এক্সপ্লোর

Viral News:'মোমো চ্যালেঞ্জে' মৃত্যু? তরুণের মর্মান্তিক পরিণতিতে তুমুল আলোড়ন বিহারে

Momo Challenge Takes Life:দেড়শো মোমো খেতে গিয়ে প্রাণ হারালেন বিহারের তরুণ বিপিন কুমার মাঁজি। গোপালগঞ্জ জেলার ঘটনা।

পাটনা: একটা-দুটো নয়, একবারে দেড়শোটা 'মোমো' (Momo Challenge) খাওয়ার চ্যালেঞ্জ দিয়েছিলেন বন্ধুরা। সেই চ্যালেঞ্জই কাল হল। চ্যালেঞ্জমাফিক দেড়শো মোমো খেতে গিয়ে প্রাণ হারালেন বিহারের (Bihar Youth Death) তরুণ বিপিন কুমার মাঁজি। গোপালগঞ্জ জেলার ঘটনা।

কী ঘটেছিল?
পুলিশ জেনেছে, শিহরোওয়া গ্রামের বাসিন্দা বিপিন চ্য়ালেঞ্জের মাঝেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। স্থানীয় স্টেশন পুলিশ অফিসার শশী রঞ্জন বলেন, 'হঠাৎ করেই অজ্ঞান হয়ে গিয়েছিলেন বিপিন। দোকান মালিক এবং বিপিনের দুই বন্ধু আমাদের খবর দিয়েছিলেন। দ্রুত তাঁকে সদর হাসপাতালে ভর্তিও করা হয়। চিকিৎসা চলাকালীন মারা যান তরুণ।' গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। ইতিমধ্যে তরুণের দেহের ময়নাতদন্ত হয়ে গিয়েছে। পরিবারের হাতে দেহ ফিরিয়ে দিয়েছে পুলিশ। মৃতের পরিবার অবশ্য গোটা ঘটনাটির নেপথ্যে অন্য কারণ দেখছে। তাদের বক্তব্য, বিপিনের বন্ধুরা তাঁকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিয়েছিল। 

আর যা...
মোবাইল ফোন সারাইয়ের কাজ করতেন ওই তরুণ। গোপালগঞ্জ জেলার 'জ্ঞানি মোর' এলাকায় তাঁর একটি দোকান ছিল। সেই এলাকা থেকেই বিপিনের সংজ্ঞাহীন দেহ মিলেছিল, জানিয়েছে পুলিশ। তাদের দাবি, একবারে দেড়শো মোমো খেতে হবে, এই চ্যালেঞ্জ নিয়েছিলেন তরুণ। সেইমতো খাওয়াও শুরু করেন। কিন্তু মোমো খেতে খেতেই হঠাৎ অসুস্থ বোধ করেন বিপিন। দোকানের মধ্যেই তাঁর শরীর খারাপ হতে শুরু করেছিল বলে জানতে পেরেছে পুলিশ। তার পরই যা হওয়ার হয়ে যায়। কিন্তু এই ভাবে, মাত্র পঁচিশ বছর বয়সে ছেলের হঠাৎ চলে যাওয়া কিছুতেই মানতে পারছে না মাঁজি পরিবার। শোকে কথা ভুলেছেন সকলে। তবে স্রেফ 'মোমো চ্যালেঞ্জ' জিততে গিয়ে যে বিপিনের এরকম মর্মান্তিক পরিণতি হয়নি, সে ব্যাপারে একরকম নিশ্চিত তাঁরা। মৃতের বাবা বিষ্ণু মাঁজি বলেন, 'দু'জন অপরিচিত যুবক আমার ছেলেকে ফোন করে দোকানে ডেকে নিয়েছিল। তার পর ও আর ফিরল না। রাস্তার ধারে আমার ছেলের দেহ পড়ে থাকতে দেখেছিলেন কয়েকজন।' পুত্রহারা বাবার দাবি, তাঁরাই প্রথম পুলিশ স্টেশনে খবর দেন। কিন্তু যে পুলিশ স্টেশনে খবর দেওয়া হয়েছিল, তারা দেহ সরাতে চায়নি। বলে, এলাকাটি অন্য থানার আওতায়। তার পরই দায়িত্ব নেন 'থওই' পুলিশ স্টেশনের আধিকারিকরা। তাঁদের দাবি, মোমো চ্যালেঞ্জের জেরেই এই পরিণতি। সত্যি কী হয়েছিল? তদন্তে উঠে আসবে। আর যিনি জানতেন, তিনি এখন আর নেই।    

আরও পড়ুন:'বিরোধীশূন্য হওয়াটা শাসককে অসুবিধেই করে' পঞ্চায়েত ভোট নিয়ে মুখ খুললেন শোভন

সেরা শিরোনাম

Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
China News: আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
আগে থেকে পার্কিং স্পট কিনে রেখে বিপুল টাকা আয় মহিলার, মামলা গড়াল আদালতে, কোর্ট বলল…
Success Story: ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
ছেঁড়া শাড়ি পরেই খালি পায়ে ১৬০০ মিটার দৌড়, হোমগার্ডের চাকরি পেতে লড়াই ইটভাটার শ্রমিক কবিতার
Viral Video: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget