এক্সপ্লোর

Viral Video: লন্ডনের রাস্তায় গুটকার পিক! ভারতীয়দের ভিসা দেওয়া বন্ধের আর্জি উঠল!

Video Viral: ভিডিওটিতে একটি মজার ক্যাপশনও ছিল: “ লন্ডন ইয়া কানপুর ”। 

নয়া দিল্লি: লন্ডনের রাস্তায় এক দৃশ্য বিব্রত করেছে নেটিজেনদের। এক ইনস্টাগ্রাম ইউজার @pandeyjipardesi-এর পোস্ট করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে যে, একজন ভারতীয় ব্যক্তি পার্ক করা একটি গাড়ির পাশে রাস্তায় লাল গুটখার ছবি শেয়ার করেছেন।              

ক্লিপটিতে তাকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে, “ ইয়ে দেখিয়ে, কেয়া হ্যায় ইয়ে? ইয়ে লন্ডন হ্যায় ইয়া... পুর ভিসা সিস্টেম ব্যান্ড করো ” (“এটা দেখো, এটা কী? এটা কি লন্ডন নাকি... পুরো ভিসা সিস্টেম বাতিল করো”)। তার স্বরে ব্যঙ্গ ও হতাশার মিশেল ছিল। তিনি প্রশ্ন তোলেন যে, কীভাবে এই ধরনের অস্বাস্থ্যকর অভ্যাসগুলি দেশের মাটি পেরিয়ে বিদেশের মাটিতেও এসে পড়েছে।                         

ভিডিওটিতে একটি মজার ক্যাপশনও ছিল: “ লন্ডন ইয়া কানপুর ”।  

View this post on Instagram
 
A post shared by Bulbul Pandey (@pandeyjipardesi)

এই পোস্টটি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। পোস্টটির নিচে একাধিক রসিকতা সমৃদ্ধ কমেন্ট এসেছে। একজন লিখেছেন, জন লিখেছেন, “পান্ডে জি আপ ভুল গ্যায়ে আপ লন্ডনপুর মে হ্যায়”। একজন বলেছেন, “ পান্ডে জি কানপুর কা ডাব ডাবা ওয়াহা ফল গয়া হ ”। একজন ইউজার আবার মন্তব্য করেছেন, “ আপনে ভিসা মিল গ্যায়া হ্যায় ভাইয়া তো অরন কা আনা কিয়ু ব্যান্ড কারা রহে হো ”?

প্রসঙ্গত, লন্ডনে গুটখা বিক্রি নিষিদ্ধ নয়। সংবাদমাধ্যম হ্যারো অনলাইন জানিয়েছে, বিক্রেতা যদি এইচএমআরসি (হিস ম্যাজেস্টি’স রেভেনিউ অ্যান্ড কাস্টমস)-এ নাম নথিভুক্ত করেন এবং বিক্রির বিষয়ে সব নীতি-নিয়ম মেনে চলেন, তা হলে তাঁর গুটখা বিক্রিতে কোনও বাধা নেই। 

লন্ডনে এই ধরণের দৃশ্য এই প্রথম দেখা যায়নি। এর আগে, আরেকটি ভিডিওতে হ্যারোতে রাস্তার পাশের ডাস্টবিন, গাছ এবং রাস্তায় পানের থুতু ছড়িয়ে পড়ার দৃশ্য ভাইরাল হয়েছিল। হ্যারো অনলাইন বলে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, রেনার্স লেন এবং নর্থ হ্যারোর আবর্জনা পাত্রে এই পান, গুটখার পিকের দাগ দেখা যায়। রেনার্স লেনের বাসিন্দাদের অভিযোগ, ইদানীং সেখানে এই পান, গুটখার পিক একটু বেশিই দেখা যায়।

সেরা শিরোনাম

KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?

ভিডিও

Bhangar News : ভোটাভুটির আগে অশান্ত ভাঙড়, দফায় দফায় বোমাবাজি | ABP Ananda
Malda Medical New : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইঁদুরের উৎপাত! ক্ষুব্ধ বিজেপি নেত্রী | ABP
Saokat Molla : প্রাক্তন তৃণমূল বিধায়কের বিরুদ্ধে আরও কড়া ধারা চায় NIA | ABP Ananda Live
BJP : 'আয়ুষ্মান কার্ড না থাকলে সেক্ষেত্রে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা', নতুন নিয়ম স্বাস্থ্য দফতরের
Dilip Ghosh: বিজেপি বিধায়কের হুঁশিয়ারির পরই ক্যাম্পাসে ABVP-র হামলা, হুঁশিয়ারি দিলীপের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget