এক্সপ্লোর

Flying Object: ইরানের আকাশে রহস্যময় রঙিন আলো, ধরা পড়ল ক্যামেরায়, UFO নাকি অন্য কিছু?

Iran News: দাবি করা হয়েছে, তেহরানের আজাদেগান এক্সপ্রেসওয়ের কাছে এই দৃশ্য দেখা যায়। তবে বস্তুটির সঠিক অবস্থান, উচ্চতা, গতি কিংবা আকার সম্পর্কে এখনও কোনও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ্যে আসেনি।

নয়া দিল্লি: ইরানের রাজধানী তেহরানের আকাশে রহস্যময় রঙিন আলো সহ একটা উড়ন্ত বস্তু দেখতে পাওয়া নিয়ে বিশ্ব জুড়ে শুরু হয়েছে জল্পনা-কল্পনা। একাধিক ভিডিওতে আকাশে একটা উজ্জ্বল বস্তুকে উড়তে দেখা গিয়েছে। মনে করা হচ্ছে গত ২০ সেপ্টেম্বরের ঘটনা। যদিও ওই ভিডিওগুলো আদৌ সত্য কি না বা ওই বস্তুটি আসলে কী, তা এখনও যাচাই করা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্টগুলিতে দাবি করা হয়েছে, তেহরানের আজাদেগান এক্সপ্রেসওয়ের কাছে এই দৃশ্য দেখা যায়। তবে বস্তুটির সঠিক অবস্থান, উচ্চতা, গতি কিংবা আকার সম্পর্কে এখনও কোনও নির্ভরযোগ্য তথ্য প্রকাশ্যে আসেনি। ইরান সরকারও এখনও বস্তুটিকে শনাক্ত করে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। ফলে এটিকে সামরিক বিমান, ড্রোন কিংবা অন্য কোনও অস্বাভাবিক বস্তু হিসেবে চিহ্নিত করার মতো প্রমাণ নেই।

ভিডিও প্রকাশ্যে আসার পর নানা সম্ভাবনার কথা বলছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। কারও মতে, এটি সামরিক ড্রোন বা একাধিক ড্রোনের সমন্বিত উড়ান হতে পারে। আবার কেউ মনে করছেন, দূরত্ব ও রাতের আলোর কারণে ঘুড়ি বা অন্য কোনও সাধারণ বস্তুকেও রহস্যময় বলে মনে হতে পারে।

একাধিক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী এই উড়ন্ত বস্তুটিকে আমেরিকান বিমান TR-3B ব্ল্যাক মান্টা বলে দাবি করছেন। সেখানে দাবি করা হচ্ছে এই বিমান পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের ৮৯ শতাংশকে নিষ্ক্রিয় করে দিতে পারে। এর ফলে এই বিমান পালকের মতো হালকা হয়ে যায়। আরও দাবি করা হচ্ছে এই বিমানের দুই ডানার দৈর্ঘ্য ৬০০ ফুট। দুটো ফুটবল মাঠকে পাশাপাশি রাখলে যে দৈর্ঘ্য পাওয়া যায়।

ঘটনাটি এমন সময়ে সামনে এসেছে, যখন ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। ২০ সেপ্টেম্বর দুই দেশ থেকেই নতুন করে সতর্কবার্তা আসে। সংবাদসংস্থা Reuters-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সামরিক বাহিনী নতুন হামলা হলে মার্কিন ঘাঁটি ও স্বার্থের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে। 

এই পরিস্থিতির কারণেই তেহরানের আকাশে অস্বাভাবিক আলো দেখা যাওয়ার ভিডিওগুলি নিয়ে আগ্রহ আরও বেড়েছে। তবে ভিডিওটির সঙ্গে চলমান সংঘাতের সরাসরি কোনও সম্পর্ক রয়েছে—এমন প্রমাণও এখনও নেই।

নতুন ভিডিও প্রকাশের পর মনে পড়ছে ১৯৭৬ সালের তেহরানের বহুল আলোচিত আকাশ-দর্শনের ঘটনা। ১৯ সেপ্টেম্বর ১৯৭৬-এ তেহরানের আকাশে উজ্জ্বল একটি অজ্ঞাত বস্তু দেখার খবর পাওয়া যায়। মার্কিন NSA-র প্রকাশ করা নথিতে ঘটনাটির বিবরণ এবং তদন্ত সংক্রান্ত রিপোর্ট সংরক্ষিত রয়েছে। তবে ১৯৭৬ সালের সেই ঘটনা এবং ২০২৬ সালের নতুন ভিডিওর মধ্যে কোনও যোগসূত্রের প্রমাণ নেই।

তেহরানের আকাশে দেখা রহস্যময় আলো আপাতত সোশ্যাল মিডিয়ার একটি আলোচিত দৃশ্য মাত্র। বস্তুটির পরিচয়, উৎস বা প্রকৃতি সম্পর্কে সরকারি বা স্বাধীনভাবে যাচাই করা তথ্য না পাওয়া পর্যন্ত এটিকে UFO, ড্রোন বা অন্য কোনও নির্দিষ্ট বস্তু হিসেবে চিহ্নিত করা ঠিক হবে না। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল—ভিডিওগুলির উৎস ও সত্যতা যাচাই এবং অনুমানের সঙ্গে প্রমাণিত তথ্যকে আলাদা করে দেখা।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
Delhi News: প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
প্রস্তুতি নিয়েছিলেন UPSC- র, গিয়েছিলেন অমিতাভের 'KBC'- তেও, শেষ পর্যন্ত গ্রেফতার চুরির দায়ে
Viral Video: ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
ফার্স্ট AC-তেও নিরাপত্তা নেই! ট্রেনের বন্ধ কামরা থেকে কয়েক লক্ষ টাকার গয়না-টাকা চুরি, মহিলার ভিডিও ভাইরাল
Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget