এক্সপ্লোর

MahaKumbh Monalisa: মহাকুম্ভে 'মোনালিসা'কে ঘিরে ধরছেন পুরুষরা, সেলফি তোলার হিড়িকে বিরক্ত 'শ্যামাসুন্দরী'

Monalisa Viral: এরই মধ্যে কিছু লোকের হাতে হলেন চরম হেনস্থার শিকার। এবার এই বিরক্তিকর কারণের জন্যেই শিরোনামে ফিরে এসেছেন মোনালিসা।

নয়া দিল্লি: উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় এবার চর্চায় রয়েছেন মোনালিসা। মহাকুম্ভে মালা বিক্রি করা এই 'শ্যামাসুন্দরী'ই এখন নজর কাড়ছেন নেট দুনিয়ায়। মহাকুম্ভে তাকে ঘিরে উন্মাদনা চরমে। একাধিক ভিডিওতে দেখা যাচ্ছে পুরুষরা তাঁকে ঘিরে ধরে আছে সেলফি তোলার জন্য। তার কথায়, ফটো, ফটো, ফটো খিঁচতে হ্যায়, ইয়ে আচ্ছি নেহি’। 

এরই মধ্যে কিছু লোকের হাতে হলেন চরম হেনস্থার শিকার। এবার এই বিরক্তিকর কারণের জন্যেই শিরোনামে ফিরে এসেছেন মোনালিসা। অনলাইনে তাঁর ভিডিও ভাইরাল হওয়ায়, তাঁর ভিডিও দেখেই কিছু ভক্ত এদিন তাঁর দোকানে এসে তাঁর সাথে অভদ্রতা আচরণ করে বলে জানা যাচ্ছে।                 

সেই ভিডিওটিও নিজের ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেছেন মোনালিসা। যেখানে দেখা যাচ্ছে, লাল সালোয়ার পরা অবস্থায় মোনালিসা ভোঁসলেকে। দেখা যাচ্ছে, তাকে ঘিরে থাকা ভিড় থেকে পালানোর চেষ্টা করছেন তিনি। তার পরিবারের একজন সদস্য তাকে দূরে টেনে নিয়ে যাচ্ছেন। অন্যরা তার কাছে যাওয়ার বা তার ছবি তোলার চেষ্টা করছে। এমনকি একজন-দুজন তাঁর হাত ধরেও টানছে। পুরুষদের হাত থেকে তাকে রক্ষা করার চেষ্টা করে তাঁর পরিবারের সদস্যরা।                                  

অনেকে লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসার সঙ্গে তাকে তুলনা করেছে। চোখ, শ্যামলা মোনালিসার রূপের জাদুতে মুগ্ধ সবাই। সেখানে তার সঙ্গে সেলফি তোলার জন্যে হুড়োহুড়ি। এমন পরিস্থিতি হয়েছে যে মোনালিসা ভোঁসলের বাবা তাকে বাড়ি নিয়ে চলে যেতে বাধ্য হয়েছে। কপালে একটি ছোট্ট টিপ। গলায় একাধিক পুঁথির মালা। চোখে হাল্কা কাজল। সাজ পোশাকে অতি সাধারণ। ঠিক যেন পাশের বাড়ির মেয়ে। 

মোনালিসা আসলে একজন আদিবাসী মেয়ে, যে মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা। প্রয়াগরাজ মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রি করে সংসার চালায় সে। তার ভিডিও ভাইরাল হওয়ার পরে এখন  মহাকুম্ভে তাকে লোকে ঘিরে ধরছে। যা তার কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। মোনালিসার ভিডিও, সেলফি ও রিল তৈরি করে তাকে অনুসরণ করছে লোকজন। বাধ্য় হয়ে এখন তাকে সাধুদের তাঁবুতে আশ্রয় নিতে হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget