এক্সপ্লোর

Cyber Scam: ইন্টারভিউয়ের নামে প্রতারণা! ফাইনাল রাউন্ডে লক্ষ টাকা লোপাট ব্যক্তির

Fake Interview Cyber Scam: ইন্টারভিউতে সিলেক্টেড হয়ে গিয়েছিলেন। এর পর তাঁকে ফাইনাল রাউন্ডে ডাকা হয় একটি লিঙ্কের মাধ্যমে‌। আর তখনই লক্ষ টাকা গায়েব।

কলকাতা: চাকরির জন্য ইন্টারভিউ দিতে ডাকা হয়েছিল। জয়েন করতে বলা হয়েছিল একটি মিটিং অ্যাপে। কিন্তু সেই অ্যাপই যে সব টাকা লোপাট করে দেবে, তা কে জানত। সম্প্রতি এমনটাই ঘটেছে এক ব্যক্তির সঙ্গে। নাভেদ আলম নামের ওই ব্যক্তি একজন প্রোডাক্ট ডিজাইনার। 

ইন্টারভিউয়ের ফাঁদ (interview scam)

প্রসঙ্গত, তাঁর কাছে একটি অফিসিয়াল পেজ থেকে চাকরির জন্য লোক চেয়ে মেসেজ পাঠানো হয়। তাঁর প্রত্যুত্তর দেন নাভেদ। এর ভিত্তিতেই তাঁকে ইন্টারভিউতে ডাকা হয়। সাধারণত এই ইন্টারভিউয়ের দুটো ধাপ হয়। একটি ধাপে প্রযুক্তি বিশেষজ্ঞ কথা বলেন। অন্য ধাপে সংস্থার মানবসম্পদ উন্নয়ন আধিকারিক কথা বলেন। এক্ষেত্রেও নাভেদের সঙ্গে দুজন কথা বলেন। প্রথমে প্রযুক্তি বিশেষজ্ঞ তাঁর কাছে কিছু ডিজাইন দেখতে চান। প্রোডাক্ট ডিজাইন নিয়ে কিছু প্রশ্ন করেন। সেই প্রশ্নগুলির সঠিক উত্তর দেন নাভেদ। তাঁর কথায়, ডিজাইনগুলি দেখে বেশ পছন্দ হয়েছিল ইন্টারভিউয়ারের (fake interview money scam)। এর পর তাঁকে এইচআর অর্থাৎ মানবসম্পদ উন্নয়ন আধিকারিকের সঙ্গে কথা বলতে পাঠানো হয়। তখনি নাভেদ লক্ষ করেন প্রায় তিন হাজার ডলার তাঁর অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে গিয়েছে। যা ভারতীয় মুদ্রায় আড়াই লাখ টাকার সমান।

কীভাবে টাকা লোপাট ?

‌ইন্টারভিউ নেওয়ার জন্য তাঁকে একটি অ্যাপ নামাতে বলা হয়েছিল। সাধারণত বিভিন্ন সংস্থার এমন কিছু ইন-হাউস অ্যাপ অর্থাৎ নিজেদের তৈরি অ্যাপ থাকে। সেই অ্যাপে লগইন করে ইন্টারভিউ দিতে গিয়ে এই সমস্ত টাকা লোপাট হয়ে যায় নাভেদের।‌

এক্স হ্যান্ডেলে পোস্ট

এই পুরো ঘটনাটির কথা উল্লেখ করে এক্স হ্যান্ডেলে একটি দীর্ঘ পোস্ট করেছেন নাভেদ আলম। তিনি লেখেন, তাঁর মতো আর কাউকে যাতে ঠকতে না হয়, তাই ওই পোস্ট। এর পর যে সংস্থা ও যে ব্যক্তি তার সঙ্গে যোগাযোগ করেন, তাদের নাম উল্লেখ করেন পোস্টে। এমনকি যে সংস্থার অ্যাকাউন্ট থেকে টাকা লোপাট হয়েছে, সেই সংস্থার নামও উল্লেখ করেন নাভেদ। অনলাইনে প্রতারণার (cyber scam) জন্য নানারকম ফাঁদ তৈরি করছে সাইবার অপরাধীরা‌। এই ফাঁদে পা দিতে নিষেধ করেন তিনি। একই সঙ্গে সকলকে এমন ধরনের ইন্টারভিউয়ের ব্যাপারেও সতর্ক করেন নাভেদ আলম। 

আরও পড়ুন - চিপসের প্যাকেট দিয়ে সাজানো বরের গাড়ি, ভাইরাল ভিডিয়ো দেখে মস্করা নেটিজেনদের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Viral News: রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
রাত ২টোয় কাজল পরেন, লিপস্টিক লাগান স্ত্রী, ডিভোর্স চেয়ে মামলা স্বামীর, আদালত বলল…
Madhya Pradesh News: ১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার
১৫ বছরের সম্পর্ক! মালিকের মৃত্যু ‘মানতে’ পারেনি পোষ্য, শেষ যাত্রায় যা ঘটল...চোখে জল নেটপাড়ার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget