড়ানো। চারদিক ঘেরা একটি জায়গায় দৌড়তে দেখা গিয়েছে বাচ্চা হাতিটিকে। তাকে দেখার জন্য আশপাশে ভিড় করেছেন অনেক লোক। বেশ আনন্দেই দৌড়তে শুরু করেছিল হাতিটি। কিন্তু আচমকাই নিজের শুঁড়ে নিজেই পা দিয়ে ফেলেছিল সে। ফলে দৌড় থেকে যায় মুহূর্তের জন্য। পরমুহূর্তেই অবশ্য নিজের কাণ্ড বুঝতে পেরে পায়ের তলা থেকে শুঁড় বের করে এনেছিল সে। তারপর আবার শুরু হয় দৌড়। 

দেখে নিন সেই ভাইরাল ভিডিও

View this post on Instagram
 
A post shared by Today Years Old (@todayyearsold)

আরও পড়ুন- ৮ টাকায় শাহি পনির, ৫ টাকায় ডাল মাখানি, রায়তার দাম মাত্র ২ টাকা! ভাইরাল রেস্তোরাঁর বিল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের

ভিডিও

Air India: দিল্লি-ফুকেত উড়ানে বিপত্তি, গাঁজা খেয়ে ককপিটে পাইলট?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget