এক্সপ্লোর

WhatsApp Features: কারা দেখতে পাবে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি? ঠিক করতে পারবেন আপনিই

WhatsApp: হোয়াটসঅ্যাপ সেটিংসে ঢুকে অ্যাকাউন্ট এবং প্রাইভেসি অপশনে গিয়ে তারপর প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। তারপর নিজের পছন্দ অনুসারে বেছে নিতে হবে অপশন। 

WhatsApp Features: ইউজারদের নিরাপত্তায় হোয়াটসঅ্যাপে অনেকদিন আগেই বন্ধ হয়েছে স্ক্রিনশট নেওয়ার পদ্ধতি। এখন আর চাইলেও কেউ আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি অর্থাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের 'ডিপি'- র স্ক্রিনশট নিতে পারবেন না। এবার ইউজারদের নিরাপত্তায় আরও এক ধাপ এগিয়েছে হোয়াটসঅ্যাপ সংস্থা। আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি কারা দেখতে পারবেন আর কারা নয়, তা ঠিক করতে পারবেন আপনি। হোয়াটসঅ্যাপ স্টেটাসে যেমন এভরিওয়ান, মাই কনট্যাক্ট, মাই কনট্যাক্ট এক্সসেপ্ট, নো বডি অপশন রয়েছে তেমনই এবার থেকে চালু হতে চলেছে হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবির জন্যেও। অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি কে বা কারা দেখবেন, আর কারা দেখবেন না, তা এবার থেকে ইউজার নিজেই ঠিক করে নিতে পারবেন। 

এভরিওয়ান অপশন বেছে নিলে, সকলে আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে পাবে। মাই কনট্যাক্ট অপশন সিলেক্ট করলে আপনার হোয়াটসঅ্যাপের কনট্যাক্ট লিস্টে থাকা ব্যক্তিরা দেখতে পাবেন আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি। মাই কনট্যাক্ট এক্সসেপ্ট অপশন বেছে নিলে যাদের আপনি নিজের হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে দিতে চান না, তাদের কনট্যাক্ট লিস্ট থেকে বেছে নিতে হবে। আর নো বডি অপশন বেছে নেওয়ার অর্থ কেউই আপনার হোয়াটসঅ্যাপ প্রোফাইলের ছবি দেখতে পাবে না। হোয়াটসঅ্যাপ সেটিংসে ঢুকে অ্যাকাউন্ট এবং প্রাইভেসি অপশনে গিয়ে তারপর প্রোফাইল ফটোতে ক্লিক করতে হবে। তারপর নিজের পছন্দ অনুসারে বেছে নিতে হবে অপশন। 

আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টেই ইউজাররা নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইল শেয়ার করতে পারবেন। হোয়াটসঅ্যাপের আইওএস অ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার ইতিমধ্যেই দেখা গিয়েছে বলে শোনা গিয়েছে। তবে এখনও হোয়াটসঅ্যাপ সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। সূত্রের খবর, আপাতত এই ফিচার নিয়ে কাজ চালাচ্ছে হোয়াটসঅ্যাপ। আর সেই জন্যই বিটা টেস্টাররাও এখনও হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচারের সুবিধা পাননি। ইউজারদের সুবিধায় প্রায়ই নিত্যনতুন ফিচার লঞ্চ করে হোয়াটসঅ্যাপ সংস্থা। অ্যান্ড্রয়েড এবং আইওএস, দুই মাধ্যমেই হোয়াটসঅ্যাপের একাধিক নতুন ফিচার লঞ্চ হয়েছে বিগত কয়েক বছরে। তার মধ্যে বেশ কয়েকটি ইউজারদের জন্য খুবই প্রয়োজনীয়। এবার আইওএস ইউজারদের জন্য হোয়াটসঅ্যাপে আসতে চলেছে এই নতুন ফিচার। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Facebook News: কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
কনটেন্ট ক্রিয়েশনই পেশা ? ফেসবুক দিচ্ছে দারুণ সুযোগ, আপনার উন্নতির জন্য কী চালু করেছে মেটা
Airtel Recharge Plan : এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
এয়ারটেল তুলে দিচ্ছে সবথেকে সস্তার প্ল্যান, এবার দাম বেড়ে কত হচ্ছে ?
Flipkart Freedom Sale: ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
ফ্লিপকার্ট ফ্রিডম সেলে দারুণ অফার, আইফোন ১৬, ১৭ অনেক কম দামে
Amazon Freedom Sale: ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?
ফোন থেকে এসি, অ্যামাজন ফ্রিডম সেলে ৮০ শতাংশ পর্যন্ত ছাড়ে পাবেন এই প্রোডাক্টগুলি, কবে থেকে শুরু ?

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget