এক্সপ্লোর

Malala Yousufzai: বরের নোংরা মোজা সোফায়! সটান ডাস্টবিনে ফেললেন মালালা

Nobel Laureate In A Hilarious Move:নোবেল শান্তি পুরস্কারজয়ী মালালার বাড়িতেও এমন ঘটনা ঘটে? জানতে পেরে হাসির রোল নেটদুনিয়ায়। কী সেই ঘটনা? কেন কর্তা-গিন্নির খুনসুটির আঁচ চেটেপুটে পোহাচ্ছে সোশ্য়াল মিডিয়া?

লন্ডন: সোফায় একজোড়া নোংরা মোজা (dirty socks) পড়েছিল দেখে কর্তাকে জিজ্ঞাসা করেছিলেন, 'এগুলো তোমার?' আলসেমির মেজাজে থাকা কর্তামশাই জবাব দেন,  'হ্যাঁ, নোংরা হয়েছিল। তাই রেখেছি। কোথাও একটা ফেলে রাখো।' যেমন কথা, তেমন কাজ। তবে অন্য কোথাও নয়, মোজাগুলি সটান ডাস্টবিনে ফেলে দেন গিন্নি। তার পর বরের এমন 'কীর্তির' কথা ফলাও করে সোশ্যাল মিডিয়ায় (social media post)লেখেন নিজেই। গিন্নির নাম? মালালা ইউসুফজাই (Malala Yousufzai)। নোবেল শান্তি পুরস্কারজয়ী (nobel peace prize) মালালার বাড়িতেও এমন ঘটনা ঘটে? জানতে পেরে হাসির রোল নেটদুনিয়ায়। 

পাল্টা কর্তার...
বউয়ের এমন কাণ্ডের জবাবে থেমে থাকেননি আসের মালিক-ও। ট্যুইটারে রীতিমতো 'ওপিনিয়ন পোল' শুরু করে দিয়েছেন। কী মর্মে? 'আপনাকে যদি কেউ বলে সোফার উপর যে মোজাগুলি রাখা রয়েছে, সেগুলি নোংরা, তা হলে কী করবেন?', প্রথম বিকল্প, 'সেগুলি লন্ড্রিতে দেবেন', দ্বিতীয় বিকল্প, সেগুলি 'ডাস্টবিনে ছুড়ে ফেলবেন'। এই নিয়ে ওপিনিয়ন পোল চালু করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের ম্যানেজার। সঙ্গে হ্যাশট্যাগ, '#AskingForAfriend।' কর্তা-গিন্নির এই খুনসুটির আঁচ এখন চেটেপুটে পোহাচ্ছে সোশ্য়াল মিডিয়া।  

প্রতিক্রিয়া...
নারীশিক্ষা আন্দোলনের অন্যতম মুখ ও নোবেল শান্তিপুরস্কারজয়ীর সংসারের ছবিটা যে অনেকের সঙ্গেই মিলে যাচ্ছে জেনে আহ্লাদিত নেটিজেনদের অনেকে। প্রতিক্রিয়ার ঢল নেমেছে মালালার ট্যুইটে। কেউ কেউ কুর্নিশ জানিয়েছেন ২৫ বছরের যুবতীকে। সঙ্গে এ কথাও বলেছেন যে একই রকম অভিজ্ঞতায় তাঁদেরও পড়তে হয়েছিল এবং সেক্ষেত্রে এই ধরনের পদক্ষেপই করেছিলেন তাঁরা। এক ট্যুইটার ব্যবহারকারী লেখেন, 'বিবাহিত জীবনে স্বাগত।' আর এক জন লেখেন, 'একেবারে সঠিক কাজ। শুধুমাত্র আপনি মালালা বলে নয়, এর আরও কারণ রয়েছে। নোংরা মোজা যে যেখানে সেখানে রাখা যায় না সেটিও খেয়াল করা দরকার। বাড়ির দায়িত্ব শুধু মালালার নয়, দুজনেরই।' আর এক নেটিজেনের সংযোজন, 'বার বার আমার বরকে বলেছি, যে হকি খেলার সময় যে সব জিনিস ঘামে ভিজে যায় সেগুলি মুখ মোছার তোয়ালে, হাত মোছার তোয়ালের সঙ্গে রেখে দিও না। ওর এমনিতেও এই সব জিনিস এত রয়েছে যে ৪-৫ অন্তর এক একটা সেটের খোঁজ পড়ে। কিন্তু কে শোনে কার কথা? তাই বহু সময়ই হকি খেলার সময় প্রয়োজনীয় অন্তর্বাস ও মোজা খুঁজে পায় না।' ট্যুইট করার অল্প সময়ের মধ্যেই মালালার পোস্টটি ৮ হাজার লাইক পেয়ে গিয়েছে। রিট্যুইটও হয়েছে বহু বার।

আরও পড়ুন:সিঙ্গল বেঞ্চের পর ডিভিশন বেঞ্চ, ফের ধাক্কা নাবালিকা ধর্ষণে অভিযুক্ত কাঁথির তৃণমূল ছাত্রনেতার

সেরা শিরোনাম

Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Viral Video: বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
বাবাকে মারধরের অভিযোগ, থানায় অভিযোগ জানিয়েও মেলেনি সুরাহা! রাগে রেস্তোরাঁয় তাণ্ডব দুই বোনের, ভাইরাল CCTV
Diwali 2026: 'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
'পাত্থর কা খেল', ভারতের সবচেয়ে 'ভয়ঙ্কর দীপাবলি', একে অন্যকে 'পাথর ছোড়ার মেলা' হয় কোথায় এবং কেন
Viral Video: পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড
পুজোর রিকশা সফরের পর এবার গাড়িতে গান! ফের ভাইরাল কলকাতার সেই দম্পতি, নজর কাড়ল খুদের কাণ্ড

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget