এক্সপ্লোর

WhatsApp: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বিতাড়িত, সেই রাগে অ্যাডমিনকে খুনই করলেন ব্যক্তি !

WhatsApp Group Chat: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দিয়েছিলেন অ্যাডমিন। সেই রাগে অ্যাডমিনকে খুন করেছেন পাকিস্তানের এক ব্যক্তি।

WhatsApp: হোয়াটসঅ্যাপ গ্রুপ (WhatsApp Group) থেকে বের করে দিয়েছিলেন অ্যাডমিন (WhatsApp Group Admin)। আর সেই রাগেই অ্যাডমিনকে খুন করেছেন এক ব্যক্তি। এমনই গুরুতর অভিযোগ উঠেছে পাকিস্তানের এক ব্যক্তির বিরুদ্ধে। জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম আশফাক। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মুস্তাক আহমেদ নামের এক ব্যক্তিকে গুলি করে খুন করেছেন তিনি। পাকিস্তানের পেশোওয়ারে ঘটেছে এই ঘটনা। খাইবার-পাখতুন এলাকার রাজধানী পেশোওয়ার আফগানিস্থান সীমান্তে অবস্থিত। 

ঠিক কী ঘটেছিল জেনে নেওয়া যাক 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, মুস্তাক আহমেদ নামে এক ব্যক্তি যিনি হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন, তিনি সরিয়ে দিয়েছিলেন আশফাক নামের ওই সদস্যকে। তর্ক-বিতর্ক হয়েছিল তাঁদের মধ্যে। এই সিদ্ধান্তে মোটেই খুশি হননি আশফাক। রেগেও গিয়েছিলেন প্রবল। তবে পরে সব মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই দুই ব্যক্তি। সাক্ষাৎ করে, কথা বলে সব মিটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। আর সেখানেই ঘটে বিপত্তি। বন্দুক নিয়ে দেখা করতে গিয়েছিলেন আশফাক। আর দেখা করতে গিয়ে সটান গুলি করে খুন করেন হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন মুস্তাককে। এমনই অভিযোগ করেছেন, মুস্তাকের দাদা।  

মুস্তাককে খুনের পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যান আশফাক। এখনও তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় বড় একটা প্রশ্ন উঠে এসেছে। কীভাবে এত সহজে আশফাক অস্ত্র পেলেন, আর সামান্য একটা বিষয়ের জন্য কেউ কাউকে কীভাবে খুন করে দিতে পারেন, এই নিয়েই উঠছে প্রশ্ন। এমনিতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে অনলাইন প্রতারণার প্রবণতা ক্রমশ বেড়ে চলেছে। এবার সেই হোয়াটসঅ্যাপকে কেন্দ্র করে এভাবে একজন খুন হয়ে গিয়েছেন, সেই খবর প্রকাশ্যে আসতেই হতবাক সকলে। 

হোয়াটসঅ্যাপে ক্রমশ প্রতারণা বাড়ছে 

হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আজকাল খুব সহজেই হ্যাক করে নিতে পারে হ্যাকাররা। একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে প্রতারকরা হাতিয়ে নিতে পারে আপনার যাবতীয় তথ্য। তার মাধ্যমে আর্থিক প্রতারণা-সহ আরও বিভিন্ন রকমের প্রবণতা করতে পারে হ্যাকাররা। একজন মানুষের ব্যক্তিগত নথি হাতিয়ে বিভিন্ন ধরনের প্রতারণা করা সম্ভব। আজকাল হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডিজিটাল অ্যারেস্টও করা হচ্ছে অনেককেই। এক্ষেত্রেই ফাঁদ পেতে প্রতারণা করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়া হয়। আর এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ার রাগে অ্যাডমিনকে খুনই করে দিলেন এক ব্যক্তি। আপাতত পলাতক ব্যক্তির খোঁজে চলছে তদন্ত। 

আরও পড়ুন- কারা দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি? ঠিক করতে পারবেন আপনিই 

সেরা শিরোনাম

Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO

ভিডিও

Suvendu Adhikari :
Samik Bhattacharya News : 'সবাই সংযত থাকুন, নমনীয় হন', তোলাবাজি রুখতে দলীয় কর্মীদের বার্তা শমীকের
CPM Book Stall News : যাদবপুরের সিপিএমের তরফে পাড়ায় পাড়ায় চলমান বুক স্টলের আয়োজন | ABP Ananda
BJP News : 'পরিবার ছাড়া কাউকে ভাবি বা বৌদি বলা যাবে না', হরিহরপাড়ায় বিতর্কিত মন্তব্য বিজেপি নেতার
Suvendu Adhikari : মুখ্যমন্ত্রীর বাড়িতে জগদ্ধাত্রী পুজোর আয়োজন, আলোয় সেজে উঠেছে কাঁথির শান্তিকুঞ্জ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bharat Summit: ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
ভারতে এসে ‘ভোট চোর, গদ্দি ছোড়’ স্লোগান ইতালির নেতার, বিজেপি-র নিশানায় রাহুল, ‘অব কি বার ট্রাম্প সরকার’ স্মরণ করাল কংগ্রেস
Open Fetal Surgery: মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
মায়ের গর্ভে ২৫ সপ্তাহের ভ্রূণ, অস্ত্রোপচার করল AIIMS, ভারতে এই প্রথম, জন্মগত ত্রুটি সারবে কি?
PPF Investment : মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
মাসে ৫০০০ টাকা করে জমালে সন্তান পাবে ১৬ লাখ , কীভাবে সম্ভব জেনে নিন ?
US Measles Elimination Status: ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
ফের বিভীষিকা হয়ে উঠছে হাম? বাড়ছে সংক্রমণ, ঘটছে মৃত্যুও, ২৬ বছর পর প্রকোপ আমেরিকাতেও, সতর্ক করছে WHO
Astrology: মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
মহাদেবের কৃপায় রাত পোহালেই 'মালামাল' হবে ৮ রাশি ! অর্থ সহ এই সব ক্ষেত্রে 'সাফল্যের শিখরে' পৌঁছবেন আপনি
New cyclone: ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
ফের ধেয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়! কত কিমি বেগে ঝড়ের আশঙ্কা? কোথায় ল্যান্ডফল? বিপাকে কোন কোন রাজ্য?
BJP News: ‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
‘সিপিএম-কে কোর্টে পাঠিয়েছে তৃণমূলই, এখন প্রবল ভালবাসা’, পুরভোট নিয়ে বিরোধীদের নিশানা শমীকের, বললেন, ‘বিজেপি-র লোকই বসবে’
1 Crore Fund: মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
মাসে ৩ হাজার টাকা জমালেও কোটি টাকার সম্পত্তি তৈরি করা সম্ভব, জানেন কীভাবে?
Embed widget