এক্সপ্লোর

Viral Video: মিড ডে মিলের ডিম চুরি করছেন খোদ প্রধানশিক্ষক ! ভিডিয়োয় ধরা পড়তেই তোলপাড়

Bihar School Principal: এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিহারের একটি সরকারি স্কুলের প্রধানশিক্ষক সুরেশ সাহানি মিড ডে মিলের ভ্যানের পিছন থেকে ক্যারিব্যাগের মধ্যে ডিম তুলে নিয়ে পুরছেন।

বিহার: সরকারি স্কুলের পড়ুয়াদের জন্য বরাদ্দ মিড ডে মিলের ডিম চুরি করছেন খোদ স্কুলের প্রধানশিক্ষক ! বিহারের বৈশালী জেলার একটি সরকারি স্কুলে এমনই ঘটনা ধরা পড়েছে গোপন ক্যামেরায় আর সেই ভিডিয়ো ফুটেজ সমাজমাধ্যমে (Bihar School Principal) ছড়িয়ে পড়তেই তুমুল শোরগোল, মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সেই ভিডিয়ো (Viral Video)। আর এরপরেই শিক্ষা দফতর তৎপর হয়ে ওঠে এর সত্যতা যাচাই করতে। বিগত ১৩ ডিসেম্বর বিহারের এক সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে।

এই ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিহারের একটি সরকারি স্কুলের প্রধানশিক্ষক সুরেশ সাহানি মিড ডে মিলের ভ্যানের পিছন থেকে ক্যারিব্যাগের মধ্যে ডিম তুলে নিয়ে পুরছেন। রাজ্যের শিক্ষা দফতরের তরফ থেকে এই ভিডিয়োর সূত্রেই সেই প্রধানশিক্ষককে শো-কজ নোটিশ পাঠানো হয়েছে। তাঁকে স্পষ্ট জানানো হয়েছে যে ২৪ ঘন্টার মধ্যে তাঁকে তাঁর কৃতকর্মের কারণ জানাতে হবে নতুবা তাঁর বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে।

বৈশালীর জেলা শিক্ষা আধিকারিক বীরেন্দ্র নারায়ণ স্পষ্ট জানিয়েছেন সংবাদমাধ্যমকে, সেই প্রধানশিক্ষকে তাঁর এই কাজের ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়েছে। তাঁর থেকে উত্তর পাওয়ার পরেই তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রধানশিক্ষককে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আধিকারিকের পক্ষ থেকে। আর এই ঘটনার পরেই এলাকার মানুষজন এবং স্কুলের ছাত্ররা সকলেই তাঁকে সতর্ক করেছেন যাতে এই কাজ দ্বিতীয়বার তিনি না করেন।

এই স্কুলটি পাটনা থেকে ৪৮ কিমি দূরে রিখর গ্রামের লালগঞ্জ মহকুমার অন্তর্গত। নিয়মানুসারে, স্কুলের পড়ুয়াদের সপ্তাহে ৬ দিন মিড ডে মিল দেওয়া হয় যার মধ্যে প্রতি শুক্রবার করে খাবারের সঙ্গে একটি করে সিদ্ধা ডিম দেওয়া হয়ে থাকে। যারা আম খায় না, তাদের জন্য মিষ্টি লেবুও দেওয়া হয়। মূলত এই মিড ডে মিল উদ্যোগ নেওয়া হয়েছে পড়ুয়াদের মধ্যে অপুষ্টি, অ্যানিমিয়া, প্রোটিনের ঘাটতি দূর করার জন্য। তবে এই খাবারের মধ্যেও অমিল থেকেছে বেশ কিছু জিনিস, এমনটাই জানিয়েছে সেই স্কুলের পড়ুয়ারা। সাম্প্রতিক খবরে জানা গিয়েছে, সেই প্রধানশিক্ষকের অবসর নেওয়ার কথা ছিল আর মাত্র ৪০ দিন পরেই। তাঁর আগেই তাঁকে বরখাস্ত করা হয়েছে পদ থেকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Viral News: ৮০ হাজার টাকা খোরপোশ চেয়েছে স্ত্রী, বস্তা বস্তা কয়েন নিয়ে আদালতে হাজির যুবক ! দেখুন ভিডিয়ো

সেরা শিরোনাম

Viral Video: 'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
'বাইক থামাতে বলেছিল' না থামাতেই ধাক্কা, মহিলা Biker-কে সজোরে ধাক্কা গাড়ির, Viral Video নিয়ে তোলপাড়
Gujarat Alchhol Seized: ‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
‘ড্রাই স্টেট’ গুজরাতে অ্যাম্বুল্যান্সে মদপাচার, দরজা খুলে হতবাক পুলিশ
Viral Video: রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
রিল বানানোর নেশায় ভয়ঙ্কর কাণ্ড! নদীতে SUV নিয়ে ঢুকলেন যুবকরা, মাঝজলে আটকে গাড়ি
Viral News: নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল
নতুন কেনা SUV গাড়ি রেখে বিদেশ যেতে ভয়, ক্রেন ভাড়া করে এনে ছাদে তুলে রাখলেন, ভিডিও ভাইরাল

ভিডিও

Kalyan on NCPI:
Kunal Ghosh : নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে যে প্রার্থী, তিনি অঘটন ঘটিয়ে দিতে পারে : কুণাল
Arjun Singh : পুজোর পরে বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আলোচনা, দাবি অর্জুন সিংয়ের | BJP Governmentin Bengal
Sumit Roy, Land Scam : শালবনি জমি দুর্নীতি মামলায় আরও গ্রেফতার, ধৃত তৃণমূলকর্মী
BJP Media Cell News | পুরভোটের আগে রাজ্য বিজেপির মিডিয়া-সেলে রদবদল। মুখপাত্র হিসেবে ফিরলেন সায়ন্তন বসু, প্রণয় রায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
CM Suvendu Adhikari: 'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
'পুজো বলতে কষ্ট বামপন্থীদের, বলছে কেন পুজো লিখতে হবে...', মুখ্যমন্ত্রীর নিশানায় বামপন্থীরা
Bus Ticket Price Hike: পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
পুজোর পরেই বেড়ে যাচ্ছে বাসের ভাড়া? 'উন্নতি হবে পরিষেবারও', ভরসা অর্জুন সিংহের
Employees’ Provident Fund: আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
আপনার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে যদি ১০ লক্ষ টাকা থাকে, তাহলে ১০ বছরে কোথায় দাঁড়াতে পারে আপনার তহবিল?
Tollywood News: মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
মোদক, মঙ্গলদীপে গণপতির আরাধনা, গণেশ চতুর্থীতে কী করলেন টলি-তারকারা? রইল ঝলক
Big Boss Bangla: বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
বিগ বসের ঘরে সফর শেষ জয়িতার, জিতু আসার পরে বদলে যাবে হাউজের সমীকরণ?
8th Pay Commission : বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
বছরে ৪ বার হবে DA বৃদ্ধি ? অষ্টম বেতন কমিশনে নতুন কী খবর ?
Pakistan Cricket Team: জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
জোড়া ধাক্কা পাকিস্তানের, মোটা জরিমানা, কাটা গেল টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টও
Bengal Cricket: ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
ঘুষ-বিতর্ক অস্বীকার ক্লাব সচিবের, কমিশনের জন্য? বিস্ফোরক দাবি অভিযুক্তের, সরগরম সিএবি
Embed widget