এক্সপ্লোর

Triple Talaq: বসের সঙ্গে ঘনিষ্ঠ হবার নির্দেশে 'না', মুহূর্তেই স্ত্রীকে তিন তালাক ব্যক্তির

Triple Talaq: মহারাষ্ট্রের বাজারপেট থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিভিন্ন কারণে এবং বিভিন্ন ধারার অধীনে। ২০১৯ সাল থেকে তিন তালাক দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ বলে সিদ্ধান্ত হয়েছে ভারতীয় আইনে।

Maharashtra: ৪৫ বছর বয়সী এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তিন তালাক দিয়েছেন তাঁর ২৮ বছর বয়সী স্ত্রীকে। কোম্পানির বসের সঙ্গে স্ত্রীকে ঘনিষ্ঠ হতে নির্দেশ দিয়েছিলেন সেই ব্যক্তি আর তা না মানতেই এই বড় সিদ্ধান্ত। মহারাষ্ট্রের কল্যাণ এলাকায় (Triple Talaq) একটি পার্টিতে স্ত্রীকে ঘনিষ্ঠ হতে বলেন সেই ব্যক্তি আর তাতেই গোলযোগ বাধে এবং তার পরিণতি তিন তালাক। এমনকী জানা যাচ্ছে সেই মহিলার কাছ (Maharashtra News) থেকে ব্যক্তি ১৫ লক্ষ টাকাও দাবি করেছিলেন এর আগে তাঁর পূর্বতন স্ত্রীকে দেওয়ার জন্য।

মহারাষ্ট্রের বাজারপেট থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বিভিন্ন কারণে এবং বিভিন্ন ধারার অধীনে। ২০১৯ সাল থেকে তিন তালাক দেওয়া একটি দণ্ডনীয় অপরাধ বলে সিদ্ধান্ত হয়েছে ভারতীয় আইনে। ২০২৪ সালের জানুয়ারি মাসে সেই বেঙ্গালুরুর এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাঁর দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহ করেন। এমনকী এই নববিবাহিত স্ত্রী জানতেনও না যে ব্যক্তির আগে একটি বিবাহ সম্পর্ক ছিল।

১৫ লক্ষ টাকা দাবি করেন ব্যক্তি

বিয়ের পর প্রথম কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় স্ত্রীকে সেই ব্যক্তি বাড়ি থেকে টাকা আনার জন্য চাপ দিতে থাকেন। ব্যক্তিটি তাঁর স্ত্রীকে জানান যে তাঁকে প্রথম স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের জন্য ১৫ লক্ষ টাকা দিতে হবে খোরপোশ হিসেবে এবং তাঁর দ্বিতীয় স্ত্রীকেই সেই টাকা দিতে হবে। তারপরেই সেই ব্যক্তিটি তাঁকে বলেন যে একটি অফিস পার্টিতে কোম্পানির বসের সঙ্গে ঘনিষ্ঠ হতে হবে তাঁকে। তর্ক শুরু হয়ে যায় এই কথাতেই, স্ত্রী কিছুতেই এই অশালীন প্রস্তাবে রাজি হন না। আর রাগের মাথায় সেই ব্যক্তি তাঁকে মারতে শুরু করেন, তাঁকে তিন তালাক দেন এবং জোর করে বাড়ি থেকে বের করে দেন তাঁকে।

যখন সেই মহিলা আবার তাঁর নিজের বাড়িতে ফিরে আসেন, তিনি ১৯ ডিসেম্বর ছত্রপতি শম্ভাজী নগরের জিনসি থানায় তাঁর স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। যেহেতু এই অপরাধ ঘটেছে কল্যাণ শহরে, ফলে ২০ ডিসেম্বর এই মামলা স্থানান্তরিত হয় বাজারপেট থানায়। এরপরেই শুরু হয় তদন্ত।   

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral Video: মিড ডে মিলের ডিম চুরি করছেন খোদ প্রধানশিক্ষক ! ভিডিয়োয় ধরা পড়তেই তোলপাড়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?

ভিডিও

Cooch Behar News: ISI-এর চরবৃত্তির অভিযোগে কোচবিহারে ফের গ্রেফতার | ABP Ananda live
BJP Government | বিজেপিতে সাংগঠনিক তালিকায় বদল, Nitin Nabin-র নতুন সর্বভারতীয় টিম
Asish Banerjee Death : আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম | #abpananda
Malda News: মালদায় তৃণমূলের বিরুদ্ধেই তৃণমূলের ভোট, হাত মেলাল কংগ্রেস | ABP Ananda Live
Suvendu Adhikari: 'সিপিএম বলত পার্টির সরকার, আর ১৫ বছর বলত আমার সরকার',বললেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget