এক্সপ্লোর

Mountain Maggi: পাহাড়ে ম্যাগি বিক্রি করে এত লাভ? ইনফ্লুয়েন্সারের ভিডিও ভাইরাল, কর্পোরেট চাকরি ছাড়তে চাইছেন অনেকেই

Selling Maggi in the Mountains: পাহাড়ে ম্য়াগি বিক্রি করে এত লাভ? ইনফ্লুয়েন্সারের ভিডিও ভাইরাল।

নয়াদিল্লি: পাহাড়ে ম্যাগি বিক্রি করে একদিনে হাজার হাজার টাকা রোজগার! নেটদুনিয়ায় সাড়া জাগালেন ইনফ্লুয়েন্সার দেবাংশ ত্য়াগী। একদিনের জন্য পাহাড়ে ম্যাগির দোকান খোলেন তিনি। দিনের শেষে যে টাকা রোজগার হল, তা নিজেও কার্যত বিশ্বাস করতে পারেননি দেবাংশ। তিনি টাকার অঙ্ক খোলসা করতে সাড়া পড়ে গিয়েছে নেট দুনিয়াতেও। (Selling Maggi in the Mountains)

ঠান্ডায় পাহাড়ে বেড়াতে গিয়ে ধোঁয়া ওঠা ম্যাগি খাওয়ার অভিজ্ঞতা ভাষায় বর্ণনা করা সম্ভব নয়। দিল্লির বাসিন্দা দেবাংশ সে মতো বেরিয়ে পড়েন। তবে পাহাড়ে ম্যাগি খেতে নয়, একদিনের জন্য পাহাড়ে ম্যাগির ব্যবসা করতে। সোশ্য়াল মিডিয়ায় চ্যালেঞ্জ গ্রহণ করেই পাহাড়ে ম্যাগি বিক্রি করতে বেরোন তিনি। অস্থায়ী স্টলে ম্যাগি রান্নার ব্যবস্থা করেন। প্লাস্টিকের চেয়ার ও টেবিল পেতে দেন কয়েকটি। (Mountain Maggi)

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Devansh Tyagi (@devanshtyagi_)

আরও পড়ুন: আর জি কর কাণ্ডে তৃণমূল নেতাদের গ্রেফতারি চাইলেন অভয়ার মা, নামের তালিকা দিলেন রত্না দেবনাথ, আদালতে সিবিআই বলল…

সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও পোস্ট করেছেন দেবাংশ, তাতে দেখা গিয়েছে, ছবির মতো সুন্দর পরিবেশে ম্যাগি খাচ্ছেন অনেকেই। নিজেদের মধ্যে গল্পগাছা করছেন তাঁরা। দেবাংশ নিজেই ম্যাগি রান্না করছিলেন। কথা বলছিলেন গ্রাহকদের সঙ্গে। সাধারণ ভাবে রান্না করা ম্যাগির দাম রেখেছিলেন ১০০ টাকা প্লেট। বাটার ম্যাগির দাম রাখেন ১২০ টাকা। 

আরও পড়ুন: হাসপাতালের বাইরে টাইম বম্ব, কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি, শেষ মেশ নিষ্ক্রিয় করা গেল

পাহাড়ে ম্যাগির যে স্টক নিয়ে উঠেছিলেন দেবাংশ, তার একটিও বাঁচেনি শেষ পর্যন্ত। সমস্তটাই বিক্রি করতে সফল হন তিনি। দেবাংশ জানিয়েছেন, দিনের শেষে হিসেব করে দেখেছেন, সারা দিন ম্যাগি বিক্রি করে ২৪০০০ টাকা আয় করেছেন তিনি। দেবাংশের ওই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাহাড়ে, বিশেষ করে পর্যটকদের মধ্যে ম্যাগি বিক্রির ফায়দা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

অনলাইন কনটেন্ট তৈরি করতে গিয়ে দেবাংশ ভাল ‘বিজনেস আইডিয়া’ দিয়েছেন বলেও মন্তব্য করেন অনেকে। একদিনে ২৪০০০ টাকা আয়ের কথা শুনে অনেকের মুখে চাকরি ছাড়ার কথাও শোনা যায়। যদিও কেউ কেউ জানান, মোট ২৪০০০ টাকা দেখিয়েছেন দেবাংশ। নিজের খরচ-খরচার কথা জানাননি। অর্থাৎ ম্যাগির প্যাকেট কিনতে, স্টল বসাতে, চেয়ার-টেবিল, প্লেট-চামচের দাম এবং জ্বালানি বাবদ যে খরচ হয়েছে তাঁর, তা আয় থেকে বাদ দিতে হবে। তবে কর্পোরেট চাকরির চেয়ে এমন ব্যবসা সবদিক থেকে ভাল বলে মত অনেকেরই।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
Guinness World Records: লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
লম্বা চুলেই বাজিমাত, গিনেস ওয়র্ল্ড রেকর্ডসে নাম উঠল ভারতীয় মহিলার, দীর্ঘ ১১ বছর কাঁচি ছোঁয়াননি
Bank of America : কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
কর্মীদের ওজন কমাতে ২৩৫৭ কোটি টাকা খরচ করল এই ব্যাঙ্ক, বেতন কত দেয় ?
Advertisement

ভিডিও

Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট
BJP Monteswar : নিজের বিধানসভা এলাকাতেই BJP বিধায়কের গাড়িতে হামলা ! মন্তেশ্বরে প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব
Jharkhand Protest | উত্তপ্ত হল রাঁচি, প্রশ্নফাঁসকাণ্ডের বিক্ষোভে পড়ুয়াদের উপর জলকামান
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩ সপ্তাহের জন্য বিদেশে যাওয়ার অনুমতি সর্বোচ্চ আদালতের
Seventh pay commission | নবান্নে বৈঠকের আয়োজন, সপ্তম পে কমিশন নিয়ে বড় ঘোষণা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget