এক্সপ্লোর

Offbeat News: বাবার 'শেষ ইচ্ছা', ইদগাহের জন্য দেড় কোটির জমি দান করলেন দুই হিন্দু মেয়ে

Hindu Sisters Donate Land To Eidgah: ইদগাহ সম্প্রসারণে সাহায্যের হাত বাড়ালেন দুই হিন্দু মেয়ে। প্রয়াত বাবার শেষ ইচ্ছা পূরণ করলেন দুই বোন।

Hindu Sisters Donate Land To Eidgah: ইদগাহ সম্প্রসারণে সাহায্যের হাত বাড়ালেন দুই হিন্দু মেয়ে। প্রয়াত বাবার শেষ ইচ্ছা পূরণ করলেন দুই বোন। দেড় কোটি টাকারও বেশি মূল্যের চার বিঘা জমি তুলে দিলেন ইদগাহের জন্য। উত্তরাখণ্ডে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির গড়লেন দুই কন্যে।  

Offbeat News: কাশীপুরে আলোচ্য বিষয় এখন শুধুই দুই বোন 

খুব বেশিদিনের ঘটনা নয়। দিল্লি-সহ সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়েছে রাজস্থানে। দেশের বহু জায়গায় হনুমান জয়ন্তীকে কেন্দ্র করে উত্তেজনার খবর এসেছে। দেশের এই সাম্প্রদায়িক হানাহানির মধ্যেই সম্প্রীতির বিরল নজির গড়েছেন দুই বোন। যার জেরে উত্তরাখণ্ডের উধম সিং নগর জেলার ছোট্ট শহর কাশীপুরে এখন আলোচনার কেন্দ্রবিন্দু এই দু'জন। 

Offbeat News: কীভাবে সম্ভব হল এই কর্মকাণ্ড ?
আত্মীয়রা জানিয়েছেন, ২০ বছর আগে মৃত্যুর সময় এই জমি দানের কথা বলে গিয়েছিলেন ব্রজনন্দন প্রসাদ রাস্তোগী।নিকট আত্মীয়দের কাছে এই কথা বলে গিয়েছিলেন তিনি। সেখানে তাঁর চার বিঘা কৃষিজমি কাছের ইদগাহ সম্প্রসারণের জন্য দান করার ইচ্ছে প্রকাশ করেন ব্রজনন্দন। যদিও সন্তানদের কাছে তাঁর ইচ্ছেপ্রকাশের আগেই মারা যান তিনি। ২০০৩ সালের জানুয়ারিতে মৃত্যু ঘটে ব্রজনন্দনের। 

Hindu Sisters Donate Land To Eidgah: বোনেদের কথায় সায় দেয় ভাই
সম্প্রতি বাবার সেই ইচ্ছের কথা জানতে পারেন ব্রজনন্দনের দুই মেয়ে সরোজ ও অনিতা। পরিবারের সঙ্গে দিল্লি ও মিরাটে বসবাস করছিলেন তাঁরা। বাবার এই ইচ্ছের কথা জেনেই কাশীপুরে ভাই রাকেশের সঙ্গে যোগাযোগ করেন সরোজ ও অনিতা। পরে ভাই রাজি হতেই জমি দিতে রাজি হয়ে যান সকলে।

Offbeat News:  কী বলছে ইদগাহ কমিটি ?

ইদগাহের জন্য জমি দান প্রসঙ্গে যোগাযোগ করা হলে রাকেশ রাস্তোগি বলেন, '' বাবার শেষ ইচ্ছাকে সম্মান করা আমাদের কর্তব্য। আমার বোনেরা এমন কিছু করেছে, যা বাবার আত্মাকে শান্তি দেবে।'' এ বিষয়ে ইদগাহ কমিটির সভাপতি হাসিন খান বলেন, '' ওই দুই বোন সাম্প্রদায়িক ঐক্যের জীবন্ত উদাহরণ। ইদগাহ কমিটি ওদের উদারতার জন্য শীঘ্রই দুই বোনের কাছে  কৃতজ্ঞতা প্রকাশ করবে। "

আরও পড়ুন : Prashant Kishor: দল ঘোষণার জল্পনা, অবশেষে খোলসা করলেন প্রশান্ত কিশোর

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget